Category: প্রচ্ছদ

  • বীরগঞ্জ মডেল প্রোসক্লাবের সাথে সুধী সমাজের মতবিনিময় সভা

    বীরগঞ্জ মডেল প্রোসক্লাবের সাথে সুধী সমাজের মতবিনিময় সভা

    দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ সরকারি কলেজ রোড আসরাফুল হোটেলে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ মে শনিবার রাত ৯ টায় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ও বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সমাজ সেবক জাহিদুল ইসলাম ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রতন কুমার সাহা রেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সেলিম, আজমল হক ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা সোহেল আহমেদ, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ মনিনুর রশীদ শাহিন, এন টিভির খানসামা ও বীরগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা সহ আরো অনেকে।
    মতবিনিময় সভায় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

    মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

    নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনায় মামলা দেয়ার পর সেই মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে। উপজেলার পীরব ইউনিয়নের সিহালী মাস্টারপাড়া গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা খাতিজা।

    অভিযুক্তরা হলেন, সিহালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হায়দার আলী(৫০), মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৪৮), আব্দুল হান্নান(৫২), আব্দুল মান্নানের ছেলে মাহবুব(২৫), হায়দার আলীর স্ত্রী কুলছুম(৪৫), আব্দুল হান্নানের স্ত্রী ডলি বেগম(৪০) ও আব্দুল মান্নানের স্ত্রী নুরুন্নাহার(৩৮)।

    জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে আয়েশা সিদ্দিকার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারী বিবাদীরা আয়েশা সিদ্দিকা খাতিজা, তার স্বামী মাহমুদুল হাসান তৌহিদ ও ভাগ্নে শাহজালালকে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় আয়েশা সিদ্দিকা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৭ এপ্রিল বিবাদীগণ বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে মামলা উঠাইয়া নেয়ার জন্য আয়েশা সিদ্দিকা ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এখন জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় প্রশাসনের সুবিচার কামনা করেন তারা।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে একটি সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘আলী’

    কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘আলী’

    বিনোদন ডেস্ক:   ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে পরিচালক আদনান আল রাজীবের সিনেমাটিকে।

    বৃহস্পতিবার (২২ মে) উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হয় সিনেমাটি। তখনই এটি প্রশংসিত হয়।

    সিনেমায় স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী—উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। এই সরল আকাঙ্ক্ষার আড়ালে আছে এক দীর্ঘ সাংস্কৃতিক নিষেধাজ্ঞা, যা প্রশ্ন তোলে লিঙ্গবৈষম্য, পরম্পরা ও ব্যক্তি স্বাধীনতার সীমারেখা নিয়ে।

    ছবির মূল কারিগর নির্মাতা আদনান আল রাজীব। দেড় যুগ ধরে টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন নির্মাণে কাজ করছেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন তারা। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

    সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান বলেছিলেন, আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি।

  • সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী

    সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী

    স্টাফ রিপোট :  সিলেটের তিনটি সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ)। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

    গতকাল শনিবার (২৪ মে) গভীর রাত থেকে আজ রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত তাদেরকে পুশ ইন করা হয়। এদের মধ্যে বিয়ানীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়।

    বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত আড়াইটার থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

    এদিকে, রোববার ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে পুশ ইন করে (বিএসএফ)। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নেয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন বয়সী ৯ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।

    আটককৃতদের দাবি, তারা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। পরে তারা দেশটির হরিয়ানা রাজ্যে বসবাস শুরু করে। গত ছয়-সাত দিন আগে তাদেরকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। পরে আজ রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফরে যাচ্ছেন

    আন্তর্জাতিক ডেস্ক:   রাশিয়ায় আগামীকাল থেকে দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে শনিবার (২৩ মে) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

    মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।

    ফিদান আরও কয়েকজন শীর্ষ রুশ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান ভ্লাদিমির মেদিনস্কি—যিনি ১৬ মে ইস্তানবুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেন, রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।

    সফরে ফিদান ও ল্যাভরভের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে মতবিনিময় হবে। এর মধ্যে রয়েছে সিরিয়া, গাজা এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান পরিস্থিতি।

  • হজযাত্রীদের জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ

    হজযাত্রীদের জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ

    আন্তর্জাতিক ডেস্ক:  মক্কায় হজযাত্রীদের জন্য এবার আরও উন্নত মানের ও নিরাপদ রাস্তা তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ। রাবারের ফ্লেক্সিবল রোড সেফটি প্রযুক্তি ব্যবহার করে সড়কগুলো প্রশস্ত করার কাজ সম্পন্ন করা হয়েছে। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

    হজ যাত্রীদের জন্য রাস্তার পরিমাণ ৩৩% বাড়িয়ে ১৬ হাজার বর্গমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে, যা নমিরাহ মসজিদ থেকে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত বিস্তৃত।

    পুরনো গাড়ির টায়ার পুড়িয়ে বায়ুদূষণের পরিবর্তে তা রিসাইকেল করে নমনীয় অ্যাসফাল্ট তৈরি করে রাস্তা প্রশস্তের কাজে ব্যবহার করা হয়। ফলে নতুনভাবে সম্প্রসারিত এই সড়ক হাজিদের হাঁটার সময় পায়ের গোড়ালি ও জয়েন্টে চাপ কমায়, বিশেষ করে বয়স্ক হজযাত্রীদের জন্য (যারা মোট হাজির ৫৩%)।

    দেশ্যটির স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত তথ্য অনুযায়ী, পা ও গোড়ালির আঘাতের কারণে ৩৮% দুর্ঘটনা ঘটে থাকে, যা এই প্রযুক্তিতে উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।

    সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা স্মার্ট সিটি ও টেকসই অবকাঠামো নির্মাণের প্রতিশ্রুতির অংশ। রোডস জেনারেল অথরিটি (আরজিএ)-এর পরীক্ষায় দেখা গেছে, সাধারণ রাস্তার তুলনায় এই প্রযুক্তি হজযাত্রীদের শারীরিক কষ্ট কমাবে।