Category: প্রচ্ছদ

  • ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

    ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

    স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো।

    আগুন লাগার পরপরই স্বশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে; তার মধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি এবং ৪টি নৌবাহিনীর। 

    ফায়ার সার্ভিস বলছে, সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।

  • মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

    মিরপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৮ জনের বিরুদ্ধে মামলা

    স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আলম কেমিক্যাল গোডাউনের মালিক শাহ আলমকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।

    অগ্নিকান্ডে নিহত গার্মেন্ট শ্রমিক ছানোয়ার হোসেনের ভাই সাইফুল ইসলাম বাদি হয়ে গতকাল (১৫ অক্টোবর) রাতে রাজধানীর রূপনগর থানায় মামলাটি করেন। 

    মামলার অপর আসামিরা হলেন- আলম কেমিক্যাল গোডাউনের ম্যানেজার আকরাম, এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরির মালিক, ম্যানেজার, এনআরএস-ওয়াস ফ্যাক্টরির মালিক, এনআরএস-ওয়াস ফ্যাক্টরির ম্যানেজার, শাহআলী ওয়াস ফ্যাক্টরি মালিক, শাহজালী ওয়াস ফ্যাক্টরির ম্যানেজার ও অজ্ঞাতনামা ১০-১৫ জন।

    মামলার এজাহার থেকে জানা গেছে, মামলার প্রধান আসামি শাহ আলম তার কেমিক্যাল গোডাউনে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য রূপনগর থানাধীন শিয়ালবাড়ি আবাসিক এলাকায় অবৈধভাবে ঝুঁকিপূর্ণ অনুমোদনহীন ভবনে দাহ্য পদার্থ মজুত করেন।গত মঙ্গলবার এই কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তা দ্রুত আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।এতে পাশের ভবনে থাকা এভারগ্রিন কালার প্রিন্ট ফ্যাক্টরি, এনআরএস ওয়াস ফ্যাক্টরি ও শাহআলী ওয়াস ফ্যাক্টরিতেও আগুন লাগে।আগুনের ভয়ে ওই কারখানার শ্রমিকরা দিগবিদিক ছোটাছুটি করেন। শ্রমিকরা ভবনগুলো থেকে নামার কোনো সেফ এক্সিট পায়নি। আবার কয়েকটি ভবনের মেইন গেটে তালা লাগানো ছিল। শ্রমিকরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে গিয়েও বের হতে পারেননি। সেখানেও তালা লাগানো ছিল। মামলার আসামিরা আবাসিক এলাকার ভবনগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেখানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা মাথায় না রেখে কারখানা পরিচালনা করে আসছিল। বিল্ডিংগুলোতেও  অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়নি। এতে আগুনে পুড়ে ১৬ জন শ্রমিক নিহত হন।

    মামলায় আরও উল্লেখ করা হয়েছে- কারখানার যন্ত্রাংশ, কাঁচামালসহ বিভিন্ন কেমিক্যাল এবং ঘটনাস্থলের পাশে থাকা ৩টি মোটরসাইকেল, ১৫টি গ্যাস সিলিন্ডার, রাস্তায় থাকা পিকআপের সামনের অংশসহ ২টি রিকশা পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

    ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। অবশ্য একজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

    এদিকে অগ্নিকাণ্ডের তৃতীয় দিনেও গোডাউন থেকে বের হচ্ছে সাদা বিষাক্ত ধোঁয়া। ধোঁয়ার কারণে ফায়ার ফাইটাররা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে না। 

    ফায়ার সার্ভিস বলছে, উদ্ধার অভিযান চালাতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এখনো গুদামের ভেতরে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। এতে ফায়ার ফাইটারদের কাজ ব্যহত হচ্ছে।

  • সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

    সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

    বিনোদন ডেস্ক:   ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ আগামী ১৭ অক্টোবর ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচালার সেন্টার  আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে তাদের একক সিরিজ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শেষ হচ্ছে ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের সিরিজ একক কনসার্টের।

    ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, দ্রুতই এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ বের হতে যাচ্ছে। এরপর ব্যান্ডটি নতুন অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে।

    ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ মূলত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর লাইভ পারফরম্যান্স। এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টের আয়োজন করেছিল ব্যান্ডটি। 

    ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও গীতিকার প্রবর রিপন বলেন, ‘কোনো ব্যান্ডকে ভালো মতো চেনার উপায় তাদের অ্যালবাম ও একক কনসার্ট। সাধারণত আমাদের দেশে যেমন ধরনের লাইন-আপ কনসার্ট হয় সেখানে সময়ের স্বল্পতা থাকে স্বাভাবিকভাবেই। যার ফলে যারা ব্যান্ডকে ভালোবাসে তারা অতৃপ্ত থেকে যায়। এই কারণে আমাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট। ব্যান্ড ধীরস্থির ভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে। আর যেহেতু ঐ ব্যান্ডের গানপ্রেমীরাই সব সেখানে থাকবে তাই কোনো ধরনের অস্থিরতা ছাড়াই গান পরিবেশন করা যাবে।‘ এই কারনেই আমরা খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে এই একক কনসার্টের আয়োজন করেছি। খুলনাতে আসলে আমরা কোনো ভেন্যু পাইনি।’ 

    ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। সোনার বাংলা সার্কাসের একক কনসার্টে হায়েনা এক্সপ্রেসের সব গান ছাড়াও নতুন অ্যালবামের কয়েকটি গানও পরিবেশন করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। তারা এখন প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন। 

    বিদায় হায়েনা এক্সপ্রেসে গান ছাড়াও অন্য আরও চমক থাকছে। কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু। মোট ৩ ঘন্টার এই কনসার্টের পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন, সব কিছুতেই থাকবে চমক। যেটাকে ব্যান্ডের ভাষায় কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট বলা হচ্ছে।

    ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’–এর মতো গানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছে ব্যান্ডটি। ইতিমধ্যে তারা দেশ-বিদেশের দুইশত এর বেশি কনসার্টে পারফর্ম করেছে।

  • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

    শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

    অন্তর্জাতিক ডেস্ক:  শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার পূর্ব ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

    ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জয়পুরা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।হাওয়াইয়ের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

    ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) ১৬ কিলোমিটার গভীরে ৬.৭ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করেছে।সংস্থার ভূমিকম্প ও সুনামির পরিচালক দারিওনো এক বিবৃতিতে বলেন, এখনো কোনো আফটারশক রেকর্ড করা হয়নি।বিশাল দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

  • যে কারণে আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে

    যে কারণে আগামী শনিবার ব্যাংক খোলা থাকবে

    অর্থনীতি ডেস্ক:  হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা আগামী ১৮ অক্টোবর (শনিবার) খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।এ ছাড়া, সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

    ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

  • খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন

    খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন

    অনলাইন ডেস্ক:   শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে জাতীয় ঐকমত্য কমিশন।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

    শায়রুল কবির জানান, আজ (১৬ অক্টোবর) রাত ৮টায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

    এছাড়া ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন বলেও জানান শায়রুল কবির।