Category: প্রচ্ছদ

  • গাজায় ইসরাইলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত, আহত হয়েছে ২৩১ জন

    গাজায় ইসরাইলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত, আহত হয়েছে ২৩১ জন

    আন্তর্জাতিক ডেস্ক:       ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ২৩১ জন।

    এরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১১ জন।

    জানা গেছে, উত্তর থেকে দক্ষিণ-উপত্যকাটির বিভিন্ন স্থানে আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। দেইর আল-বালাহ এলাকায় আইডিএফের দু’টি বিমান হামলায় নিহত হন ৪ ফিলিস্তিনি, আহত আরও অনেকে।

    খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতেও চালানো হয়েছে ইসরায়েলি হামলা। এ আগ্রাসনে প্রাণ হারিয়েছে আরও ৭ জন।

    এছাড়াও শহরটির বিভিন্ন স্থানে একাধিক হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। রামাল্লাহর উত্তরে, সিঞ্জিল শহরেও চালানো হয় আগ্রাসন। জাতিসংঘ জানিয়েছে, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মে মাস থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

  • ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের আসামিকে ৫ দিনের রিমান্ড

    ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের আসামিকে ৫ দিনের রিমান্ড

    অনলাইন ডেস্ক:        রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় হওয়া মামলায় আসামি টিটন গাজীকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন।

    এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দীন টিটন গাজীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে, গতকাল শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

    উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।

  • সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে : আইজিপি

    সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে : আইজিপি

    অনলাইন ডেস্ক:      সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

    শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

    তিনি বলেন, দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সারাদেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।

    তিনি আরও বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার। গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না মন্তব্য করেছেন বাহারুল আলম।

    এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।

    আইনশৃঙ্খলা বাহিনী আগের তুলনায় আরও বেশি সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা। তবে শাস্তি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের।

    একটা সভ্য দেশে এমন ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এটা কমানো দরকার। এ বিষয়ে নীতি-নির্ধারক থেকে শুরু করে বাবা-মা, শিক্ষক, ডাক্তারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

  • অস্ট্রেলিয়ায় নিখোঁজের দুই সপ্তাহ পর জীবিত উদ্ধার জার্মান পর্যটক

    অস্ট্রেলিয়ায় নিখোঁজের দুই সপ্তাহ পর জীবিত উদ্ধার জার্মান পর্যটক

    আন্তর্জাতিক ডেস্ক:   প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ায় জীবিত উদ্ধার হলেন জার্মান এক পর্যটক। দেশটির একটি প্রত্যন্ত গ্রাম থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ জানায়, পুরোপুরি সুস্থ রয়েছেন ক্যারোলিনা উইলগা নামের ওই ব্যাকপ্যাকার।

    গত ২৯ জুন সবশেষ দেখা গিয়েছিলো ২৬ বছর বয়সী জার্মান পর্যটক ক্যারোলিনা উইলগাকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন এই ব্যাকপ্যাকার।

    মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যারোলিনার। নিখোঁজের একদিন পর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার ব্যবহৃত গাড়ি। বিদেশি এই পর্যটকের খোঁজে এরপর থেকেই বিকনের পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে অস্ট্রেলিয়ার পুলিশ। হেলিকপ্টার দিয়ে জনমানবহীন প্রত্যন্ত এলাকায় খোঁজা হয় ক্যারোলিনাকে।

    দিনের পর দিন উদ্ধার অভিযান চালানোর পরও ক্যারোলিনার সন্ধান পাওয়া না যাওয়ায় ক্ষীণ হয়ে আসছিলো তাকে জীবিত পাওয়ার আশা। তবে, নিখোঁজের ১২ দিন পর উদ্ধার হলেন এই নারী। পুরোপুরি সুস্থ রয়েছেন তিনি। শরীরে কয়েক জায়গায় ছোটখাটো আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।

    অস্ট্রেলিয়ান পুলিশ কর্মকর্তা জেসিকা সিকিউরো বলেন, আনন্দের সাথে জানাচ্ছি যে, নিখোঁজ ব্যাকপ্যাকার ক্যারোলিয়ান উইলগাকে ব্যাপক অনুসন্ধানের ওপর নিরাপদে ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১১ জুলাই বিকালে হুইটবেল্ট এলাকায় তাকে পাওয়া গেছে। ক্যারোলিনাকে ক্লান্ত, পানিশূন্য এবং ক্ষুধার্ত অবস্থায় দেখা গেছে। তার শরীরে কাটা-ছেঁড়ার মতো ছোটখাটো আঘাত ছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

    উল্লেখ্য, ২০২১ সালের সবশেষ জনশুমারির তথ্য অনুযায়ী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে ২৫৪ কিলোমিটার উত্তরে অবস্থিত বিকন শহরের বাসিন্দা কেবল ১২৩ জন।

  • বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি : সালাহউদ্দিন আহমদ

    বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি : সালাহউদ্দিন আহমদ

    অনলাইন ডেস্ক:      স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যার ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেয়ার পরও, বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি এবং এটাকে নোংরা রাজনীতির চর্চা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেছেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনও অপরাধীকে কখনও প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’।

    সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

    এই ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

    এদিকে, এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পৈশাচিক ঘটনা কেবল একটি জীবনহানিই নয়— এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইন শৃঙ্খলা রক্ষায় গভীর হতাশার বহিঃপ্রকাশ। বিএনপির সংগঠনের নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যেই হোক, তার স্থান কখনোই আইন ও ন্যায়বিচারের উর্ধ্বে হতে পারে না। জুলাই-আগস্টের গণআন্দোলনে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর উল্লিখিত নির্মম ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে।

    অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেছেন, উল্লিখিত ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।

    অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে উক্ত ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে যুবদল।

  • ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

    ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার

     অনলাইন ডেস্ক:     ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সরকারি চাকরি আইন ২০১৮ এর ৫৪ ধারায় তাদের অবসরে পাঠানো হয়।

    বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. আজিজুল হক।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

    অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন।

    প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপরে বর্ণিত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।