Category: প্রচ্ছদ

  • জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

    জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

    বিনোদন ডেস্ক:   ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

    মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

    প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

  • আমাজন-এর বিরুদ্ধে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতু দ্বারা দূষিত চাল বিক্রির অভিযোগ

    আমাজন-এর বিরুদ্ধে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতু দ্বারা দূষিত চাল বিক্রির অভিযোগ

    আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজন ডটকম-এর বিরুদ্ধে আর্সেনিক ও অন্যান্য ভারী ধাতু দ্বারা দূষিত চাল বিক্রির অভিযোগে স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) এক দল ভোক্তা মামলা দায়ের করেছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    সিয়াটেলের ফেডারেল কোর্টে দায়ের করা এই ক্লাস অ্যাকশন মামলায় আমাজনে বিক্রি হওয়া ১৮ প্রকারের চালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেন’স অরিজিনাল এবং আমাজনের মালিকানাধীন হোল ফুডসের ৩৬৫ ব্র্যান্ডের চাল।

    মামলার নথিতে বলা হয়েছে, ‘আমাজন শিশুসহ সাধারণ ভোক্তাদের জন্য বিপজ্জনক মাত্রায় ভারী ধাতুযুক্ত চাল বিক্রি করেছে, কোনো সতর্কতা ছাড়াই।’

    পরীক্ষায় চালের নমুনায় আর্সেনিক, সীসা (লেড), ক্যাডমিয়াম ও অন্যান্য বিষাক্ত ধাতুর উপস্থিতি পাওয়া গেছে, যা দীর্ঘমেয়াদে ক্যান্সার, স্নায়বিক ক্ষতি ও শিশুদের বিকাশগত সমস্যার কারণ হতে পারে।

    আমাজন পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে স্পষ্টভাবে জানায়নি বলে অভিযোগে বলা হয়েছে।

    আমাজন এখন পর্যন্ত এই মামলায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশেষজ্ঞদের মতে, এই মামলার কারণে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর পণ্যের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও অন্যান্য রাজ্যে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের শাস্তি হিসেবে আমাজনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।

    উল্লেখ্য, গত কয়েক বছরে বেবি ফুড থেকে শুরু করে মসলা পর্যন্ত বিভিন্ন পণ্যে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে বহু কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে।

    আদালত এখন এই মামলাকে ‘ক্লাস অ্যাকশন’ হিসেবে অনুমোদন দিলে আমাজনে কেনা সংশ্লিষ্ট চালের সকল ভোক্তা এই মামলায় অংশ নিতে পারবেন।

  • আসিফ মাহমুদের সাবেক এপিএস-র দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত

    আসিফ মাহমুদের সাবেক এপিএস-র দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত

    নিউজ ডেস্ক:   স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    শনিবার (২৪ মে) দুদক কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

    গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাচায়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

    সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

  • বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা : এনসিপি

    বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা : এনসিপি

    নিউজ ডেস্ক:   বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) দুপুরে দলটির কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান।

    নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। জুলাই অভ্যুত্থানের বিচার ও মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা করি। এ সময় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

    সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীর কাজ দেশের নিরাপত্তা দেয়া, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয়া নয়। ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়াদের তালিকা আগেই প্রকাশ করা উচিত ছিলো। তাহলে প্রতিষ্ঠান নিয়ে কথা উঠতো না। বর্তমানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অতীতে ১/১১ সহ বিভিন্ন ঘটনা কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। এ সময় যারা গুমের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেনাবাহিনীর প্রতি আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

    দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে এনসিপির কোনও সম্পর্ক নেই। সরকারে থেকে তারা রাজনীতি করতে পারবে না। তাদের এনসিপির সাথে সংযুক্ত করে হেয় করা হচ্ছে।

    তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আস্থার জায়গায় আসতে হবে। অন্যথায় তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের রাজনীতিতে ১ এগারোর আভাস লক্ষ্য করা যাচ্ছে। বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। এ সময় অভ্যুত্থান ব্যর্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগীতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের ৫ বছর থাকা ইস্যুতে এনসিপির সংশ্লিষ্টতা নেই।

  • ৪ সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামলো

    ৪ সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামলো

    অনলাইন ডেস্ক : ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৩ মে) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা না থাকায় সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

    এদিকে, শুক্রবার রাতের মধ্যে দেশের ১৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। জেলাগুলো হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।

    রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • নানা কারণে সংস্কার নিয়ে চাপে আছে সরকার: অর্থ উপদেষ্টা

    নানা কারণে সংস্কার নিয়ে চাপে আছে সরকার: অর্থ উপদেষ্টা

    অনলাইন ডেস্ক : নানা কারণে সংস্কার নিয়ে সরকার চাপে রয়েছে। অনেকেই সমালোচনা করেন, যা অর্থবহ নয়। এসবের জন্য বর্হিবিশ্বে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

    শুক্রবার (২৩ মে) সকালে, রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজে ‘ইকোনমিক অলিম্পিয়াড’- এর উদ্বোধন করেন তিনি।

    প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ যা চেয়েছিলো; তা চাপিয়ে দিতে পারেনি। আসন্ন বাজেট সম্পর্কে উপদেষ্টা জানান, অনেক ধরনের করছাড়ের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা বলেন, ফ্যাসিস্ট আমলে নীতির বাইরে পরিচালিত হয়েছিলো অর্থনীতি। ব্যাংক লুটের পাশাপাশি দখল করা হয় ব্যবসার সিংহভাগ।

    তিনি আরও বলেন, ব্যাংকিং খাত স্বাধীন ছিলো না; সুবিধাভোগীরাই পেতেন ঋণ। এমন অবস্থায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং ব্যাংকিং খাতে ফিরে সুশাসন।