Category: প্রচ্ছদ

  • ১০ মহররম পবিত্র আশুরা

    ১০ মহররম পবিত্র আশুরা

    অনলাইন ডেস্ক:      ১০ মহররম পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির আজকের দিনেই ফুরাত নদীর তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) পুত্র।

    হজরত আলীর মৃত্যুর পর হজরত মুয়াবিয়া (রা.) খলিফা হন। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। ইয়াজিদের কাছে বাইয়্যাত নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন। প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন। পথে কারবালায় সঙ্গীদের নিয়ে থামেন তিনি। হোসেন (রা.) ও তার অনুসারীদের আটক করে মদিনায় ফিরিয়ে নিতে ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওক্কাসের নেতৃত্বে চার হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে।

    আত্মসমর্পণে বাধ্য করতে ইমাম হোসেনের শিবিরের পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা। নারী-শিশু তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেন আত্মসমর্পণে রাজি হননি। ১০ মহররম অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসেন ও তার ৭২ সঙ্গী শহীদ হন। শিমার ইবনে জিলজুশান কণ্ঠদেশে ছুরি চালিয়ে মহানবীর দৌহিত্রকে হত্যা করে।

    নির্মম ওই হত্যাকাণ্ডের স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন মুসলিম ধর্মালম্বীরা। প্রতিবারের মতো এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদার দিনটি পালিত হবে। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকে দিনটিতে মাতম করেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হয়।

    আশুরা উপলক্ষে ঢাকার সব চেয়ে বড় মিছিলটি পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয়। মিছিলটি লালবাগ-আজিমপুর-নিউ মার্কেট-নীলক্ষেত-সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে। তাজিয়া মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পবিত্র আশুরা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

    তিনি আরও বলেন, কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন। পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এইদিনে সংঘটিত হয়েছে। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান তিনি।

  • গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার আহ্বান

    গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার আহ্বান

    আন্তর্জাতিক  ডেস্ক:   ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের  এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন।

    প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধানের সর্বোত্তম পথ বেছে নিতে আহ্বান জানান।  গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও দুর্ভিক্ষ ও চিকিৎসা সংকট চরম পর্যায়ে পৌঁছেছে গাজায়।

    ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ অপ্রতুল। ম্যাকরন বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।’

    ম্যাকরন ও আনোয়ার উভয়েই ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন, যা ইসরায়েলের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাম্প্রতিক ইরান হামলার নিন্দা করেন এবং পশ্চিমা বিশ্বের ‘দ্বিমুখী নীতির’ সমালোচনা করে বলেন, ‘ইরানকে ‘না’ বললেও ইসরায়েলকে ‘হ্যাঁ’ বললে সমস্যা থেকে যায়। ইরানকে অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে এগোতে হবে এবং পরমাণু পরিদর্শন মেনে নিতে হবে।’

    মালয়েশিয়া ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা করে আসছে।

    ইসরায়েল গাজায় হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৯০% জনগণ বাস্তুচ্যুত এবং অর্ধেকের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক আদালত ইসরায়েলকে গণহত্যা রোধে প্রাথমিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেও সহিংসতা অব্যাহত রয়েছে।

    এই যৌথ আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ বাড়াচ্ছে যাতে ইসরায়েল ও হামাস উভয়ই শর্তহীন যুদ্ধবিরতি মেনে নেয় এবং ফিলিস্তিনিদের তীব্র মানবিক সংকট মোকাবিলায় জরুরি সহায়তা দেয়া হয়।

  • ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন

    ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন

    আন্তর্জাতিক ডেস্ক:    ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা দিয়েছেন যে দেশটি গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম (জিইআরডি)-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। নীল নদের ওপর নির্মিত এই বাঁধটি আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প, যা ইথিওপিয়ার জন্য গর্বের বিষয় হলেও মিশর ও সুদানের জন্য হুমকিস্বরূপ।

    মিশর নীল নদের পানির ৯৭% এর উপর নির্ভরশীল। তাদের দাবি, বাঁধের কারণে পানির প্রবাহ ২% কমলেই ২ লক্ষ একর কৃষিজমি পানিশূন্য হয়ে যাবে।

    এদিকে, সুদানও একই উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং সুদানের জেনারেল আল-বুরহান এক বৈঠকে ‘ব্লু নাইল অববাহিতে কোনো একতরফা পদক্ষেপ মানবেন না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন।

    এর আগে, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মিশর বাঁধটি ‘উড়িয়ে দেয়ার’ হুমকি দিয়েছে। গত এক দশক ধরে আলোচনা ব্যর্থ হয়েছে। ইথিওপিয়া ইতিমধ্যে জলাধার পূরণ শুরু করায় মিশর-সুদানের ক্ষোভ বাড়ছে।

    ইথিওপিয়া চায় ‘সহযোগিতামূলক সমাধান’, কিন্তু পূর্বের আলোচনাগুলো ফলপ্রসূ হয়নি। বাঁধটি যদি ইথিওপিয়ার শক্তি খাতে বিপ্লব আনে, তবে মিশর-সুদানের জন্য পানির সংকট গভীর হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ‘পানির যুদ্ধ’ এড়াতে আঞ্চলিক চুক্তি বেশ জরুরি ও অনিবার্য।

  • আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

    আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

    আন্তর্জাতিক ডেস্ত:  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা করেছেন। জেলেনস্কির দফতর থেকে জানানো হয়েছে, এই কথোপকথনে ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

    প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার মাঝে।

    সম্প্রতি, রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্যাট্রিয়ট ও অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেম প্রদানে ত্বরান্বিত পদক্ষেপের কথা উঠেছে।

    এছাড়াও, আলোচনায় পারস্পরিক সরঞ্জাম ক্রয় ও বিনিয়োগ, কূটনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র’সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ইউক্রেনের সহযোগিতা সম্পর্কেও আলোচনার কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

    এর আগে, ওয়াশিংটন মঙ্গলবার (১ জুলাই) নিশ্চিত করে যে, নিজস্ব মজুদ পর্যালোচনার পর কিয়েভের জন্য নির্ধারিত কিছু সামরিক সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

    এই আলোচনা ইউক্রেন যুদ্ধে মার্কিন নীতির সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে, ইউক্রেনের তাত্ক্ষণিক চাহিদা পূরণে পশ্চিমা দেশগুলোর একত্রিত পদক্ষেপই এখন সমস্যা সমাধানের মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার

    অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার

    অনলাইন ডেস্ক:   অঙ্গ প্রতিস্থাপন আইন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে বিশেষ শর্তে নিকট আত্মীয় ছাড়াও অঙ্গ দান করা যাবে। সোয়াপ ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে রক্তের গ্রুপ মিলে গেলে দুই রোগীর আত্মীয়দের মধ্যে অঙ্গ বিনিময় করা যাবে। অস্ত্রোপচার একই হাসপাতালে ও সময়ে করতে হবে।

    সংশোধনীতে ভাতিজা-ভাতিজি, ভাগ্নে-ভাগ্নি, সৎ ভাই-বোনকেও নিকট আত্মীয় হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। তৈরি হচ্ছে জাতীয় তথ্যভাণ্ডার, যাতে অঙ্গ প্রতিস্থাপনে ৫-১০% ম্যাচিংয়ের হার বাড়বে।

    মরণোত্তর অঙ্গদানে উৎসাহ দিতে ঘোষণাদানকারীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে সম্মান জানানো হবে।

    বিশেষজ্ঞরা বলছেন, এতে করে দেশে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বাড়বে এবং জীবন ফিরে পাবেন অনেক রোগী।

  • গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই : রুহুল কবীর রিজভী

    গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই : রুহুল কবীর রিজভী

    অনলাইন ডেস্ক:      বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে ভোটের বিকল্প নেই। কিন্তু নির্বাচন নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শনিবার (৫ জুলাই) ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এ কথা বলেন তিনি।

    রুহুল কবীর রিজভী বলেন, গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। পৃথিবীর খুব কম সংগ্রামেই তরুণদের এমন আত্মত্যাগ দেখা যায়। শেখ হাসিনার বীভৎসতা ভাষায় প্রকাশ করার মত নয়। এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়।

    এ সময় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। জনগণ দায়িত্ব দিলে বিএনপি ক্রীড়াঙ্গনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।