Category: প্রচ্ছদ

  • নিরীহ জনগণকে নির্যাতন কারী মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহাজাহান এখন ও বহাল তবিয়তে

    নিরীহ জনগণকে নির্যাতন কারী মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহাজাহান এখন ও বহাল তবিয়তে

    বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: ফ্যাসিস্ট বিদায় হলেও পুলিশ বিভাগে এখনো ফ্যাসিস্টদের দোসর বিচরন করছেন। অনেক পুলিশ অফিসার এখনো সাধারন মানুষের জন্য মুর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এমনি একজন বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই শাহজাহান আলী। এলাকায় নিরীহ মানুষকে হয়রানি ভয়ভীতি ও ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে নির্যাতন করে চলেছে তিনি। তার ভয়ে মানুষের সাধারন জীবনযাপন অতিষ্ঠ হয়ে ওঠেছে। এছড়াও ভুয়া নম্বর প্লেট বসিয়ে চোরাই মোটরসাইকেল ব্যবহার করছে বলেও অভিযোগ ওঠেছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়া প্রতিবেদন প্রকাশ হলেও নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। বগুড়া পুলিশ সুপার রহস্যজনক ভুমিকা পালন করছে।

    জানা যায়, গত ৯ মে রা এএসআই শাহজাহান শিবগঞ্জ থানার ৯নং দেউলী ইউনিয়নের লক্ষ্মীকোলা সোনারপাড়া গ্রামের ওবাইদুলের বাড়ীতে রাত ১১টার দিকে অভিযান চালায়। ওয়ারেন্ট আছে বলে তাদেরকে আটক করেন। তাৎক্ষনিক ওবায়দুল আদালতের জামিনের রিকল কাগজ দেখালেও তাদেরকে ছাড়েন না। এমনকি থানায় জমা দেয়া আছে বললেও তাতে রাজি হন না। বিএনপির ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এ.এসআইকে রিকলের বিষয়টি জানালেও ইউপি চেয়ারম্যানের সাথেও অশোভন আচরন করন। মহিলা পুলিশ না নিয়েও এএসআই শাহজাহান মহিলা আসামীর হাত ধরে টানাটানি ও মারধর করে হ্যান্ডকাফ পড়িয়ে থানায় নিয়ে আসেন। ভোররাতের দিকে ভুক্তভোগীরা রিকলের কাগজ নিয়ে চ্যালেঞ্জ করলে খরচ বাবদ ২৫০০ টাকা ও সিএনজির বিল খরচ বাবদ ৭০০ টাকা ঘুষ গ্রহণ করে এএসআই শাহজাহান আলীকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে তাদেরকে দেয়। এ ঘটনা নিয়ে বিভিন্ন প্রিন্ট, অনলাইন মিডিয়া প্রতিবেদন প্রকাশ হলেও বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা কোন ব্যবস্থা গ্রহন করছে না। এ নিয়ে সাধারন মধ্যে না প্রশ্নের জন্ম দিয়েছে।

    ভুক্তভোগী ওবায়দুল বলছেন, ফাড়ী থেকে ছাড়া পেয়ে বাড়ী গিয়ে দেখেন বিছানার তোষকের নিকট থাকা ভাঙ্গারীর ব্যবসা করা ৩০ হাজার টাকাও নিয়ে গেছে এএসআই শাহজাহান আলী। ঘটনাটি সংবাদকর্মীদের মাধ্যমে জানাজানি হলে এএসআই শাহজাহান স্থানীয় কতপিয় ব্যক্তির মাধ্যমে তাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি ভুক্তভোগী পরিবারটিকে অন্য মামলায় ফাসানোর বলেও বিভিন্ন লোকজনের মারফত হুমকি দিচ্ছে এ.এসআই শাহজাহান। এ অবস্থায় মুর্তিমান আতঙ্ক এ.এসআই শাহজাহান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সচেতন মহল। এছাড়াও এ.এস.আই শাহজাহান আলী মোকাতলা তদন্ত কেন্দ্রে যোগদানের পর থেকেই সাধারন মানুষকে বিনা কারন হয়রানি করলে বলেও অভিযোগ রয়েছে।
    এছাড়াও এএসআই শাহজাহান দিনাজপুর ল-১১-৪৮৯০ নম্বরের প্লেট বসিয়ে একটি মোটরসাইকেল ব্যবহার করছে। যা ভুয়া নম্বর। অনুসন্ধানে দেখা গেছে ওই গাড়ীর নম্বরের মালিক দিনাজপুর জেলার রমজান আলীর ছেলে রুবেল আল হাসানের নামে রেজিষ্টেন করা। সেটির ইঞ্জিন নং এফএইচজেটডব্লিউই৮৬০০৬৩। আর এএসআই শাহজানের গাড়ীর ইঞ্জিন নং ডিএইচএক্সসিএমএইচ২১২৪৮। মুলত এএসআই শাহজাহান চোরাই গাড়ীতে অন্যের গাড়ীর নেমপ্লেট বসিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ বলে কেউ সন্দেহ বা আটক করছে না। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীসহ মোকামতলাবাসী।

    এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।

  • রায়পুরা মেঘনায় ভ্রাম্যমান আদালতের উপর বালু উত্তোলনকারীরা ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে

    রায়পুরা মেঘনায় ভ্রাম্যমান আদালতের উপর বালু উত্তোলনকারীরা ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে

    বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করলেও তাতে মিলছে না কোন সুফল। বরং বালু খেকোদের দৌরাত্ম্য দিনদিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

    সোমবার (১৯ মে) ২০২৫ ইং তারিখ দুপুরে রায়পুরার মির্জারচর যথেষ্ট সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সশস্ত্র বালু দস্যুরা ভ্রাম্যমান আদালতের উপরগুলি বর্ষণ করেছে। নরসিংদী জেলা প্রশাসকের নির্দেশে পরিচালিত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

    ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ছিলেন রায়পুরা থানা পুলিশের ১৮/২০ জন সদস্য ও ৬/৭ জন আনসার সদস্য, উপজেলার গণমাধ্যম কর্মীদের তিন সংগঠনের ৩ জন সভাপতি।

    আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিতেই বালু খেকো সশস্ত্র বালু দস্যুরা গুলি বর্ষণ করে। এ বিষয়ে স্থানীয় জনমনে প্রশ্ন! আইন শৃঙ্খলা বাহিনীর এতো সদস্য উপস্থিত থাকা সত্ত্বেও বালু খেকোদের গুলিবর্ষণের ঘটনাটি দুঃসাহসিকতা ছাড়া আর কিছুই নয়।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে কয়েকটি ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে দুপুরে আমরা নরসিংদী জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট সহ চরমধুয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করতে যাই। অভিযানকালে দূর থেকে আমাদের দেখে বালু সন্ত্রাসীরা ড্রেজারসহ পালাতে থাকে।আমরা তাদেরকে ধাওয়া দিলে দুইটি ড্রেজার থেকে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় সন্ত্রাসীরা নদীর তীর, ক্ষেত ও পাশের ঝোপ জঙ্গলে অবস্থান নিয়ে
    একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। অবস্থা অনিয়ন্ত্রিত হওয়ায় কারণে ভ্রাম্যমান আদালতের সদ্যদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিযান স্থগিত করে ফেরত চলে আসি। এই অবৈধ বালু খেকো সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়ে থাকে। তাই ভবিষ্যতে এইসব বালু সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে। উক্ত অভিযানে প্রশাসনের উপর যারা গুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ভবিষ্যতে আমরা সেনাবাহিনী, পুলিশ, ও আনসারদের সমন্বয়ে ব্যাপক অভিযান পরিচালনা করব। আমাদের অভিযান বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে।

    এরআগে চলতি বছরের ১৬ জানুয়ারি একই ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা কালে ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে।

  • কেশবপুরে শিশু সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    কেশবপুরে শিশু সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

    যশোর প্রতিনিধি:যশোরের কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি -৩২৯ এর আয়োজনে শিশু সুরক্ষায় বাল্যবিবাহ প্রতিরোধে ১ গোল্ড টেবিল বৈঠক ২০ মে দুপুরে প্রকল্পের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

    এল. সি. সি ম্যানেজার প্রদীপ দাসের সভাপতিত্বে ও সমাজকর্মী যোষেফ সরকারের সঞ্চালনায় কমপেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের ম্যানেজার মৃদুল সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম ঝন্টু, ইউপি সদস্য শহিদুল ইসলাম, লোকাল লিডার রতন দাস, পুরোহিত অরুণ দাস, গ্রাম পুলিশ রনজিৎ দাস, অভিভাবক মিন্টু সরকার, রতন দাস, কমিউনিটি সেক্রেটার অসীম দাস, সমাজকর্মী ডিনা বিশ্বাস, প্রকল্পের শিশু টুটুল সরকার, ইন্দ্রজিৎ দাস, জ্যোতি দাস প্রমুখ।

  • ঠাকুরগাঁওয়ে মাত্র ১০ থেকে ২০ টাকায় মামলা নিষ্পত্তি হয় যে আদালতে

    ঠাকুরগাঁওয়ে মাত্র ১০ থেকে ২০ টাকায় মামলা নিষ্পত্তি হয় যে আদালতে

    জেলা প্রতিনিধি: সরকারের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন বলছে, সঠিকভাবে গ্রাম আদালত বাস্তবায়ন হলে কমে আসবে মামলার জটিলতা। মঙ্গলবার (২০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

    প্রশিক্ষণে দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারিতে ১০ টাকায় ৭ থেকে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয় বলে জানানো হয়।

    ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও, আউলিয়াপুর, শুখানপুকুরী, গড়েয়া, চিলারং, রহিমানপুর ইউনিয়নের প্রতিনিধিদের গ্রাম আদালত গঠন, ফৌজদারি ও দেওয়ানী মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত বাস্তবায়ন হলে মামলার জটিলতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

  • ঠাকুরগাঁওয়ে গরুর লাম্পি ভাইরাস, ক্ষতিগ্রস্ত খামারিরা

    ঠাকুরগাঁওয়ে গরুর লাম্পি ভাইরাস, ক্ষতিগ্রস্ত খামারিরা

    জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৩৭টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে স্থানীয় খামারিদের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি।

    গরুর শরীরে গুটি ওঠা, জ্বর, ওজন কমে যাওয়া এবং দুধের পরিমাণ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে ভাইরাসটিতে। ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ইতিমধ্যে কয়েকটি গরুর মৃত্যুর খবরও পাওয়া গেছে।

    ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকার খামারি মতিউর রহমান বলেন, ‘আমার দুইটা গরু মারা গেছে। গরিব মানুষ, এগুলোই ছিল একমাত্র অবলম্বন। এখন সব শেষ।’বেগুনবাড়ী গ্রামের খামারি আবু তালেব জানান, একটা বিদেশি জাতের বাছুর মারা গেছে। পশু হাসপাতালে নিয়েও কোনো লাভ হয়নি। দামি ছিল বাছুরটা। হাবুসপাড়া, মাঝিপাড়া, নতুনপাড়া ও মালিপাড়ায় তার তত্ত্বাবধানে অন্তত ১৫-১৬টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি গরুর অবস্থা আশঙ্কাজনক বলে জানান , ঠাকুরগাঁও সদর উপজেলার লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট মনোরঞ্জন রায়। ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর হক বলেন, ঠাকুরগাঁও জেলার ২৪১টি খামারে তদারকি চালানো হয়েছে এবং ৩ হাজার ৮৭৮টি গৃহস্থালি খামারে নজরদারি চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ২০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, গরুর স্বাস্থ্যসেবায় চারটি মেডিকেল ক্যাম্প চালু রয়েছে। সচেতনতা তৈরিতে ২৪টি উঠান বৈঠকেরও আয়োজন করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘খামারিদের বলা হয়েছে আক্রান্ত গরু আলাদা রাখতে, বাসস্থান পরিষ্কার রাখতে এবং নিয়মিত টিকা দিতে।’বিশেষজ্ঞদের মতে, লাম্পি ভাইরাসে মৃত্যুহার তুলনামূলকভাবে কম হলেও অর্থনৈতিক ক্ষতি বড়। দুধ উৎপাদন ও বাজারমূল্য হ্রাস পাওয়ায় খামারিরা চরম ক্ষতির মুখে পড়ছেন। আগাম প্রতিরোধ, টিকাদান এবং সচেতনতাই হতে পারে এই রোগ মোকাবিলার কার্যকর উপায় বলে মনে করছেন তারা। প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে তারা।

  • মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে পালিত হতে পারে

    মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে পালিত হতে পারে

    আন্তর্জাতিক ডেস্ক:  মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহা আসছে জুন মাসের ৬ তারিখে (শুক্রবার) পালিত হতে পারে। আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

    আজ বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

    গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার (৫ জুন) পড়বে। ফলে এর পরদিন শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

    এর আলোকে, কুয়েতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫-৯ জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে ৫ দিন। পরদিন ১০ জুন (মঙ্গলবার) স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়। সেইসাথে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার, তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার।

    ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এদিন মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন। যদিও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যান তাঁর পুত্র। আর এ ঘটনাকে স্মরণ করেই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকে মুসলমান ধর্মাবলম্বীরা।