Category: প্রচ্ছদ

  • চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার সিগারেট জব্দ

    চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার সিগারেট জব্দ

    চট্টগ্রাম প্রতিনিধি:   চট্টগ্রাম বন্দরে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে আনা কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস হাউজ। জব্দ এক কোটি ২৫ লাখ শলাকা ল্যামার ও অস্কার ব্র্যান্ডের সিগারেট।

    বুধবার (২১ মে) চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সদস্যরা চালানটি খোলার পর এ চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তবে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয় বৃহস্পতিবার।

    ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন গত ১৫ মে চালানটি কমলালেবুর নামে ঘোষণা করে। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

    চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, চালান ঘোষণার গড়মিল দেখে বিষয়টি খতিয়ে দেখে তারা। পরে ‘ফোর্সড কিপ ডাউন’ পদ্ধতিতে কনটেইনারটি পরীক্ষা করে ভেতরে পাওয়া যায় ১ হাজার ২৫০ কার্টুন ল্যামার ও অস্কার ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং মাত্র ৩৮ কার্টুন ঘোষিত পণ্য ‘ফ্রেশ ন্যাভেল অরেঞ্জ’। এআইআর শাখা প্রাথমিকভাবে ধারণা করছে, এই চালানের মাধ্যমে প্রায় ৩০ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

    কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, ভুয়া ঘোষণা ও নথিপত্র ব্যবহার করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে। আমরা তদন্ত করছি—পুরো প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও বলেন, দেশে বৈধভাবে বিদেশি সিগারেট আমদানির ক্ষেত্রে প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক। তবে জব্দ করা সিগারেটগুলোতে তা ছিল না।

    নিয়মানুযায়ী, মান যাচাই শেষে এসব পণ্য ধ্বংস অথবা নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু : ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন

    গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু : ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন

     আন্তর্জাতিক ডেস্ক: গাজার শিশুদের নিয়ে উদ্ভট মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক আইনপ্রণেতা মোশে ফিগলিন। বলেছেন, গাজার প্রত্যেকটি শিশুই আমাদের শত্রু। স্থানীয় সময় বুধবার (২১ মে) এমন মন্তব্য করেছেন ইসরায়েলের চরম ডানপন্থী রাজনীতিবিদ মোশে ফেইগলিন।

    ইসরায়েলি টিভি চ্যানেল ১৪-কে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সংসদের সাবেক সদস্য ফেইগলিন বলেন, ‘শত্রু হামাস নয়, হামাসের সামরিক শাখাও নয়। গাজার প্রতিটি শিশুই শত্রু। আমাদের গাজা দখল করে সেখানে বসতি স্থাপন করতে হবে, এবং সেখানে একটি গাজাবাসী শিশুকেও রাখা যাবে না। এছাড়া অন্য কোনো বিজয় নেই।’

    এর আগে, আইডিএফের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়ের গোলান অভিযোগ করেন, গাজার শিশুদেরকে হত্যা করা যেন নিজেদের শখে পরিণত করেছে ইসরায়েল। তার ওই অভিযোগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন মোশে ফিগলিন।

    এক সংবাদ সম্মেলনে উপত্যকাটিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ভূমিকারও তুমুল সমালোচনা করেছেন ইয়ের গোলান। বলেছেন, ইসরায়েল দিন দিন এমন এক রাষ্ট্রে পরিণত হচ্ছে, যার আন্তর্জাতিক কোনো সমর্থক নেই। কেননা সুস্থ কোনো দেশ কখনো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেনা। শখের বশে শিশু হত্যা করে না।

  • গাবতলী মডেল থানার অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার: ওসি সেরাজুল হকের দৃঢ় দিকনির্দেশনা সফল

    গাবতলী মডেল থানার অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার: ওসি সেরাজুল হকের দৃঢ় দিকনির্দেশনা সফল

    নিজস্ব প্রতিবেদন:  বগুড়া গাবতলী মডেল থানার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা পশ্চিম পাড়া গ্রামে সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ।

    ওসি সেরাজুল হকের দিকনির্দেশনায় এবং বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে এসআই ইফতেখারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ২১ মে ২০২৫ ইংরেজি তারিখ রাত ১০টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মোঃ ইংরেজ রহমানের পুত্র মোন্তেজা রহমানকে অবৈধভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়কালে ১০০ গ্রাম শুকনা গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

    উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মোন্তেজা রহমানের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এবারও তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে ২২ মে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ওসি সেরাজুল হক জানান, মাদকের বিরুদ্ধে গাবতলী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও চলবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • ভোলাহাটে দিনব্যাপী উপজেলা কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    ভোলাহাটে দিনব্যাপী উপজেলা কৃষি দপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যাণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যাণ্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠান বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।

    এলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী জমজমাটপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে কৃষি বিষয়ক আলোচনা সভায় নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. ইয়াসিন আলী।

    পবিত্র কুর’আন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহ্ জালাল।

    উপজেলা উপসহকারী কৃষি অফিসার (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলার ৪টি ইউনিয়ন ভোলাহাট সদর, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের পিএফএস-এর ৩৫ জন সদস্য ও ৩৫ ননপিএফএস সদস্যগণ উপজেলা কৃষি অফিসের আমন্ত্রণে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানে কৃষি বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোকপাত উপভোগ করেন।

    অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার পাশাপাশি আধুনিক টেকসই প্রযুক্তি বিস্তার, উচ্চমূল্য ফসলের আবাদের মাধ্যমে খোরপোস কৃষিকে বানিজ্যিক ও লাভজনক কৃষিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। এছাড়াও পার্টনার প্রকল্পের ১০ টি ডিএলআই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পিএফএস পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষক তথ্য সেবা কেন্দ্র স্থাপন করে কৃষকদের সেবা প্রাপ্তি ও উৎপাদক দল তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পিএফএস সদস্য, ননপিএফএস সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পার্টনার কংগ্রেসটি সফলভাবে সমাপ্ত হয়।

    অনুষ্টানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনেরা স্থানীয় গণমাধ্যমিককর্মীগন-প্রেসমিডিয়া ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • ভোলাহাটে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

    ভোলাহাটে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

    নয়া উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় মাসিক আলোচনা সভা সোমবার (২২ মে ২০২৫) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলাহাট থানার এসআই মোঃ খাইরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ-সদর চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শহিদুল ইইসলাম ও চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বিএমডিএ সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, আনসার ও ভিডিপি অফিসার মোঃ ফরহাদ আলম চৌধুরী, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুব হাসান, নয়া প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহ্ জালালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ, মাদ্রাসা ও ইউনিয়ন ভিত্তিক রেজিস্ট্রার কাজীগণ এবং স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

  • অ্যম্বুল্যন্সের বরাদ্দ পেয়ে বিপাকে প্রকল্প কমিটি

    অ্যম্বুল্যন্সের বরাদ্দ পেয়ে বিপাকে প্রকল্প কমিটি