Category: প্রচ্ছদ

  • উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি তারকারাও

    উত্তরায় বিমান দুর্ঘটনায় শোকাহত পাকিস্তানি তারকারাও

    বিনোদন ডেস্ক:     রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে নেমে আসা শোকের আবহকে আরও গভীর করে তোলে।

    শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি নাগরিকরাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। শিক্ষাপ্রতিষ্ঠানে দুপুরের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে, যা দেশজুড়ে নেমে আসা শোকের আবহকে আরও গভীর করে তোলে।

    শুধু দেশেই নয়, এই হৃদয়বিদারক ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন বিদেশি নাগরিকরাও। প্রতিবেশী দেশ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ‘ইয়ুমনা জায়েদি’ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।

    তার স্টোরির সঙ্গে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকার ইমোজি ও একটি ভালোবাসার প্রতীক—নিঃশব্দে প্রকাশ পেয়েছে তার হৃদয়ের ব্যথা ও শ্রদ্ধা।

    ইয়ুমনার পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি তারকাও ঘটনাটি নিয়ে উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, শিশুদের মৃত্যুর খবর যেন চোখে অন্ধকার নামিয়ে আনে। তাদের কথা ভাবলেই বুক হুহু করে কেঁদে ওঠে।

    প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সাথে সাথেই আগুন ধরে যায় ভবনে, যেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চলছে। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দেশি-বিদেশি শোকবার্তায় প্রমাণ হয়, এই ঘটনার বেদনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেছে অনেক হৃদয়কে। এই মুহূর্তে সবার একটাই প্রার্থনা—আর যেন কোনো প্রাণ না ঝরে পড়ে, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই

    রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান আর নেই

    খেলাধুলা ডেস্ক:    পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের মধ্যে একজন টেরি বোলিয়া, যিনি ‘হাল্ক হোগান’ নামে বিশ্বজুড়ে পরিচিত, তিনি আর আর নেই।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) এই কিংবদন্তি ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।

    এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    আশির দশকে রেসলিংয়ের সোনালি যুগে হোগান ছিলেন পোস্টারবয়। তার বিখ্যাত সংলাপ— ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি— ‘২৪ ইঞ্চি পাইথন’, তাকে সাধারণ দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল।

    ২০১৫ সালে বর্ণবাদী মন্তব্য সংবলিত একটি ভিডিও ফাঁস হলে হাল্ক হোগানের ভাবমূর্তিতে বড় ধাক্কা খায়। তবে এটাও বলা যায়, বিতর্ক আর সমালোচনা সত্ত্বেও হোগান রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন হয়েই থাকবেন।

  • থানা থেকে রাইফেল ছিনতাই চেষ্টার অভিযোগ, পাশের পুকুরে মিলল মরদেহ

    থানা থেকে রাইফেল ছিনতাই চেষ্টার অভিযোগ, পাশের পুকুরে মিলল মরদেহ

    স্টাফ রিপোর্টার :    গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টায় অভিযুক্ত যুবকের মরদেহ পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে পুকুরের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

    নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

    সাঘাটা থানার এসআই মশিউর রহমান জানান, স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে দুইপক্ষ থানায় আসে। এ সময় হঠাৎ এক যুবক কনস্টেবল সেরাজুল ইসলামের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে বাঁধা দিতে গেলে এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে যুবকটি। পরে পুলিশ ধাওয়া দিলে থানার পাশে পুকুরে ঝাপ দেয় সে। রাতে কচুরিপানা ভর্তি পুকুরে অনেকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। আজ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি বৃহস্পতিবার দুপুর থেকেই থানায় ঘোরাঘুরি করছিল। তাকে মানসিকভাবে অস্থির মনে হচ্ছিল বলেও জানান তিনি।

  • গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

    গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

     আন্তর্জাতিক ডেস্ক:   গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফ উইটকফ।

    শুক্রবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    উইটকফের অভিযোগ, হামাসের যুদ্ধবিরতিতে পৌঁছানোর কোনো আগ্রহ নেই। এ সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন।

    এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন। ফলে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

    এদিকে, যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তাদের অভিযোগ, নেতানিয়াহু স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন।

  • বিদেশি লিগে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন শামসুন্নাহার

    বিদেশি লিগে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন শামসুন্নাহার

    খেলাধুলা ডেস্ক:    প্রথমবারের মত বিদেশি লিগে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন শামসুন্নাহার জুনিয়র। বুধবার (২৩ জুলাই) ভুটানে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে অভিষেক ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।

    শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে উগেন একাডেমিকে ৪-০ গোলে হারায় আরটিসি।

    প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল শামসুন্নাহারের দল। শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার জুনিয়র। অন্য দুটি গোল করেন ভুটানিজরা। দ্বিতীয়ার্ধে তহুরা করেন চতুর্থ গোল।

    এক গোল করেও ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের শামসুন্নাহার। তার মতো তহুরা খাতুনেরও বিদেশির মাটিতে ছিল প্রথম ম্যাচ। অভিষেক রাঙ্গিয়েছেন দুজনই গোল করে।

    এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে জাদু দেখিয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনের পা থেকে এসেছিল ৬ গোল। বাংলাদেশি দুই তারকাই জাতীয় দলের অন্যতম অংশ। তারা দুজনেই আবার খেলছেন ভুটান নারী লিগে।

  • সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, ফিরছেন পর্যটকরা

    সাজেক-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, ফিরছেন পর্যটকরা

    রাঙামাটি প্রতিনিধি:সাত ঘণ্টার চেষ্টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় সড়কে থাকা পাহাড়ের মাটি সড়ানো হয়েছে। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। ফলে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ফিরতে পারছেন পর্যটকরা।

    এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট-সাজেক সড়কের তিন স্থানে পাহাড়ের মাটি ধসে পরে। তবে এতে কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

    সড়কে মটি ধসের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আটকা পড়ে আনুমানিক ৪২৫ জন পর্যটক। খবর পেয়ে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরাতে কাজ শুরু করে।