Category: প্রচ্ছদ

  • ঢাকাসহ ৪ বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

    ঢাকাসহ ৪ বিভাগে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা

    অনলাইন ডেস্ক:    মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তবে এরপরও সারা দেশে বৃষ্টি থামছে না। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাসও আছে। এরই মধ্যে জানা গেল ঢাকাসহ ৪টি বিভাগে বজ্রপাতেরও শঙ্কা আছে।

    তিনি বলেন, ‘বজ্রপাত থেকে হুশিয়ার সাবধান বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, খুলনা বিভাগ-বাসী। আজ দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল, চট্রগ্রাম, ঢাকা, খুলনা বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

    ঢাকা বিভাগ: গোপালগঞ্জ, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ।

    বরিশাল বিভাগ: সকল জেলা।

    চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ী, রাঙ্গামাটি।

    খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, নড়াইল।

    সিলেট বিভাগ: মৌলভীবাজার, হবিগঞ্জ।

  • হাসিনার মামলায় পিনাকীর আটকের বিষয়ে যা জানা গেল

    হাসিনার মামলায় পিনাকীর আটকের বিষয়ে যা জানা গেল

    অনলাইন ডেস্ক:   সম্প্রতি, ‘শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকী ভট্টাচার্য’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

    রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকীকে আটকও করা হয়নি, বরং পুরোনো ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে।

    অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল ২৪ এবং সময় টিভির লোগো সম্বলিত দুইটি ভিডিও দেখা যায়। এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেওয়ার একটি ভিডিও দেখা যায়।উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল ২৪- এর ইউটিউব চ্যানেলে গত বছরের ২৮ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল রয়েছে।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত বছরের ২৮ এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়, অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল পুলিশ। সেই ঘটনার সংবাদ এটি।

    এছাড়া, সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওর ফুটেজে থাকা একাধিক ব্যক্তির বক্তব্যের ফুটেজের মিল রয়েছে।প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২১ সালের ১০ ডিসেম্বর প্যারিসের আদালতে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা। সেই ঘটনার নিউজ এটি।

    এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে IBTV USA নামক একটি ইউটিউব গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা মাসুদ কামালের বক্তব্যের অংশের মিল রয়েছে।

    উক্ত ভিডিওতে মাসুদ কামাল পিনাকী ভট্টাচার্যকে নিয়ে সমালোচনা করেন। তবে, ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হয়েছেন- এমন কোনো দাবি মাসুদ কামাল তার বক্তব্যে করেননি। এদিকে, পিনাকী ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গত ৭ অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয়; যেটিতে পিনাকী ভট্টাচার্যকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায়।

    পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, অনুসন্ধানে ফ্রান্সে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে শেখ হাসিনার মামলা দায়েরের কোনো প্রমাণও মেলেনি।সুতরাং, শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকী ভট্টাচার্য আটক হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

  • কেন্দ্রে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে: চট্টগ্রামে সিইসি

    কেন্দ্রে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে: চট্টগ্রামে সিইসি

    অনলাইন ডেস্ক:     নির্বাচনের সময় কোনো কেন্দ্রে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।  শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কোনো কেন্দ্রে সামান্য সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটের দিন মাঠপর্যায়ে আইন ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

    তিনি বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে দেওয়া হবে পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা, যাতে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের মনে রাখতে হবে, প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বিশেষ করে স্কুলের শিক্ষকরা। সবাই নির্বাচন অফিসের কর্মকর্তা না হলেও, প্রশিক্ষণ কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যেন যারা দায়িত্ব নেবেন, তারা সুপরিকল্পিতভাবে কাজ সম্পন্ন করতে পারেন।

    সিইসি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে কার্যক্রম নির্বিঘ্নে রাখতে নির্বাচন কমিশন একটি জরুরি সেল গঠন করবে। এই সেল তাৎক্ষণিকভাবে নির্বাচনসংক্রান্ত যে-কোনো অভিযোগ বা ঘটনার বিষয়ে পদক্ষেপ নেবে।

    এ সময় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব (ইসি সচিবালয়) কে এম আলী নেওয়াজ, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    অনলাইন ডেস্ক:   রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।’

    ডিএমপি জানিয়েছে, জনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ

    দক্ষ মানবসম্পদ গড়তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্যপ্রযুক্তি বিভাগ

    অনলাইন ডেস্ক: ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

    আজ শুক্রবার গাজীপুরের মাওনায় একটি রিসোর্টে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন বিষয়ক কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ। তাদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে দেশ এক বিশাল জনসম্পদ অর্জন করবে।”

    তিনি আরও জানান, পরীক্ষার ফল দ্রুত প্রকাশে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, শিক্ষা প্রশাসনে ডিজিটাল রূপান্তর এবং অনলাইন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

    বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ২,২৫৭টি, যেখানে ৩৫ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই বিপুল সংখ্যক তরুণের অধিকাংশই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা পুরনো সিলেবাসের কারণে আধুনিক কর্মবাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এ বাস্তবতায় জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) পর্যায়ে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তরিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শংকর।

    ভাইস-চ্যান্সেলর বলেন, “স্বাধীনতার পর শিক্ষায় পর্যাপ্ত বিনিয়োগ না করায় দেশ এখনো পিছিয়ে। তবে বিলম্ব হলেও এখনই শিক্ষার গুণগত উন্নয়ন ও দক্ষতা বিকাশে জোর দেওয়ার সময়।”

    তিনি আরও বলেন, “আইসিটি কোর্স প্রণয়নের উদ্যোগের পর এটুআই ও ইউনিসেফের সহায়তায় এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, তা অত্যন্ত ইতিবাচক। এই শিক্ষাক্রম চালু হলে শিক্ষার্থীরা কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারবে।”

    তিন দিনব্যাপী এ কর্মশালায় কারিগরি সহায়তা প্রদান করছে সরকারের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ।

    কর্মশালায় অনলাইন প্রশিক্ষণ ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, প্রশিক্ষণ কনটেন্ট যাচাই এবং চূড়ান্তকরণ বিষয়ে আলোচনা হয়।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক, পলিসি অ্যানালিস্ট আফজাল হোসেন সারওয়ার, হেড অফ প্রোগ্রাম আব্দুল্লাহ আল ফাহিম, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট রফিকুল ইসলাম সুজন, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাজমা তারা।

    কর্মশালার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন।

    এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর আইসিটি শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ, ইউনিসেফ বাংলাদেশ ও এটুআই প্রোগ্রামের প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

    শাহরুখকে কড়া ভাষায় আক্রমণ অভিনব কাশ্যপের

    বিনোদন ডেস্ক:   বলিউড বাদশাহ শাহরুখ খানকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। অভিনেতাকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিলেন তিনি। শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’-এ নাম দুটির বিশ্লেষণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন অভিনব কাশ্যপ।

    অভিনব কাশ্যপ বলেন, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই; কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’। আর মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’— এর অর্থ কী? অর্থাৎ এ দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। আর এ দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?

    অভিনব কাশ্যপ বাদশাহর সাম্প্রতিক একটি সিনেমার সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে— ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো। এ ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্য মোটেই ভালো নয় বলে জানান অভিনব কাশ্যপ।

    পরিচালকের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি— অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।