Category: প্রচ্ছদ

  • রাজবাড়ীর কালুখালীতে আম গাছ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

    রাজবাড়ীর কালুখালীতে আম গাছ থেকে পড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

    জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে বাবার বাড়ীতে এসে মায়ের সঙ্গে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

    আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    ইতি বেগম ওই গ্রামের রোস্তম মন্ডলের মেয়ে। তার স্বামীর বাড়ি মাজবাড়ী ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে।
    স্বামী সোহান মন্ডল সৌদি আরব প্রবাসী। ইতির পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

    পরিবার সূত্রে জানা যায়, ইতি বেগম কয়েক দিন আগে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। আজ সকালে বাড়ির পাশের গাছে উঠে আম পাড়তে। এসময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে তার রক্তক্ষরণ হয়।

    পর সেখান থেকে গ্রামবাসী ও পরিবারের লোকজন মিলে নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে রেফার করা হয় রাজবাড়ী সদর হসপিটালে৷ রাজবাড়ী সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইতি বেগমের।

    স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুর রহমান বলেন, আম গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

  • ভাবকী খ্রিস্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

    ভাবকী খ্রিস্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ২০ শে মে মঙ্গলবার দুপুরে ভাবকী খ্রিস্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শর্মিলা শীল।

    কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম,

    বক্তব্যে তিনি বলেন,
    সম্মানিত অভিভাবক, প্রিয় মা-বোনেরা, শিক্ষকমণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।গুরুত্বপূর্ণ সমাবেশে  বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কথা। তারা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ও ঐতিহ্য আমাদের জাতীয় বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।

    আমি বিশ্বাস করি, আদিবাসী শিক্ষার্থীদের উন্নয়নে আমাদের আরও যত্নবান হতে হবে। তাদের জন্য শিক্ষা ও সংস্কৃতির উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই শিক্ষাঙ্গন যেন সকল ছাত্রছাত্রীর জন্য সমান সুযোগের স্থান হয়—সেটাই আমরা চাই।

    সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আপনারা সন্তানদের প্রতি যত্নবান থাকবেন, এবং তাদের সকল জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবেন—এই আশা রাখি। নিজেকে কখনো ছোট ভাববেন না, আপনার সন্তানদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, নেশা থেকে দূরে রাখবেন, সন্তানদের প্রতি যত্নবান হবেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ কামাল ইসলাম, মোঃ আবু সাঈদ
    বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি রানী সাহা, সহকারী শিক্ষক অনিল ঋষি, সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা

    গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা

    নিজস্ব প্রতিবেদনঃ গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নির্দেশনায় একটি সফল অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার পলাতক ৫ আসামিকে গ্রেফতার করেছে গাবতলী থানা পুলিশ। সোমবার (২০ মে) এই অভিযান পরিচালিত হয় এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মোঃ আইয়ুব আলী আকন্দ (৪৭) – পিতা: মৃত আজহার আলী আকন্দ, সাং: সাঘাটিয়া দক্ষিণপাড়া, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ১০(৯)২৪ এর আসামি।
    ২. মোছাঃ নুরজাহান বেগম – স্বামী: বজলু সরকার, সাং: ইউনচুরখী, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ৫৫০সি/২৪ এর আসামি।
    ৩. মোছাঃ চায়না – স্বামী: বাবু, সাং: পার রানীর পাড়া, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ২৯সি/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি।
    ৪. মোঃ আব্দুল্লাহ মীম (১৭) – পিতা: মোঃ রইচ উদ্দিন, সাং: বাওইটোনা, থানা: গাবতলী, জেলা: বগুড়া; মামলা নং- ২১, তারিখ- ১৮/৫/২৫ এর আসামি।
    ৫. মোঃ এরশাদ (৪২) – পিতা: মৃত ছায়েদ জামান, গ্রাম: সোনারায়, থানা: গাবতলী, জেলা: বগুড়া; জিআর নং-১০৯/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামি।

    গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গাবতলী থানার ওসি সেরাজুল হক বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় গাবতলী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

    স্থানীয়দের মাঝে এ ধরনের অভিযানে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। গাবতলী থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

  • সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

    সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

    সিরাজগঞ্জ ডেস্ক : সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল ইসলামকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড হিসেবে ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

    মঙ্গলবার (২০ মে) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ছয় আসামিই পলাতক ছিলেন।

    দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাইবান্ধা জেলার পারধুন্দিয়া গ্রামের মো. খাজা মিয়া, হরিনাথপুর বিষপুকুর গ্রামের মো. এনামুল, দরগাপাড়া গ্রামের মো. মোজাহিদ, পারধুন্দিয়ার মো. বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের মো. সাইদুল ইসলাম এবং রামনগর (হাটবাড়ি) গ্রামের মো. মিলন সরকার।

    মোট সাতজনকে অভিযুক্ত করা হলেও বিচার চলাকালে আসামি মো. সাইফুল ইসলাম মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

    আদালতের (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং স্টেট ডিফেন্স পক্ষে অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক আতা।

    এই মামলার অভিযোগ থেকে জানা যায়, নওগাঁর চকগৌরী বাজার থেকে সবজি কিনে ২০১৭ সালের ১০ আগস্ট দুপুরে ঢাকার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী নাজমুল ইসলাম। তিনি বাইপাইলের একটি কাঁচাবাজারে সবজি পৌঁছানোর বিষয়টি স্ত্রী রাবেয়া খাতুনকে ফোনে নিশ্চিত করেছিলেন। কিন্তু ১১ আগস্ট থেকে নাজমুলের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    সেদিন রাত ১২টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, নাজমুলকে গাজীপুরের চান্দুরা এলাকা থেকে কালো একটি মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছে এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। একই রাতে আরও একবার ফোন করে জানায়, নাজমুলকে মারধর করা হয়েছে, সে কথা বলতে পারবে না। পরদিন সকালে একটি বিকাশ নম্বর থেকে টাকা পাঠাতে বলে।

    ১২ আগস্ট সকালে স্থানীয় একটি এনজিও কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস ফোনে জানান, নাজমুলের মরদেহ সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার রূপসী বাংলা হোটেলের পাশে পাওয়া গেছে। মরদেহের মাথায় ছিল গভীর আঘাতের চিহ্ন। সলঙ্গা থানা পুলিশ মরদেহের শরীর থেকে পাওয়া একটি এনজিও কাগজের সূত্র ধরে আত্মীয়দের খবর দেয়। পরে পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে।

    মামলার চার্জশিট অনুযায়ী, অপহরণের পর মুক্তিপণ আদায় না হওয়ায় নাজমুলকে হত্যা করে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় নাজমুলের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

  • ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

    ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

    নিউজ ডেস্ক:   ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

    মঙ্গলবার (২০ মে) বিকেলে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। সেখানে তিনি এ কথা বলেন।

    রাকিব বলেন, ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি প্রকৃত খুনি? যারা ঢাবির মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে পারেনি, তারা আর কী করবে— তা বুঝে গেছে মানুষ, এমন সংশয় প্রকাশ করেন তিনি।

    তিনি আরও বলেন, অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন রাকিব।

    রাজপথে সাম্য হত্যার বিচার করা হবে জানিয়ে রাকিব আরও বলেন, আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, সব বাধা অতিক্রম করে রাজপথে ছাত্রদল থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    এদিন শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলে, সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

  • পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    নিউজ ডেস্ক: ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

    দুদকের পক্ষে উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন।

    আবেদনে বলা হয়, ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার ও ক্ষমতার অপব্যবহারেরর মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

    অভিযোগ সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো একান্ত প্রয়োজন।