Category: প্রচ্ছদ

  • ইসরাইলকে নিষিদ্ধ করতে ৫০ খেলোয়াড়ের চিঠি

    ইসরাইলকে নিষিদ্ধ করতে ৫০ খেলোয়াড়ের চিঠি

    খেলাধুলা ডেস্ক:    দখলদার ও গণহত্যাকারী ইসরাইলকে খেলাধুলায় নিষিদ্ধ করতে জোড়ালো হচ্ছে আবেদন। তুরস্ক ফুটবলের প্রেসিডেন্টের পর স্পেনের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সেই দাবিতে ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড় এক চিঠি পাঠিয়েছে উয়েফার কাছে।তাদের দাবি একটাই—উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা হোক।

    খেলোয়াড়দের তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ক্রিস্টাল প্যালেসের চিয়েক ডৌকুরে, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশসহ অনেকে।

    তাদের পাঠানো চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনও যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্য হলো গাজার ফিলিস্তিনিদের আংশিক বা পুরোপুরি ধ্বংস করার গণহত্যামূলক অভিপ্রায় বাস্তবায়ন করা।

    উয়েফাকে পাঠানো চিঠিতে ফিলিস্তিনের প্রয়াত ফুটবলার সুলেইমান আল-ওবেইদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ‘ফিলিস্তিনি পেলে’ নামে খ্যাত সুলেইমান গত আগস্টে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।চিঠিতে লেখা হয়, ‘বেঁচে থাকতে খেলাধুলার মাধ্যমে আশার সঞ্চার করেছেন তিনি। মৃত্যুর মাধ্যমে তিনি মনে করিয়ে দিলেন, কেন খেলাধুলার সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।’তবে যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে কথা বলছে। ট্রাম্প প্রশাসন জানায়, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার চেষ্টা ঠেকাতে তারা কাজ করবে।

  • থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শামা ওবায়েদ

    থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে: শামা ওবায়েদ

    স্টাফ রিপোর্ট :  বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে তারা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোকও অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে তাকে পুলিশে সোপর্দ করুন।

    নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনি এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

    তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দিবে। যাতে  কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।

    হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

    পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।

  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব

    ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব

    আন্তর্জাতিক ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলা সমাধানে ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থগিত করে দেওয়ায় ইউটিউবের বিরুদ্ধে মামলা করা হয়।

    সমাধানের অংশ হিসেবে, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ২২ মিলিয়ন ডলার ন্যাশনাল মল ট্রাস্ট-কে দান করবে। এটি একটি অলাভজনক সংস্থা, যা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের জন্য ২০০ মিলিয়ন ডলারের প্রকল্প তত্ত্বাবধান করছে। সোমবার একটি আদালতের নথিতে এটি দেখানো হয়েছে।

    মামলার বাকী ২.৫ মিলিয়ন ডলার অন্যান্য বাদীদের মধ্যে যাবে, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং আমেরিকান লেখিকা নাওমি উলফ, উত্তর ক্যালিফোর্নিয়ার ইউএস জেলা আদালতে দাখিল করা নথি অনুযায়ী।

    এছাড়াও, আদালতের নথি অনুযায়ী, ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি। এই সমঝোতা শুধু বিতর্কিত দাবি সমাধান এবং আরও বিচারব্যয়ের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে।এই অর্থ প্রদান ইউটিউবের জন্য তুলনামূলকভাবে বেশ অল্পই। কারণ শুধু ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিজ্ঞাপন আয় প্রায় ৯.৮ বিলিয়ন ডলার ছিল।

    এই বছরের শুরুতে মেটা প্ল্যাটফর্ম এবং এক্স একই ধরনের বহু-মিলিয়ন ডলারের সমঝোতার পরে এই নিষ্পত্তি করা হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছিলেন ৬ জানুয়ারি হামলার পরে তাকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গা থেকে সেন্সরড করা হয়েছে। ২০২০ সালে নির্বাচনে ট্রাম্প ‘জালিয়াতির’ অভিযোগ করলে তার সমর্থকরা সেদিন এ হামলা চালায়।

    তিন মামলার মামলাকারী এবং ট্রাম্পের সহযোগী জন পি. কোয়েল এ বিষয়ে বলেন, তিনি এই সমাধান নিয়ে সন্তুষ্ট, এবং তিনি উল্লেখ করেন যে প্রেসিডেন্ট ও অন্যান্য বাদীরাও সন্তুষ্ট।২০২০ সালের নির্বাচনের বিষয়ে ট্রাম্পের মিথ্যা দাবির কারণে সহিংসতা বাড়ার আশঙ্কায় তাকে প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার পর, বিগ টেক কোম্পানিগুলো তার হোয়াইট হাউসে ফিরে আসার পর তার প্রশাসনের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেছে।

    এই মাসের শুরুর দিকে, গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জুকারবার্গ এবং অ্যাপলের টিম কুকসহ টেক সিইওরা হোয়াইট হাউসের একটি ডিনার ইভেন্টে ট্রাম্পের প্রশংসা করেন এবং তার প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।অন্যান্য মিডিয়া কোম্পানিরাও ট্রাম্পের আইনি দাবির সমাধানে বড় অঙ্কের অর্থ প্রদান করেছে।

    গত জুলাইয়ে প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, তারাও সমঝোতা করতে ১৬ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ ছিল, সিবিএস নিউজের ৬০ মিনিটস প্রোগ্রাম সাক্ষাৎকারটি প্রতারণামূলকভাবে সম্পাদন করেছে। সেই সাক্ষাৎকারটি তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ছিল।

    গত ডিসেম্বরে এবিসি নিউজ ট্রাম্পকে ১৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল। সেসময় এবিসি নিউজের অ্যাঙ্কর জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছিল।

    সিডনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসের পোস্টডক্টরাল গবেষক টিমোথি কোস্কি বলেছেন, ইউটিউবের এই সমঝোতা সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট মডারেশন নিয়ে ধারাবাহিকতার আশাকে আঘাত করেছে।কোস্কি আল জাজিরাকে বলেন, নিয়মভিত্তিক শাসন ব্যবস্থার অবনতি হওয়ায়, এই প্রশাসনের অনুকূলে থাকা যে কোনো ব্যক্তির কাছ থেকে নিয়মমাফিক এবং ধারাবাহিক আচরণের আশা করা যায় না।

    তিনি আরও বলেন, এতে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত বিশাল সংখ্যক কোম্পানিও এর অন্তর্ভুক্ত হবে। সেন্সরশিপ সরানোর বদলে, এটি তা বিশেষভাবে এদের ওপর শক্তি প্রয়োগ করার একটি পথ বাতলে দিয়েছে।তিনি আরও বলেন, উপরন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বিশ্বজুড়ে অনেক সরকারের জন্য নজির স্থাপন করেছে।

  • ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব

    ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব

     অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী নির্বাচিত সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে ফেরত আনা সম্ভব নয়। কেননা এটা একটি আন্তর্জাতিক অনুশীলন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

    অর্থ উপদেষ্টা জানান, অর্থ পাচারকারীরা নানান বুদ্ধি জানে। অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। এমনকি অনেক লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে।

    তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যাবে। এরই মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন দেশে অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে তার তথ্যও পাওয়া গেছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে কিছু সময় লাগবে।

    বিদেশ থেকে চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সারের ক্রয়মূল্য কিছুটা কমছে। আতপ চাল কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। চালের মজুদ থাকলেও পাশ্ববর্তী দেশ হঠাৎ চাল না দেওয়ার সিদ্ধান্ত জানালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে।

    বাজারব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে। সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে। বাজার ব্যবস্থাপনায় সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেননি বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা।উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোকে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওই প্রকল্পগুলো আগের সরকারের। এই ১৪ মাসে হয়নি।

  • এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

    এবার নসরুল হামিদ বিপুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস

    অনলাইন ডেস্ক:      ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগের দায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ওপর চাপানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গত বছরের ২৪ জুলাই শেখ হাসিনা ও নসরুল হামিদ বিপুর মধ্যে এ ফোনালাপ হয় বলে জানা গেছে।পাঠকদের জন্য ফোনালাপটি হুবহু তুলে ধরা হলো-

    ফোনালাপে নসরুল হামিদ বিপু বলেন, জ্বালানি বিল নিয়ে আর কোনো সমস্যা নাই। একদিনে কাভার করে ফেলছি ২৪ লাখ। শেখ হাসিনা বলেন, ২৪ লাখ! তাহলে এটা নিউজ করো। উত্তরে বিপু বলেন, করছি তো। সকাল থেকে সমস্ত সাংবাদিক নিয়ে পুরো ঢাকা শহর ঘুরছি। হাসিনা বলেন, কই একবারও তো ক্যামেরায় দেখলাম না। বিপু বলেন, আরে দেখাবেন কেমনে! কালকে আমি জোর করে বললাম, এতগুলো ছবি তুললা একটাও তো দেখাইলা না। হাসিনা বলেন, আমি যা বলি শুনো, থোরাসা হাদিয়া দে দো। বিপু বলেন, হু ঠিকাছে। ওইটা আমি মাথায় রাখছি। আজকে ডাইকা আমি বলছি। হইছে কি আমি বিএনপি-জামায়াত সন্ত্রাসী কথা যেটা বলছি ওইটা কাইটা দিয়ে বাকি কথা রাখতেছে।উত্তরে হাসিনা বলেন, কাটলে বলবা তোদের বিদ্যুৎ বন্ধ করে দেব।

    ফোনে হাসিনাকে বলতে শোনা যায়, শিবির আর ছাত্রদল মিলেই যে (অগ্নিসংযোগ) করছে, মানে বিএনপি-জামায়াত যে করছে, এটা বারবার বলতে হবে, লিখতে হবে। আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। কারণ বিদেশে খবর যাচ্ছে ছাত্রলীগ এসব করছে। ছাত্রলীগ তো মাইর খেয়ে বের হয়ে চলে আসছে। তাদের তো কিচ্ছু নাই, কাপড়চোপড় নাই। বলে, আপা আমরা এক কাপড়ে।

  • এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৩৫০টি অস্ত্র

    এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৩৫০টি অস্ত্র

    অনলাইন ডেস্ক: লিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, ধারণা করা হচ্ছে এসব অস্ত্র পার্বত্যাঞ্চল এবং আরসা‘সহ নানা জনের কাছে গেছে। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে আইজিপি এসব তথ্য জানান।

    তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনে পুলিশ আরও কঠোর হবে এবং এ মুহূর্তে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

    আইজিপি আরও বলেন, নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে ট্রেনিং দেয়া হবে। পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে সক্ষম বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।

    এসময় পুলিশ মহাপরিদর্শক জানান, সারাদেশে পূজামণ্ডপ ঘিরে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর জবাব দেয়া হবে।