Category: প্রচ্ছদ

  • ভারী বৃষ্টিতে দিল্লির জনজীবন বিপর্যস্ত

    ভারী বৃষ্টিতে দিল্লির জনজীবন বিপর্যস্ত

     আন্তর্জাতিক ডেস্ক:  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। এতে শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। থমকে গেছে জনজীবন। রোববার (২৫ মে) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

    প্রতিবেদনে বলা হয়, ভোরে শুরু হওয়া ব্যাপক বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। ফলে মোতি বাগ, মিন্টো রোড এবং দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-সংলগ্ন এলাকায় তীব্র জলজট দেখা দেয়। এছাড়া রাস্তায় গাছ উপড়ে পড়ে যাতায়াত ব্যবস্থাও স্থবির হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ নাগরিকরা।

    এ সময়, দিল্লির বিভিন্ন স্থানে সর্বোচ্চ ৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে যায় বহু যানবাহন। সেইসাথে, দিল্লির এক সরকারি ভবন ধসে মৃত্যু হয় এক পুলিশ কর্মকর্তার।

    অপরদিকে, বজ্রপাতের কারণে দুই শতাধিক বিমান চলাচলের সময় পরিবর্তন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।

    এর আগে, ভারতের আবহাওয়া বিভাগ দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় সতর্কতা জারি করে। সেইসাথে, নাগরিকদের খোলা জায়গায় না যেতে, গাছের নিচে আশ্রয় না নিতে, দুর্বল দেয়াল ও অস্থিতিশীল কাঠামো থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছিল।

  • গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য রেলি -আলোচনা সভা

    গলাচিপায় ভূমি মেলা উদ্বোধন বর্ণাঢ্য রেলি -আলোচনা সভা

    স্টাফ রিপোর্টার: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। এই প্রতিপাদের আলোকে-সারা দেশের ন্যায় গলাচিপ উপজেলা ভূমি অফিসের আয়োজনে-রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য বাদ্যযন্ত্র নিয়ে ব্যানার -প্লেকার্ড শোভা করে জনসচেতনতায় একটি রেল মিছিল বের করে। রেলি শেষে সরকারি কমিশনার ভূমি অফিস হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    সবাই সভাপতিত্ব ও ভূমি মেলা উদ্বোধন করেন পটুয়াখালী সদর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুক রহমান রিফাত। বক্তব্য রাখেন গণধিকারের আয়বায়ক মোঃ হাফিজুর রহমান, জামাতের আমির মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, গণধিকারের সদস্য সচিব মোঃ জাকির মুন্সি।

    অনুষ্ঠানে-বিভিন্ন এলাকার জনসাধারণ সমাজসেবক, গণমাধ্যম কর্মীসহ স্কুল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। সভায় সভাপতি বলেন ভূমি ব্যবস্থাপনা আদি যুগ থেকে ভূমিকর প্রদান সহ নানা জটিলতা দূর করতে বর্তমান সরকার-নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার স্বীকৃতি সহ অনলাইন সেবায় ভূমিকরসহ সকল প্রকার সেবা প্রদান করা হয়। আগামী ৩০ জুন/২৫ পর্যন্ত ভূমি মেলা ও ভূমি সেবা কার্যক্রম চলবে।

  • ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভূমি মেলা ২০২৫ পালিত

    ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভূমি মেলা ২০২৫ পালিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে।

    “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান নেতৃত্বে রোববার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় ভূমি মেলার একটি বিশাল বর্ণাঢ্য রেলী নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে এ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় মিলিত হয়।

    রেলী ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, প্রাণী সস্পদ অফিসার মোঃ শাহ্ জালাল, তথ্য উদ্যোক্তা অফিসার নাসরিন আক্তারসহ প্রশাসনের অন্যান্য অফিসারগণ।

    এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় ইলেক্ট্রো ও প্রেসমিডিয়ার সাংবাদিকগণ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপজেলার ৪টি ইউনিয়ন থেকে আসা ভূমি সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

    ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা ভূমি মেলা ২০২৫ পালনে বিশাল বর্ণাঢ্য রেলী ও ভূমি মেলার উদ্বোধনের ফিতা কাটা এবং আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি ইউএনও। পাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীদের ছবি।

  • চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা রুজু না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা রুজু না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় সন্ত্রাসী হামলার পর থানায় এজাহার দায়ের করলেও মামলা রুজু না করার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার । রবিবার (২৫ মে) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের মৃত আলহাজ্ব সাইফুদ্দিন মন্ডলের ছেলে মো: আব্দুল খালেক ও তোফায়েল আহমেদ তাদের নিজ বাসভবনে এ সম্মেলন করেন । সাংবাদিক সম্মেলনে তারা বলেন, গত ২২ মে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত সোহেল আমান আর্জেন্ট, রিজিয়া আমান ও নাজনীন আক্তার তাদের দেখে নিবে বলে হুমকি দিয়ে যায় ।

    এরপর সেইদিনই তারা নাচোল উপজেলার সব্দলপুর এলাকায় তাদের বর্গাচাষীদের সাথে জমিচাষ সংক্রান্ত বিভিন্ন আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন ।

    এসময় রাত ১০ টার দিকে কালোইর হতে বিষ্ণুক্ষেত্র গামী হাজারবিঘী বিলের জোড়া সাঁকোর নিকট পৌঁছামাত্র আগে থেকেই ওঁত পেতে থাকা আসামীরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা বিভিন্ন দিকে লুটিয়ে পড়ি । এসময় তারা আমাদের গলাচেপে ধরা সহ বিভিন্ন ভাবে হত্যাচেষ্টা করলে আশে পাশে থাকা ধানকাটা শ্রমিকরা এগিয়ে আসলে সন্রাসীরা পালিয়ে যায় । এরপর আমরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে এবং আমরা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি ।

    এবিষয়ে নাচোল থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করলে ৩ দিন পার হলেও থানা সেই মামলা রুজু করছেনা । এমনকি কোন অজ্ঞাত কারনে এই মামলা রুজু করবেনা বলেও জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম । সম্মেলনে তারা মামলা রুজু না করার প্রতিবাদ জানান এবং এমন একটি জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনায় অনতিবিলম্বে মামলা রুজু করার জোর দাবীও জানান ।

    তবে জানতে চাইলে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, মামলা রুজু হবেনা এমন কোন কথা বলিনি । বিষয়টি তদন্তনাধীন আছে, তদন্ত শেষেই সিদ্ধান্ত হবে মামলা রুজু হবে কি হবে না ।

  • জবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

    জবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

    জেলা প্রতিনিধি: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- প্রতিপাদ্যে রাজবাড়ীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা উপলক্ষে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৫ মে) সকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার ।
    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: এস এম মাসুদ , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মারিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মো. রাসেল মিয়া ।

    ৩ দিনব্যাপী এই ভূমি মেলায় রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ উপজেলা পরিষদ হলরুমে তাদের সেবা কার্যক্রম প্রদান করবেন বলে সভায় জানান হয়।

  • হাটের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, আহত ৩

    হাটের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, আহত ৩

    জেলা প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাটের আধিপত্য বিস্তার নিয়ে তিন জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
    রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
    আহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে ফেলা হয়েছে।
    পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটের আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।

    রোববার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে ২০ থেকে ২৫ টি মোটরসাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।
    বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।