Category: প্রচ্ছদ

  • জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট

    জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট

    নিউজ ডেস্ক:  সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট। প্রথম এই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

    বারও এয়ারপোর্টে নয়, হজক্যাম্পেই হচ্ছে ইমিগ্রেশন, সেখানেই মিলছে বোর্ডিং পাস। ক্যাম্প থেকে সরাসরি ফ্লাইটে যেতে পারছেন মুসল্লিরা।

    হজযাত্রীদের লাগেজের ভোগান্তি এড়াতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এতে করে হাজিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা।

    তারা জানান, বায়তুল্লাহ শরীফে পরিবার আত্মীয়-স্বজনসহ দেশ ও জাতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন তারা।

    এ বছর হাজিদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচারসংবলিত একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। তবে এবার এখনও ভিসা হয়নি প্রায় ১৭ হজার হজযাত্রীর।

    এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট-২০২৫ উদ্বোধন করেন। এরপর উপদেষ্টা হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি হজযাত্রীদেরকে সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

    এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক্‌-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

    আগামী ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।

    এছাড়া, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

  • ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

    ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

    স্টাফ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আমিন মেম্বার ও গিয়াস উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এর জের ধরে সোমবার দফায় দফায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। একপর্যায়ে গ্রামের বিভিন্ন পয়েন্টে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় ১২–১৫টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

    খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

  • ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, প্রাথমিকভাবে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়েছে। যা আগামী ৮ মে স্থানীয় সময় সকাল থেকে ১১ মে পর্যন্ত চলবে।

    ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, মানবিক দিক বিবেচনা করে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। রাশিয়া মনে করে সামনে ইউক্রেনীয় পক্ষের এমন উদাহরণ অনুসরণ করা উচিত। ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে তাহলে কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতির ঘোষণা লঙ্ঘন করে তাহলে কঠোর জবাব দেবে রুশ সামরিক বাহিনী। ইউক্রেনের সংকট দূর করতে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনার প্রস্তুতি ঘোষণা করেছে রাশিয়া।

  • ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

    নিউজ ডেস্ক:   অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও বৈঠকে অংশ নেন।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতির বিষয়ে বৈঠকে পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশনপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন। সেই আলোকে পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা

    ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা

    নিউজ ডেস্ক:   ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রোববার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে পিএসসির এক প্রতিনিধি এ ঘোষণা দেন।

    পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাধিক চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে বৈঠক করেন। পরে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, পিএসসির প্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হয়। সেখান থেকেই আসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা।

    প্রসঙ্গত, আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনে শুরু করেন একদল প্রার্থী।

  • বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস

    বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস

    বিনোদন ডেস্ক:   বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস ২৭ এপ্রিল, এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান এই মহানায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    মারা যাওয়ার প্রায় ছয় বছর আগে বিনোদ খান্নার ক্যানসার ধরা পড়ে। শরীরে কর্কট রোগ নিয়েই তিনি অভিনয় করে গেছেন দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালের মতো ছবিগুলোতে।

    আপনে, কুরবানি, ইনকার, হাত কি সাফাই তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি।
    ১৯৭৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি অমর আকবর অ্যান্থনিতে অমর চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। তাঁর দুই ভাই অ্যান্থনি ও আকবরের চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর।