Category: প্রচ্ছদ

  • কোয়ালিটি ভালো না হওয়ায় এএসপি এবং উপ-পরিদর্শক বাদ পড়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    কোয়ালিটি ভালো না হওয়ায় এএসপি এবং উপ-পরিদর্শক বাদ পড়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্টাফ রিপোর্ট :প্রশিক্ষণরত ছয় সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং উপ-পরিদর্শকদের বাদ পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোয়ালিটি ভালো না হওয়ার কারণে তারা প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারেননি বিধায় বাদ পড়েছেন।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে ভালো না করলে, উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। এখন সবজায়গায় জিপিএ-৫ নিয়ে প্রতিযোগীতা। তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেয়া যাবে না।

    উল্লেখ্য, গত বছরের অক্টোবরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজের এক দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২৫২ জনকে প্রথমে কারণ দর্শাতে বলা হয়। এরপর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

    পরের ধাপে নভেম্বর মাসে আরও ৬১ জনকে একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বরখাস্ত করা হয়। গত ১৫ জানুয়ারি এই ব্যাচের ৮০৪ জনের মধ্যে ৪৮০ জন এসআই হিসেবে সমাপনী কুচকাওয়াজ প্যারেডে অংশ নেন।

    এদিকে ২৩ ফেব্রুয়ারি ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের তিন দিন আগে গত ২০ ফেব্রুয়ারি ৬ জনকে অব্যাহতি দেয়া হয়। এর আগে এএসপি ও এসআই এই দুই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ প্যারেডের তারিখ কয়েক দফা পেছানো হয়।

  • জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এমপি জাহিদ আহসান রাসেল

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এমপি জাহিদ আহসান রাসেল

    নিউজ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও গাজীপুর-২ আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার এজাহার থেকে জানা গেছে, সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৫টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকা লেনদেনের অভিযোগ উল্ল্যেখ করা হয়েছে।

    তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা, মানিলন্ডারিং ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

  • ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ

    ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ

    নিউজ ডেস্ক: ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। তবে এদিন থাকবে না সরকারি ছুটি। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফ্রোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেয়া হয়।

    পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিবসে সরকারি ছুটি থাকবে না এবং এটিকে গ শ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভূক্তির ঘোষণা দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশ দেয়া হয়।

    উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। তাই এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  • দুই কর্মীর বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছিল ২৯ মিলিয়ন ডলার, যার নাম কেউ-ই শোনেনি: ট্রাম্প

    দুই কর্মীর বাংলাদেশি প্রতিষ্ঠান পেয়েছিল ২৯ মিলিয়ন ডলার, যার নাম কেউ-ই শোনেনি: ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের নেয়া একটি প্রকল্প থেকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র দুইজন কর্মী।

    গতকাল শুক্রবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের এক বৈঠকে তিনি এ কথা জানান। ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে ইউএসএআইডির বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনেই ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে, যার নাম কেউ শোনেনি। কল্পনা করতে পারেন! একটি ছোট ফার্ম। এখান-ওখান থেকে ১০ হাজার ডলার করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার! ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র দু’জন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে এখন খুব খুশি।

    এ নিয়ে বিদ্রূপ করতেও ছাড়েননি ট্রাম্প। বলেছেন, তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে— মহাপ্রতারক হিসেবে!

    তার আগে ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার দেয়া হচ্ছিল। কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই ভোটার বেশি আসুক।

  • বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে বলে জানিয়েছে বাংলাদেশ ভোক্তা সমিতি -ক্যাব

    বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে বলে জানিয়েছে বাংলাদেশ ভোক্তা সমিতি -ক্যাব

    নিউজ ডেস্ক: বিশেষ শক্তি সরকারকে জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য করছে বলে জানিয়েছে বাংলাদেশ ভোক্তা সমিতি -ক্যাব। সংগঠনটি সংকটকালীন সময়ে মূল্য বৃদ্ধির প্রস্তাবকে অশনিসংকেত হিসাবে দেখছে।

    শনিবার (২২ ফেব্রুয়ারি) গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর অপতৎপরতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সামনের গ্রীষ্মেও লোডশেডিং সমস্যা প্রকট আকার ধারন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

    তিনি বলেন, প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা নেই অন্তবর্তী সরকারের। এসময় বিইআরসির সমালোচনা করে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও বিইআরসির কোন গুনগতমানের পরিবর্তন হয়নি। ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহার হওয়া গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক বলেও জানান বক্তারা।

  • ভারতে উৎপাদিত মাদকে মৃত্যুর ঝুঁকি !

    ভারতে উৎপাদিত মাদকে মৃত্যুর ঝুঁকি !

    আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় একটি ওষুধ কোম্পানি লাইসেন্স ছাড়াই অত্যন্ত আসক্তিকর ওপিওয়েড তৈরি করছে। সেই সাথে ওপিওয়েড মাদক অবৈধভাবে রফতানি করছে পশ্চিম আফ্রিকায়। এমন অবস্থায় ঘানা, নাইজেরিয়া এবং কোট ডি’আইভোয়ারসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, মুম্বাইভিত্তিক অ্যাভিও ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ব্র্যান্ডের নামে নানান ধরণের মাদক তৈরি করে আসছে এবং বৈধ ওষুধের মতো দেখানো প্যাকেজে বাজারজাত করা হচ্ছে। কিন্তু ঔষধগুলোতে ট্যাপেনটাডল, শক্তিশালী ওপিওয়েড, এবং ক্যারিসোপ্রোডল নামক ক্ষতিকারক উপাদান রয়েছে। এগুলো মূলত পেশী শিথিলকারী; যা ভীষণ আসক্তিকর। তাই এটি ইউরোপে নিষিদ্ধ।

    ওষুধের এই সংমিশ্রণটি বিশ্বের কোথাও ব্যবহারের জন্য লাইসেন্সপ্রাপ্ত নয় এবং শ্বাসকষ্ট ও খিঁচুনির কারণ হতে পারে। অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে মৃত্যুও হতে পারে। ঝুঁকি থাকা সত্ত্বেও, এই ওপিওয়েডগুলো পশ্চিম আফ্রিকার অনেক দেশে রাস্তার ওষুধ হিসাবে জনপ্রিয়। কারণ এগুলো সস্তা এবং ব্যাপকভাবে পাওয়া যায়। ঘানা, নাইজেরিয়ান এবং আইভোয়ারিয়ান শহরের রাস্তায় বিক্রির জন্য অ্যাভিও লোগোযুক্ত ব্র্যান্ডের ওষুধের প্যাকেট খুঁজে পাওয়া গেছে।

    এ বিষয়ে বিশদ তদন্ত করেছে বিবিসি’র আই ইনভেস্টিগেশন ইউনিট। তারা দেখতে পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে পাওয়া ওই ওপিওয়েড মাদকগুলোর উৎপাদন হচ্ছে ভারতে। যা তৈরি হচ্ছে মুম্বাই-ভিত্তিক ওষুধ কোম্পানি অ্যাভিওর কারখানায়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অনুসন্ধান চালিয়েছে বিবিসির ওই বিশেষ ইউনিট।

    তারা অ্যাভিওর অন্যতম পরিচালক বিনোদ শর্মার ভিডিও ধারণ করেছে। যেখানে বিনোদ স্বীকার করেছেন যে, ভয়াবহ ওই মাদক ওষুধের নামে বাজারজাত করছে তার কোম্পানি। এর ভয়াবহতা জানা সত্ত্বেও তিনি এই বিষয়টিকে শুধুমাত্র ব্যাবসায়িক উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন।