Category: প্রচ্ছদ

  • কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

    কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

    মৌসুমী আক্তার: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে গত-কাল শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের’ উদ্যোগে পরিচালিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় সাত শত বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান জানান, তার প্রয়াত পিতা ইয়াকুব আলী ছিলেন ব্রিটিশ আমল থেকে এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জীবন মান উন্নয়নে আজীবন পরিশ্রম করেছেন তিনি। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বছরের শুরুতে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর থেকে মেডিসিন, গাইনি, অর্থপেডিক্স, চর্ম ও পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন বিষয়ে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসেছেন। চিকিৎকদের কাছে এলাকার শত শত মানুষকে আসতে দেখে খুবই ভালো লাগছে। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করতে পারার মাঝে যে অপরিসীম অপরিসীম আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। গত- দুই মাস আগে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় তিন শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সারা বছরই এই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো কাপাসিয়া বাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো. আনোয়ার সাদেকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যদের মাঝে বক্তব্য দেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোবারক হোসাইন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম নিজামী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুলসহ প্রমুখ।

  • আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

    আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে গেল টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’

    বিনোদন ডেস্ক:   হলিউড অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে কয়েক দিন আগেও উত্তপ্ত ছিল বিশ্ব মিডিয়া। কথা ছিল— তাদের বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু হয়ে গেলেন একা। কে জানত— মাত্র ৯ মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় শেষ হবে। অতঃপর আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে যাবে টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।

    সম্প্রতি একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সেই প্রকল্পটিও থেমে গেছে। ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা তার নতুন সিনেমার কাজ শুরু করেছেন, আর পেশাগতভাবে তারা এখনো একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন।

    যদিও টম ক্রুজের জন্য এটি নতুন কিছু নয়; এর আগে তিনি অভিনেত্রী কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এরপর বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও আলোচনায় ছিল, যা প্রায় ১০ মাস স্থায়ী ছিল।

    উল্লেখ্য, বয়সে ২৬ বছরের ছোট অভিনেত্রী আনার সঙ্গে টমের সম্পর্কের সূচনা হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। সেখানেই তারা প্রথম হাত ধরাধরি করে ক্যামেরাবন্দি হন। এরপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা হয়। পরে লন্ডন ও মাদ্রিদেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় তাদের; টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবিও সেই সময় আলোচনায় আসে।

  • উইন্ডিজের ‘সব’ উইকেট রিশাদের পকেটে, প্রথমবারের মতো গড়লেন যে কীর্তি

    উইন্ডিজের ‘সব’ উইকেট রিশাদের পকেটে, প্রথমবারের মতো গড়লেন যে কীর্তি

    খেলাধুলা ডেস্ক:     গোল্ডেন আর্ম যাকে বলে, রিশাদ হোসেন যেন আজ তা নিয়ে মাঠে নেমেছেন। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেললেন। এরপর বল হাতে দলের একমাত্র সফল খেলোয়াড় বনে গেলেন তিনি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট গেল, সবকটাই গেল তার পকেটে।

    এরপর সময় যাচ্ছিল, উইন্ডিজ ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিল। দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল ২৮ রান, যা এই উইকেটে বেশ মূল্যবান। এরপরই রিশাদ খেল দেখালেন তার। অফ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, সেটা তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি।

    ব্রেন্ডন কিং এক পাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন। রিশাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে। তার বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং। সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি। শেরফান রাদারফোর্ডকেও সাজঘরের রাস্তা দেখান তিনি, এবারও ওই কট বিহাইন্ডই। এক ওভার পর রস্টন চেজকেও একই পরিণতি বরণ করে নিতে হয়।

    ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। রিশাদই তুলে নেন সবকটি উইকেট। তাতে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার।

  • রেকর্ড গড়ার পর সোনার দামে বড় পতন, কমেছে রূপার দামও

    রেকর্ড গড়ার পর সোনার দামে বড় পতন, কমেছে রূপার দামও

    অর্থনীতি  ডেস্ক:    রেকর্ড উচ্চতায় ওঠার পর সোনার দামে হঠাৎ বড় পতন ঘটেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনকে নিয়ে নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে ২ শতাংশেরও বেশি। রয়টার্স জানিয়েছে, শুক্রবার দুপুরে (ইস্টার্ন টাইম ১টা ৩৮ মিনিটে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ২১১ দশমিক ৪৮ ডলারে।

    এর আগে সেশন চলাকালে দাম উঠেছিল ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলারে। বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বর্ণ ৪ হাজার ৩০০ ডলার সীমা অতিক্রম করেছিল। তবুও সপ্তাহজুড়ে এর মোট বৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচারও ২ দশমিক ১ শতাংশ কমে বন্ধ হয় ৪ হাজার ২১৩ দশমিক ৩০ ডলারে।

    অন্যদিকে, ডলার সূচক (ডিএক্সওয়াই) বেড়েছে ০ দশমিক ১ শতাংশ। ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলার নির্ধারিত স্বর্ণের দাম আরও বেড়ে যায়।শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন যে, তিনি শিগগিরই চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। যা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত করেছে।

    বিশ্লেষক তাই ওয়ং বলেন, ট্রাম্পের আগের ঘোষণার পর তুলনামূলক নরম সুর বাজারে উত্তেজনা কিছুটা কমিয়েছে।স্বর্ণকে সাধারণত অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। চলতি বছর এ ধাতুর দাম বেড়েছে ৬৪ শতাংশেরও বেশি। ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ডলার থেকে বিনিয়োগ সরে যাওয়া এবং ইটিএফ ফান্ডে প্রবাহ বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনাও এতে সহায়তা করেছে।

    অন্যদিকে, রুপার দাম ৫ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৫১ দশমিক ২০ ডলারে, যদিও এর আগেই এটি রেকর্ড ৫৪ দশমিক ৪৭ ডলারে উঠেছিল। সপ্তাহ শেষে রুপার সামগ্রিক বৃদ্ধি দাঁড়িয়েছে ২ শতাংশে।

    প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ১ শতাংশে, দাঁড়িয়েছে ১ হাজার ৬০৭ দশমিক ৮৫ ডলারে; আর প্যালাডিয়ামের পতন হয়েছে ৭ দশমিক ৯ শতাংশে, প্রতি আউন্সে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৫ দশমিক ৫০ ডলার।

  • আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব

    আ.লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব

    অনলাইন ডেস্ক:   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের বিলীন করে দিয়েছে। সাধারণ মানুষের মনে তাদের আর কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। সুতরাং তাদের ফের রাজনীতিতে ফিরে আসা সহজ হবে না।’গত ১০ অক্টোবর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, ‘যে রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আসতেই হবে, সিরিয়াসলি বিচার হতে হবে।’আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা আমি ঠিক এই মুহূর্তে মন্তব্য করতে রাজি নই। কারণ এই দলটির ওপর যে নিষেধাজ্ঞা আছে, সেটা উইথড্র হলে যে সিচুয়েশন তৈরি হবে, সেটার উপর নির্ভর করবে। তবে আমি মনে করি, উইথড্র হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

    আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে বলে যে আলোচনা চলছে তাতে দ্বিমত প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘না, না, সেটা আমি মনে করছি না। বরং এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে যতটা সম্ভব, সেটা তারা করছে। ট্রাইব্যুনালও বাড়িয়েছে, ফলে বিচার কাজ দ্রুতই এগোচ্ছে। সাক্ষ্যগ্রহণ চলছে, বিচার কাজ সম্ভবত শেষের দিকে চলে এসেছে।’

  • শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

    শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে

    অনলাইন ডেস্ক:    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।

    শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, বেলা ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজের (আমদানি করা পণ্য মজুত স্থান) কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বেলা ৩টা ১০ মিনিটের দিকে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে। এর মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে দাহ্য পদার্থের সংস্পর্শে এলে অগ্নিকাণ্ড প্রলয়ঙ্করী রূপ ধারণ করে।

    এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ।বিকাল সাড়ে ৩টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ জানান, বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে।

    এরপর ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়। এর মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও ট্যাক্সিওয়েতে আটকে আছে।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে।

    এছাড়া দিল্লি থেকে ঢাকাগামী ইন্ডিগোর ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ABY514 ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে।হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের CPA049 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করতে পেরে চট্টগ্রামের আকাশে গিয়ে চক্কর দিচ্ছে।

    এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

    এদিকে শনিবার বেলা ৩টা ৩১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটটি ৩৯৬ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।এদিকে বিমানবন্দরে অবস্থান করা বিমানগুলোকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।