Category: প্রচ্ছদ

  • ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে ডানপন্থিদের কঠোর সমালোচনা

    ভারতের রাজনীতিতে মামদানিকে নিয়ে ডানপন্থিদের কঠোর সমালোচনা

    আন্তর্জাতিক ডেস্ক:   নিউইয়র্ক সিটি মেয়রের নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। মাত্র ৩৩ বছর বয়সী এই তরুণ নেতা যুক্তরাষ্ট্রে বাম রাজনীতির নতুন মুখ হয়ে উঠেছেন, আবার ভারতে ডানপন্থীদের কড়া সমালোচনার শিকার।

    গালফ নিউজ‘র এক বিশ্লেষণ মতে, মামদানি একজন মুসলিম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচক এবং ইসরায়েলের গাজায় সামরিক হামলার বিরোধী — এসব কারণেই ভারতীয় ডানপন্থী মহলে তার বিরুদ্ধে ক্ষোভ প্রবল। আবার তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, যেমন ধনীদের ওপর কর বৃদ্ধির দাবি, বাস ভাড়া ফ্রি করা, শিশু যত্নে সরকারি সহায়তা— এসব কারণে ভারতের প্রগতিশীল বুদ্ধিজীবীদের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে।

    অনেকেই মামদানিকে ভারতের আম আদমি পার্টির সঙ্গে তুলনা করছেন। যেমনটি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল করতেন, ঠিক তেমনভাবেই মামদানি প্রচলিত রাজনৈতিক ধারার সামনে ‘বাধা সৃষ্টিকারী’ হিসেবে আবির্ভূত হয়েছেন।

    ভারতে মামদানির জনপ্রিয়তা নিয়ে চর্চা অবাক করার মতো নয়। সম্প্রতি পশ্চিমা বিশ্বে ভারতীয় বংশোদ্ভূত নেতারা বিভিন্ন দেশে নেতৃত্বের আসনে বসছেন। রিশি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন — সেটি ভারতের ডানপন্থীরা উদযাপন করেছে। কারণ, সুনাক তার হিন্দু পরিচয় স্পষ্টভাবে তুলে ধরেছেন।

    কিন্তু মামদানি হলেন উল্টো চিত্র। শুধু তার মুসলিম পরিচয়ই যেন তাকে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। এমনকি কংগ্রেস নেতা অভিষেক সিংভিও মামদানিকে নিয়ে মন্তব্য করেছেন, যা অনেকেই অশোভন বলেই মনে করছেন।

    এছাড়া, শিবসেনা নেতা মিলিন্দ দেওরা এক পোস্টে লিখেছেন, ‘অনেক মুম্বাইবাসী জানে মামদানি নিউইয়র্কের মেয়র হতে চলেছেন, কিন্তু মুম্বাইয়ের শেষ তিনজন মেয়রের নাম জানে না।‘

    মূলত মামদানির জয় ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তা হলো — সিটি করপোরেশন ও নগর নেতাদের গুরুত্ব বোঝা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো।

    মার্কিন রাজনীতিতে মামদানির এই বিজয় ডেমোক্র্যাট পার্টির দিকনির্দেশনা পাল্টে দিতে পারে। কেউ কেউ ভাবছেন, তার সমাজতান্ত্রিক অবস্থান মধ্যপন্থী ভোটারদের দূরে ঠেলে দিতে পারে। আবার অনেকে মনে করেন, রিপাবলিকানদের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এর জবাবে মামদানির ভাবনা হতে পারে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ।

  • শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির নতুন মহাসচিব

    শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির নতুন মহাসচিব

    অনলাইন ডেস্ক:       মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে গাইবান্ধার সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

    সোমবার (৭ জুলাই) দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সেই শুন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ প্রদান করেছেন।

    এর আগে, শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    এদিকে, গত ২৮ জুন জাতীয় পার্টির সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল দলটির বৈঠকে। কিন্তু বর্তমান তবে সম্মেলন স্থগিত করেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

  • ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত

    ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত

    আন্তজাতিক ডেস্ক:    ক্ষুধার্ত ফিলিস্তিনিরা গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ দিয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে। এখন পর্যন্ত ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি বিতর্কিত সাহায্য প্রকল্পের বিরুদ্ধে নতুন করে নিন্দা জোরদার হয়েছে।

    শনিবার (৫ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্য নিতে গিয়ে কমপক্ষে ৭৪৩ জন নিহত এবং ৪,৮৯১ জনের বেশি আহত হয়েছেন।

    গত মে মাসের শেষে গাজায় কার্যক্রম শুরু করা জিএইচএফ ইতিমধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে, কারণ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের ঠিকাদাররা এবং ইসরায়েলি বাহিনী সাহায্য প্রার্থীদের ওপর গুলি চালিয়েছে।

    আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ মন্ত্রণালয়ের এই তথ্য সম্পর্কে বলেন, ” এই সংখ্যাটিও আসলে রক্ষণশীল। বাস্তবে বিতরণ কেন্দ্রগুলোতে খাদ্যের প্যাকেটের জন্য অপেক্ষারত মানুষের হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।’

    গাজা সিটি থেকে রিপোর্টিং করতে গিয়ে মাহমুদ বলেন, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে, এবং পরিবারগুলো তাদের সন্তানদের খাওয়ানোর জন্য মরিয়া হয়ে সাহায্য নিতে আসছে।

    তিনি বলেন, ‘মানুষ ক্ষুধার্ত। তারা যা পায় তা দিয়ে সংসার চালাচ্ছে। অনেক পরিবার একেবারেই খেতে পারছে না। মায়েরা তাদের সন্তানদের খাওয়ানোর জন্য নিজেরা খাওয়া বাদ দিচ্ছেন।’

    গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর একটি প্রতিবেদনে আমেরিকান ঠিকাদারদের বরাত দিয়ে বলা হয়েছিল, জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে সাহায্য নিতে আসা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

    দুই অজ্ঞাতনামা মার্কিন ঠিকাদার এপিকে বলেছেন, সশস্ত্র কর্মীরা ইচ্ছামতো গুলি চালাচ্ছে। তবে জিএইচএফ এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে তারা তাদের কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে ‘অত্যন্ত সতর্ক’।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও জিএইচএফ-এর পক্ষ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, এই সংস্থাই ‘একমাত্র সত্তা যারা গাজায় খাদ্য ও সাহায্য পৌঁছে দিতে পেরেছে’। জুনের শেষে ট্রাম্প প্রশাসন সংস্থাটিকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি তহবিল দেয়ার প্রতিশ্রুতি দেয়।

    শনিবার (৫ জুলাই) জিএইচএফ জানায়, খান ইউনিসের একটি বিতরণ কেন্দ্রে খাদ্য বিতরণ শেষে গ্রেনেড হামলায় দুই মার্কিন কর্মী আহত হয়েছেন।

    সংস্থাটি বলেছে, ‘আহত মার্কিন নাগরিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। তবে হামলার জন্য কে দায়ী তা এখনও স্পষ্ট নয়।’

    প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠনগুলো জিএইচএফের তাত্ক্ষণিক বন্ধের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এই সংস্থা ‘২০ লক্ষ মানুষকে অতিরিক্ত ভিড় ও সশস্ত্র এলাকায় নিয়ে যাচ্ছে, যেখানে প্রতিদিন গুলি ও ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে’।

    উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রকল্পকে ‘অমানবিক ও প্রাণঘাতী সশস্ত্র পরিকল্পনা’ বলে বর্ণনা করেছে।

  • ডিএনসিসির দুইজন পরিছন্নতা কর্মী নিহত

    ডিএনসিসির দুইজন পরিছন্নতা কর্মী নিহত

    অনলাইন ডেস্ক:       রাজধানীর খিলক্ষেতের কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুইজন পরিছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) ভোর পাঁচটার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পরিচ্ছন্নতাকর্মী আশরাফ আলি ও নিহার।

    খিলক্ষেত থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মূল সড়কের পাশেই রাস্তা পরিচ্ছন্নতার কাজে ছিলেন তারা। একপর্যায়ে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ সুরতহালের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

  • শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে

    শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে

    অনলাইন ডেস্ক:    শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে। এখনও আসল অপরাধী ধরা না পড়ায় মামলা করতে অনীহা আছে শহীদ পরিবারের। এমন দাবি করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী।

    শনিবার (৫ জুলাই) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়াচ আয়োজিত ‘জুলাই এবং বিচার: প্রত্যাশা ও সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ফ্যাসিস্টদের মূল নেতারা চলে গেলেও তৃণমূল নেতারা এখনও ভিন্ন পরিচয়ে রয়ে গেছে। মামলা করতে শহীদ পরিবারগুলো এখনও ভয় পাচ্ছে।

    বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বলেন, ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না। পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই বিচার হবে। অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের। এর জন্য সময় বেঁধে দেয়া যেমন সম্ভব না তেমনি, অনন্ত সময়ও নেওয়া উচিত হবে না।

    বক্তারা, দৃশ্যমান শাস্তি ও কার্যকর বিচারের দাবি জানান গোলটেবিল বৈঠক থেকে।

  • মুন্সিগঞ্জের লেখকপট্টিতে অগ্নিকাণ্ড

    মুন্সিগঞ্জের লেখকপট্টিতে অগ্নিকাণ্ড

     স্টাফ রিপোর্টার:    মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দলিল লেখকপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনের একটি দোকানে আগুন লাগে।

    আগুন মুহূর্তেই পাশের দলিল পট্টিতে ছড়িয়ে পড়লে জমিজমার নথিপত্র পুড়তে থাকে। একপর্যায়ে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এতে কেউ হতাহত হয়নি।

    ফায়ার সার্ভিস জানায়, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এর আগে গত ১৬ মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়েছিল। প্রাথমিকভাবে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    প্রসঙ্গত, এর আগে গত ১৬ মে শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়।