Category: প্রচ্ছদ

  • সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ

    সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ

    নিউজ ডেস্ক:  সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ে কর্মবিরতি দিয়ে মিছিল করছেন তারা।

    এদিকে, পূর্ব নির্দেশনা অনুযায়ী দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে বিজিবি, সোয়াট ও এপিবিএন সদস্যদের।

    গত কয়েকদিন ধরেই এই আন্দোলন চলছে। গতকাল সোমবারও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে। অন্যদিকে সচিবালয়ের বাইরে জুলাই মঞ্চের ব্যানারে কর্মচারীদের বিক্ষোভের প্রতিবাদ জানানো হয়।

  • ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার পেঁয়াজ বীজ উদ্ধার সহ চোর আটক

    ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার পেঁয়াজ বীজ উদ্ধার সহ চোর আটক

    জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পেঁয়াজ বীজ চুরির ঘটনায় ৩ জন চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ। আটকৃত তসলিম উদ্দিন ও নুর নবী বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা। আটক আরেক জন হলেন রুহিয়া থানাধীন জামাদারপাড়া এলাকার নুর ইসলামের সন্তান সাজাপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯ বস্তা উচ্চমানের পেঁয়াজ বীজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বীজের বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বলেন, “আটককৃতদের মধ্যে ১ জন সাজাপ্রাপ্ত আসামি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

    চুরির ঘটনায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছিল। তবে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে। কৃষকরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন চুরি রোধে আরও কঠোর নজরদারির দাবি ।

  • শিবগঞ্জ উপজেলার রহবল হাফিজিয়া মাদ্রাসায় আবাম ফাউন্ডেশনের এক বেলা খাবারের আয়োজন

    শিবগঞ্জ উপজেলার রহবল হাফিজিয়া মাদ্রাসায় আবাম ফাউন্ডেশনের এক বেলা খাবারের আয়োজন

    রাসেল আহম্মেদ: ২৬মে ২০২৫, সোমবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল নূরুল আলা নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এক বেলা ভালো খাবারের আয়োজন করা হয়েছে। দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এই মহতী উদ্যোগ গ্রহণ করে। এ আয়োজনে মোট ৪৮ জন অতিথি, এতিম ও হাফেজ শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়, যা তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে এবং মানবিক সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম। আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ আব্দুল্লাহ, ক্বারী মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাংবাদিক সাবিত হাসান এবং সাংবাদিক রাসেল আহম্মেদ।

    এই ধরনের মানবিক কর্মসূচি সমাজে সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের বীজ বপন করে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

  • বিএনপি মহাসচিব ভাই মির্জা ফয়সল আমিনের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মামলা — ১ জন আটক

    বিএনপি মহাসচিব ভাই মির্জা ফয়সল আমিনের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মামলা — ১ জন আটক

    জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ মো: শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

    ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীনের এপিএস পৌর শহরের ফকিরপাড়া মহল্লার মো: আজিজের ছেলে মো: সাইফুল ইসলাম সবুজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

    পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নীলফামারী জেলার শহিদুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে। মামলার বিবরণে জানা যায়, মামলার আটককৃত আসামী নীলফামারী জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী (পূর্ব অংশ) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হকের ছেলে মো: শহিদুল ইসলাম মির্জা ফয়সল আমীনের ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইন মাধ্যমে (হোয়াটস আপে) একাউন্ট খুলে বিভিন্ন মন্ত্রনালয়, দপ্তরে ফোন দিয়ে তদবির ও চাঁদাবাজী করে আসছিলেন। সম্প্রতি তদবির ও চাঁদাবাজির বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালকের মাধ্যমে জানতে পারেন।

    মামলায় আরও উল্লেখ করা হয়, মামলায় আটককৃত শহিদুল ইসলামের সাথে মির্জা ফয়সল আমীনের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের বিশালসমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

  • ঠাকুরগাঁওয়ে দেশি গরুর সরবরাহ ভালো, খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে

    ঠাকুরগাঁওয়ে দেশি গরুর সরবরাহ ভালো, খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়, গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় পড়েছেন বিপাকে

    জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর, রাণীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী লাহিড়ী বাজার সহ বিভিন্ন উপজেলার গরুর হাট ঘুরে দেখা গেছে, দেশি গরুর সরবরাহ ভালো। অনেক খামারিই তাদের খামারের গরু নিয়ে হাটে এসেছেন বিক্রির আশায়। কিন্তু গরুর দাম প্রত্যাশিত না হওয়ায় তারা পড়েছেন বিপাকে।

    খামারিরা কয়েক মাস আগে থেকেই গরু প্রস্তুত করেছেন কোরবানির জন্য। কিন্তু বাজারে অন্যান্য ফসল আলু, মরিচের ধাম কমে যাওয়া এবং চাহিদার তুলনায় পশু বেশি হওয়ায় দাম কম বলে মনে করছেন অনেকে। স্থানীয় খামারিরা বলেন, একটা গরু বড় করতে ৮-১০ মাস লেগে যায়। খাবার, ঔষুধ, পরিচর্যা- সব মিলিয়ে অনেক খরচ হয়। এখন হাটে এসে দেখি, যে দামে বিক্রি হচ্ছে তাতে খরচই ওঠে না। গত বছরের তুলনায় এবার গরুপ্রতি প্রায় ১০-২২ হাজার টাকা ও প্রতি ছাগলে ৩-৫ হাজার টাকা কম। এছাড়াও হাটে কাদা-পানি জমে থাকা ও অব্যবস্থাপনাসহ অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন বিক্রেতা ও ব্যবসায়ীরা। পুরাতন ঠাকুরগাঁও এলাকার গরু বিক্রেতা মজিদ বলেন, এবার মানুষের হাতে টাকা নেই। মানুষ আলু ও মরিচ করে লস খেয়েছে। তাই এবার গরুর দাম নেই। গতবার তিন মণ ওজনের যে গরু বিক্রি করেছি ৮০-৯০ হাজার, এবার ওই গরু বিক্রি করলাম ৭০ হাজার টাকায়। রব্বানী ও হাবিবুর, রমজান নামে স্থানীয় দুই খামারি বলেন, একটা গরু বড় করতে ৮-১০ মাস লেগে যায়। খাবার, ঔষুধ, পরিচর্যা- সব মিলিয়ে অনেক খরচ হয়। এখন হাটে এসে দেখি, যে দামে গরু বিক্রি হচ্ছে তাতে খরচই ওঠে না। এবার গরু লালন-পালন করে লস। অন্যদিকে অনেক সাধারণ ক্রেতা ও অন্য জেলা থেকে আসা ব্যবসায়ীরা জানান, অন্যান্য বছরের থেকে বাজারে এবার গরুর দাম তুলনামূলকভাবে কম ও সহনীয়। এতে সহনীয় দামে পশু ক্রয় করতে পেরে খুশি তারা। রোড এলাকার মো. সোবহান বড় খোঁচাবাড়ি পশুর হাটে ছেলেকে নিয়ে গরু নিতে এসেছিলেন। তিনি বলেন, বাজারে যদিও থার্ড পার্টি দৌরাত্ম্য বেশি সরাসরি মূল মালিকের কাছ থেকে গরু কেনা কষ্টকর তারপরও অন্যবারের তুলনায় আমার কাছে মনে হয়েছে বাজার কম। যে বাজেট নিয়ে এসেছিলাম সে অনুযায়ী গরু নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর কাছে শুকরিয়া করি। গত বছর যে গরু ১ লাখ ও ৯০ হাজার টাকা দাম ছিল সেই গরু এবার ৭০-৭৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। আমি এবার গরুটি নিয়েছি ৬৯ হাজার ৫০০ টাকায়। সেটির মাংস ১০০ কেজি হবে বলছে গরু বিক্রেতা। আমার ধারণা ৯০-৯৫ কেজি মাংস হতে পারে। এতে আমি খুশি। হোসেন নামে এক গরু ব্যবসায়ী বলেন, এবার এইদিকের বাজারগুলোতে ইন্ডিয়ান গরু নেই কিন্তু তার পরেও দেশি গরুর দাম কম। ক্রেতা নেই। বাজারগুলোতে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে সেই তুলনায় পার্টি ও কেনার লোক নেই। এবার আড়াই থেকে তিন মণের গরুতে ১০ হাজার টাকা কম ও ৫-৬ মণ ওজনের গরুতে প্রায় ২০-২৫ হাজার টাকা দাম কম। বর্তমানে গরু বাজারে এখনো উঠেনি। গ্রামের গরুগুলো বাজারে আনা শুরু করলে দাম আরও কমে যাবে। এবার আমাদের ব্যবসায়ীদের লসের পাল্লা বেশি।

    আমিন ও রহমান নামে ছাগল বিক্রেতা বলেন, ছাগলের দাম চাই ৮ হাজার দাম বলে ৪-৫ হাজার। গতবছর যে ছাগলের দাম ছিল ১০ হাজার সেই ছাগল এবার ৫-৬ হাজার টাকা। গতবার ছাগলের প্রতি কেজি মাংস ১ হাজার থেকে ১১০০ টাকা অনুযায়ী বিক্রি হয়েছিল। এবার ৮০০ টাকাও বিক্রি হচ্ছে না।

    আগামী কয়েক দিনে বাজারে পশুর দাম বাড়ার সম্ভাবনা কথা জানতে চাইলে অনেক ব্যবসায়ী জানান, বর্তমান আবহাওয়া ও অবস্থায় এবার মনে হয় না আর দাম বাড়বে বরং দাম আরও কমতে পারে বলেও জানান তারা। এবার প্রচুর সংখ্যক খামারি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন গরু পালনের, কিন্তু ক্রয়ক্ষমতা হ্রাস, মধ্যবিত্তদের বাজেট কমে যাওয়া এবং পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকেও ক্রয় বেড়ে যাওয়ায় স্থানীয় হাটগুলোতে তেমন ক্রেতা নেই বলেও জানান অনেকেই। অনেক খামারিরা জানান, এভাবে দাম কমে গেলে ভবিষ্যতে তারা আর গরু পালন করবেন না। এতে দেশীয় পশুর সরবরাহে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ঠাকুরগাঁও জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৭৫ হাজার। সে জায়গায় পশু লালনপালন করে প্রস্তুত করা হয়েছে প্রায় ৯১ হাজার। যা চাহিদার তুলনায় প্রায় ১৬ হাজার পশু বেশি রয়েছে।
    ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ খান জানান, বর্তমানে গরুর দাম কম হলেও পাইকারের সংখ্যা বাড়লে পশুর দাম বাড়ার সম্ভবনা রয়েছে ও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলার প্রতিটি হাটে ভেটেরিনারি টিম মোতায়েন করা হয়েছে। গরুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের সচেতন করা হচ্ছে বলে জানান তিনি। হাটে জাল টাকার নোট শনাক্ত করার ব্যবস্থা, অতিরিক্ত টোল আদায়, হাট ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘পশুর হাটে নির্ধারিত ফি থেকে বেশি টোল আদায় করা না হয় সে জন্য ঠাকুরগাঁও জেলার ৪০টি হাটের ইজারাদারে নির্দেশ দেওয়া আছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজার মনিটরিং করছেন কোথাও কোনো ব্যত্যয় হলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

    ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সড়কে ছিনতাই ও ডাকাতি রোধে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়াও হাটগুলো উন্নয়নের বিষয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে আগামী অর্থবছরে উদ্যোগ গ্রহণ করা হবে।

  • জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক:   চার‌ দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।২৯-৩০ মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন।

    সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

    তিনি বলেন, আগামী ২৮-৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে দিবাগত রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে দুই দেশ ৭‌টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। অর্থনীতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এই সফরে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।

    পররাষ্ট্রসচিব জানান, প্রধান উপদেষ্টার জাপান সফরে ঢাকা-টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস‍্যুতে আলোচনা হবে। তবে সেখানে অগ্রাধিকারে নেই সামরিক খাত। এয়ারক্রাফট সংকটে বন্ধ হয়েছিল জাপানের সাথে সরাসরি বিমান যোগাযোগ, সেটি আবার চালুর ব‍্যাপারে কথা হবে বলেও জানান তিনি।

    গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর সফর করেন।

    চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং সবশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা। এবার যাচ্ছেন জাপানে।