Category: প্রচ্ছদ

  • পলাশবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি নির্বাচিত হলেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম

    পলাশবাড়ী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি নির্বাচিত হলেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম

    গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী উপজেলায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি নির্বাচিত হলেন।

    পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এস এম জহুরুল ইসলাম।তিনি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি নিবার্চিত হওয়ায় উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলমকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন।

  • ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

    ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

    আন্তর্জাতিক ডেস্ক:   চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটে এ ঘটনা।

    রাজধানী বেইজিং থেকে ২শ’ মাইল দূরে ফেংইয়াং কাউন্টিতে অবস্থান ঐতিহাসিক স্থাপনাটির। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ভবন ধসের চিত্র। মুহুর্মুহু ধসে পড়ে ছাদের পূর্ব পাশের টালিগুলো। কাছাকাছি হলেও নিরাপদ দূরত্বে ছিলেন পর্যটকরা। তাই কোনো হতাহতের খবর মেলেনি।

    চীনে পর্যটকদের কাছে বহুল জনপ্রিয় ঐতিহাসিক ভবনটি। ১৩৭৫ সালে মিং রাজত্বকালে তৈরি হয়েছিল এটি। ১৯৯৫ সালে ব্যাপক সংস্কার করা হয়। সম্প্রতি আবারও শুরু হয় সংস্কার কাজ। সে কারণেই বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল ভবনটি।

  • নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন পঞ্চগড় সীমান্তে

    নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন পঞ্চগড় সীমান্তে

    পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদেরকে পুশ ইন করা হয়।

    পরে খবর পেয়ে তাদেরকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। তারা সবাই বাংলাদেশী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    বিজিবি জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত ভারতে অবৈধভাবে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গত ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেইট দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এরইমধ্যে বিষয়টি নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

  • ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন বিএসেএফের

    ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন বিএসেএফের

    ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টার দিকে তাদের পুশ ইন করা হয়। পরে তাদেরকে আটক করে বিজিবি।

    আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু। তারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আজ ভোরে জসপুর ও খেজুরিয়া বিওপির ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ২৪ জনকে বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করে বিএসএফ। পরে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।

  • মমতাজ বেগমের আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

    মমতাজ বেগমের আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

    মানিকগঞ্জ প্রতিনিধি:  মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুরের দুটি মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর এ রায় দেন। এতে হত্যা মামলায় চারদিন ও ভাঙচুরের মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে, সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে হাজির করা হয় মমতাজকে।

    এ সময়, আদালত থেকে বের করে প্রিজনভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

    এর আগে, গত ১৩ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। ১২ মে দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করার পর এ রিমান্ডের আবেদন করা হয়।

    মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

  • দুই দশকেরও বেশি সময় পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে

    দুই দশকেরও বেশি সময় পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে

    খেলাধুলা ডেস্ক:   দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে। সবশেষ ২০০৩ সালে জিম্বাবুয়ের ইংল্যান্ড সফরে দুই ম্যাচের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছিল দু’দল।

    বৃহস্পতিবার (২২ মে) নটিংহামের ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই টেস্টটি হবে চারদিনের।

    সবশেষ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এবার ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়তে চায় রোডেশিয়ানরা। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, দীর্ঘ ২২ বছর পর আমরা ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছি। এই টেস্ট নিয়ে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।

    তিনি আরও বলেন, আমরা ইংল্যান্ডের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারিনি। এবার আমরা ইতিহাস গড়তে চাই। নতুন কিছুর জন্ম দিতে চাই। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।

    এদিকে, টেস্ট র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে ১২তম ও শেষ দল হলেও তাদের সমীহ করছে ইংল্যান্ড। জিম্বাবুয়েকে হালকাভাবে নেবার কোন সুযোগ নেই বলে জানান ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। বলেন, জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো করেছে। এজন্য তাদের হালকাভাবে নেবার কোন সুযোগ নেই। আমরা সর্তক থাকব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।

    ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।

    জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ ও সিন উইলিয়ামস।

    উল্লেখ্য, টেস্ট ইতিহাসে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তারা। এসময় ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে ইংল্যান্ড, ৩টি টেস্ট ড্র হয়। ইংলিশদের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি আফ্রিকার দেশটি।