Category: প্রচ্ছদ

  • শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

    শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

    অনলাইন ডেস্ক:     বিচারের সচ্ছতার স্বার্থে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

    বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

    এদিকে, শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।

    এর আগে, গত ৩ জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও ওপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের শুনানির দিন ঠিক করা হয়।

    উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন।

    এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।

  • মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার

    মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার

    অনলাইন ডেস্ক:   রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

    বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

    শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে আজই তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

    উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

  • আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান

    আবারও চারদিনের রিমান্ডে সালমান এফ রহমান

    অনলাইন ডেস্ক:   আশুলিয়া থানার শাহাবুল ইসলাম হত্যা মামলায় আবারও চারদিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে।

    বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন। একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেফতার দেখানো হয়েছে।

    মামলার কাগজপত্রের তথ্য থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গত ৪ আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয়।

    উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১১ মামলায় ৬১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ৫৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • জাম খাওয়ার সময় সতর্কতা

    জাম খাওয়ার সময় সতর্কতা

    অনলাইন ডেস্ক:  গ্রীষ্মে অল্প কিছুদিনের জন্য পাওয়া যায় জাম। সুস্বাদু এই ফলটি খেতে শুরু করলে যেন থামাই কঠিন হয়ে পড়ে। স্বাদের সঙ্গে জামে থাকা বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এমনকি জামে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপদান হাড় ও দাঁত মজবুত করে। এছাড়া ক্যানসার প্রতিরোধ, রক্ত পরিশোধন, বিভিন্ন সংক্রমণ রোধেও সাহায্য করে জাম। এত সব গুণাগুণ থাকার পরও এই ফল বেশি খেলে শরীর খারাপ করতে পারে। তবে শুধু বেশি খাওয়া নয়, জামের আগে-পরে কী খাচ্ছেন, সেদিনেও খেয়াল রাখা দরকার। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি শটস-এ পুষ্টিবিদরা জানিয়েছেন, জাম খাওয়ার সময় কোন ৫টি ভুল থেকে সাবধান থাকতে হবে-

    ১. জাম খাওয়ার পর পানি পান করবেন না

    জাম খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার পরপরই পানি পান করলে হজমে সমস্যা হতে পারে। তাই জাম খাওয়ার কমপক্ষে ৩০ মিনিট পর পানি পান করুন।

    ২. জাম ও হলুদের বিপজ্জনক জুটি

    জাম খাওয়ার সঙ্গে হলুদ একসঙ্গে গ্রহণ করা শরীরের জন্য মারাত্মক হতে পারে। হলুদের কারকুমিন ও জামের অম্লতা পেটে গ্যাস, বদহজম বা অ্যাসিডিটি তৈরি করতে পারে। জাম ও হলুদ, দুটিই রক্ত পাতলা করতে সাহায্য করে, তাই যারা ব্লাড থিনার খান তাদের জন্য রক্তপাতের ঝুঁকি বাড়ে। এসব সমস্যা এড়াতে পুষ্টিবিদরা জাম খাওয়ার পর হলুদযুক্ত যেকোনো খাবার এড়িয়ে চলতে বলেন।

    ৩. খালি পেটে জাম নয়

    সকালে খালি পেটে জাম খেলে গ্যাস্ট্রিক, অম্বল ও হজমজনিত সমস্যা হতে পারে। তাই ভরাপেটে জাম খাওয়াই ভালো।

    ৪. জাম খাওয়ার পর দুগ্ধজাত খাবার খাবেন না

    জাম খাওয়ার পর দুধ, দই বা পনির জাতীয় দুগ্ধজাত খাবার খাওয়া বিপজ্জনক হতে পারে। জাম খাওয়ার পর দুধ বা দই খেলে কিছু মানুষের হজমে সমস্যা হতে পারে। জামে থাকা ট্যানিন ও অ্যাসিডিক উপাদান দুধের প্রোটিনের সাথে বিক্রিয়া করে পেটে ভারীভাব, গ্যাস বা অ্যাসিডিটি তৈরি করতে পারে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড জামের অম্লতার সাথে মিশে পেট ফাঁপা বা ডায়রিয়াও ঘটাতে পারে। কিছু ক্ষেত্রে জামের ট্যানিন দুধের ক্যালসিয়াম ও আয়রন শোষণে বাধা দেয়। তবে এগুলো সাধারণত মৃদু ও ব্যক্তিভেদে হয়। যাদের পাকস্থলী সংবেদনশীল বা ল্যাকটোজ অসহিষ্ণুতা আছে, তাদের এড়ানো উচিত। সমস্যা এড়াতে জাম ও দুধের মধ্যে ৩০-৬০ মিনিট ব্যবধান রাখা ভালো। আয়ুর্বেদে এই সংমিশ্রণ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

    ৫. আচারের সঙ্গে জাম মানেই বিপদ

    অনেকে খাওয়ার সঙ্গে আচার খেতে অভ্যস্ত, কিন্তু জাম খাওয়ার পর আচারের মতো টক বা মসলাযুক্ত খাবার গ্রহণ শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে দেখা দিতে পারে অম্বল ও বদহজম।

    জাম খাওয়ার সময় অনেকেই এই ভুলগুলো করে ফেলেন। এসব ভুলের ফলে হতে পারে গ্যাস্ট্রিক, অম্বল থেকে শুরু করে গুরুতর পেটের অসুস্থতা। তাই জাম খাওয়ার সময় এই সাধারণ সতর্কতাগুলো মেনে চললেই বিনা ভোগান্তিতে উপভোগ করা যাবে এর পুষ্টিগুণ।

  • ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

    ১৪৮ রান করে বিদায় নেন শান্ত

    খেলাধুলা ডেস্ক:   মুশফিকুর রহিম শান্তর কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশার কথা জানিয়েছিলেন সেটা পূরণ করে যেতে পারেননি তিনি। ১৪৮ রান করে আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন শান্ত। তার বিদায়ের সঙ্গে ভেঙে যায় ২৬৪ রানের দুর্দান্ত জুটি।

    ২৭৯ বল মোকাবেলায় শান্তর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারে ও ১টি ছক্কায়। তবে উইকেটে অবিচল রয়েছেন মুশফিক। ইতোমধ্যে ১১৯ রানে অপরাজিত আছেন তিনি, নতুন ব্যাটার লিটন দাসকে সঙ্গে নিয়ে এগিয়ে নিচ্ছেন ইনিংস।

    চতুর্থ দিন সকালের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩২৬ রান।

    এর আগে মুশফিক ও শান্তর জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশ দিন শেষ করে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। দ্বিতীয় দিন ২৪৭ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে খেলা শুরু করেন দুজন।

    গলের ধীরগতির উইকেট দ্বিতীয় দিন থেকে আরও কঠিন হয়ে উঠবে এমন পূর্বাভাসে, বাংলাদেশ চায় এই ইনিংসেই বড় স্কোর গড়ে নিয়ন্ত্রণে রাখতে ম্যাচ।

  • ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

    ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

    স্টাফ রিপোর্টার :কক্সবাজারে হত্যাসহ ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত। বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ রায় দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার।

    তিনি বলেন, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে, তাকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে আদালতে তোলা হলে আদালত এ রায় দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

    এদিকে জাফর আলমকে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

    চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী। আমরা এমপি জাফরের ফাঁসি চাই। অন্যদিকে তার মুক্তির দাবিতেও একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।