Category: প্রচ্ছদ

  • ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল ট্রাম্পের

    ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল বাতিল ট্রাম্পের

    আন্তর্জাতিক ডেস্ক:   ইহুদিবিদ্বেষের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৬০ মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, এছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ বিলিয়ন ডলারের অনুদান ও চুক্তি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

    ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, ইহুদিবিদ্বেষের অভিযোগের যথাযথ উত্তর দিতে ব্যর্থ হয়েছে হার্ভার্ড প্রশাসন। এছাড়া ভর্তি সিদ্ধান্তের ক্ষেত্রে জাতিগত বিবেচনা ও ইহুদিবিরোধী বৈষম্যের প্রতি সহনশীলতার অভিযোগ করেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করা হয়।

    তবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি তহবিল স্থগিতের ফলে সম্পূর্ণ খরচ বহন করতে পারবে না।

    উল্লেখ্য, এ মাসের শুরুতে একজন কট্টর ইহুদি শিক্ষার্থীর দায়ের করা হাইপ্রোফাইল মামলা নিষ্পত্তি করে দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

  • চাল নিয়ে মন্তব্যে ব্যাপক ক্ষোভের মুখে জাপানের কৃষিমন্ত্রী তাকু ইটোকর পদত্যাগ

    চাল নিয়ে মন্তব্যে ব্যাপক ক্ষোভের মুখে জাপানের কৃষিমন্ত্রী তাকু ইটোকর পদত্যাগ

    আন্তর্জাতিক ডেস্ক:  সম্প্রতি জাপানের প্রধান খাদ্যশস্য চালের দাম অনেক বেড়েছে। এমন পরিস্থিতির মাঝে চাল নিয়ে মন্তব্য করে ব্যাপক ক্ষোভের মুখে পড়েছেন জাপানের কৃষিমন্ত্রী তাকু ইটোকে। দেশটির চালের দাম নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এরপর বাধ্য হয়ে স্থানীয় সময় সোমবার (১৯ মে) ক্ষমা চাইতে হয়েছে তাকে। এ ঘটনার দু’দিনের মাথায় পদত্যাগ করেছেন তিনি।

    এর আগে, স্থানীয় সময় রোববার (১৮ মে) এক রাজনৈতিক ফান্ডরেইজিং ইভেন্টে তিনি বলেছিলেন, ‘আমাকে কখনো চাল কিনতে হয়নি, সমর্থকদের উপহারেই চালের সংস্থান হয়’—এ কথা জানাজানি হওয়া মাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

    এই অসতর্ক মন্তব্যকে চালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অসংবেদনশীল বলে মনে করা হয় এবং জুলাই মাসের জাতীয় নির্বাচনের আগে ইশিবা ইতিমধ্যেই দুর্বল সংখ্যালঘু সরকারের জন্য এটি আরও সমস্যা তৈরি করতে পারে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এতো বলেন, ‘চালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের যখন সংগ্রাম করতে হচ্ছে, তখন আমি একটি অত্যন্ত অসঙ্গত মন্তব্য করেছি। তাই প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

    এতো আরও বলেন, ‘আমি মনে করি সরকার যখন চালের মূল্য নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন আমার এই পদে থাকা ঠিক হবে না।’

    এই পদত্যাগের মাধ্যমে জাপানের রাজনৈতিক অস্থিরতা আবারও প্রকাশ পেয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী ইশিবার সরকার আগামী জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে।

    উল্লেখ্য, জাপানে চালের দাম বৃদ্ধি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ জনগণের জীবনযাত্রাকে ব্যাহত করছে।

  • সিরিয়ার থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

    সিরিয়ার থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

    আন্তর্জাতিক ডেস্ক:  সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতরা ইতোমধ্যে এ সিদ্ধান্তের বিষয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ মে) ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

    ‘আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া গড়তে সহায়তা করতে চাই,’ ব্রাসেলসে মন্ত্রীদের সাথে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) পোস্টে এ কথা বলেন ইইউ’র পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস ক্যালাস।

    তিনি আরও বলেন, গত ১৪ বছর ধরে ইইউ সবসময় সিরিয়ার পাশে দাঁড়িয়েছে — এবং ভবিষ্যতেও থাকবে।

    উল্লেখ্য, গত দশ বছরের বেশি সময় ধরে চলা সংঘাত, মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি সিরিয়া এখন আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠনের জন্য পশ্চিমা বিশ্বের দিকে চেয়ে আছে।

  • ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

    ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র‌্যাংক পেলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। প্রয়াত সাবেক সেনাশাসক আইয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে ‘পাঁচ তারকা জেনারেল’ পদ পেলেন মুনির। এর মধ্য দিয়ে ৬০ বছরের পর পাকিস্তানে সামরিক বাহিনীর কোনো জেনারেল ফিল্ড মার্শাল হলেন।

    মঙ্গলবার (২০ মে) বার্তাসংস্থা রয়টার্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বরাতে এ তথ্য জানিয়েছে।

    আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতির অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা। এই মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

    পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, মার্কা-ই-হক ও অপারেশন বুনইয়া-নুম-মারছুছের সময়ে উচ্চ কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে শত্রুর পরাজয় ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য জেনারেল সৈয়দ আসিম মুনিরের এই পদোন্নতি অনুমোদন করেছে সরকার।

    প্রসঙ্গত, ফিল্ড মার্শাল পদমর্যাদা হল ব্রিটিশ সেনাবাহিনীর আদলে নির্মিত সর্বোচ্চ সেনাবাহিনীর পদ। ১৯৫৯ সালে রাষ্ট্রপতির মন্ত্রিসভা কর্তৃক এটি কেবল জেনারেল মোহাম্মদ আইয়ুব খানকে প্রদান করা হয়েছিল।

    ফিল্ড মার্শাল পদোন্নতির অনুমোদন দেয়ার আসিম মুনির বলেন, এটি শুধু (আমার) ব্যক্তিগত নয়, বরং পুরো দেশ এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্মান।

    ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন আসিম মুনির। সাধারণত পাকিস্তানের সেনাপ্রধানদের মেয়াদ হয় তিন বছর। তবে ২০২৩ সালের নভেম্বরে দেশটির পার্লামেন্টে আইন সংশোধন করে আসিম মুনিরের মেয়াদ পাঁচ বছর করা হয়।

    পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ পাওয়ার আগে মুনির দেশটির প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের পুলওয়ামায় বন্দুকধারীদের হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই সময় তিনি দেশটির গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন। তখন তার ভূমিকা বেশ উল্লেখযোগ্য ছিল।

    এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলা-পাল্ট হামলার ঘটনা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি এখনও। পাক সেনাপ্রধান হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তান শান্তি চায়। কিন্তু পাকিস্তানের সম্মান রক্ষার্থে তারা পাল্টা হামলা চালাতে কোনো দ্বিধা করবেন না।

  • ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত আলু ২ মাস পার না হতেই পচন ধরে ফেলে দেয়া হচ্ছে আলু

    ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে কৃষকের উৎপাদিত আলু ২ মাস পার না হতেই পচন ধরে ফেলে দেয়া হচ্ছে আলু

    জেলা প্রতিনিধি: সংরক্ষণ করতে না পারায় কৃষকের উৎপাদিত পচন ধরা আলু বস্তায় বস্তায় পুকুরে-ডোবায় ও পাকা সড়কের ২ পাশে ফেলে দিচ্ছেন আলুচাষিরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ায় দুশ্চিন্তায় এখন ঠাকুরগাঁও জেলার কৃষকরা। এ অবস্থায় কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ না পাওয়ার অভিযোগ তাদের। উৎপাদনের শুরুর দিকে কৃষকরা কিছু আলু বিক্রি করতে পারলেও হিমাগারে জায়গা সংকুলান না হওয়ায় সংরক্ষণ নিয়ে পড়েন বিপাকে। ঠাকুরগাঁও জেলা সদরের ঢোলারহাট, আঁকচা ও নারগুন সহ বেশকয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, প্রান্তিক কৃষকরা উৎপাদন খরচ তুলতে বাড়তি কিংবা আশপাশে সেড নির্মাণ করে সংরক্ষণ করেন আলু। তবে ২ মাস পার না হতেই পচন ধরে সেই আলুতে। এ অবস্থায় দুশ্চিন্তায় পরেন কৃষক।

    কৃষকদের অভিযোগ কৃষি বিভাগ কোন উদ্যোগ নেয়নি সংরক্ষণে। তাই উপায় না পেয়ে কৃষকরা এখন দিশেহারা। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, পরামর্শ দিয়ে কৃষকের পাশে রয়েছেন তারা। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমে ২৭ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। এর বিপরীতে সাড়ে ৮ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।

    আর ঠাকুরগাঁও জেলায় হিমাগারের সংখ্যা ১৭টি। এসব হিমাগারের ধারণ ক্ষমতা দেড় লাখ মেট্রিকটন।

    আলু ব্যবসায়ী মোরশেদ আলম, আবু রায়হান সহ অনেক ব্যবসায়ী বলেন, কৃষকের উৎপাদিত আলু সংরক্ষণে বা সরকারের পক্ষ থেকে রপ্তানিতে ভূমিকা না রাখার কারণেই এমন অবস্থার সৃস্টি হয়েছে। তবে আগামীতে এমন পরিস্থিতি নিরসনে কার্যত পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন তারা। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, কৃষক লাভের আশায় অতিরিক্ত আলু আবাদ করেছে।

    অনেকে স্টোরেজে জায়গা পায়নি, যার কারণে আলু নষ্ট হচ্ছে। এরপরেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি।

  • নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক

    নরসিংদীর সদরে ওয়ান শুটার গান,গুলি ও সুইচ গিয়ার চাকু সহ সগীর নামে গ্রেফতার এক

    জেলা প্রতিনিধি :নরসিংদীতে শুটার গান, ১ রাউন্ড গুলি ও একটি চাকুসহ সগীর নামে একজনকে আটক করেছেন পুলিশ। নরসিংদীর সদরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটর গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ২০ মে মঙ্গলবার দুপুরে সদরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেফতারকৃত সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, অদ্য দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

    নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।