Category: প্রচ্ছদ

  • সিরিয়ার অর্থনৈতিক খাতে যে সকল নিষেধাজ্ঞা ছিলো তা প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)

    সিরিয়ার অর্থনৈতিক খাতে যে সকল নিষেধাজ্ঞা ছিলো তা প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)

    আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অর্থনৈতিক খাতে যে সকল নিষেধাজ্ঞা ছিলো তা প্রত্যাহার করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদের শাসনকালে লম্বা সময় ধরে চলা গৃহযুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার জ্বালানি, পরিবহণ ও ব্যাংকিং খাত। যা পুনর্গঠনের জন্য আসাদ সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য পশ্চিমাদের কাছে দাবি জানিয়েছে আসছিলেন দেশটির নতুন নেতারা।

    তবে অন্তর্ভুক্তিমূলক সরকার গড়ার বিষয়ে দামেস্কের নতুন ইসলামপন্থি শাসকদের গুরুত্বসহকারে ভাবনাচিন্তার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত ইউরোপ ও অন্য পরাশক্তি দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পদক্ষেপ না নেয়ার বিষয়ে অনড় ছিল। তবে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা সেই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

  • অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)  কার্যক্রম বন্ধ ঘোষণা

    অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কার্যক্রম বন্ধ ঘোষণা

    নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

    আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশবিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েট শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি সিন্ডিকেটের জরুরি সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এবার অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

    প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

    এরপর ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। দাবি আদায়ে কুয়েটের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনেও তালা দেয়া হয়।

    শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, কুয়েটে সকল ধরনের রাজনীতি বন্ধ, উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ, জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত ও ছাত্রত্ব বাতিল, আহত শিক্ষার্থীদের সু চিকিৎসা এবং প্রশাসনের ক্ষমাপ্রার্থনা।

    যদিও এরপর শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে কুয়েটে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ ইত্যাদি। এরইমধ্যে স্থানীয় থানায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই মামলায় বিএনপি ও ছাত্রদলের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

  • বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’

    বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’

    বিনোদন ডেস্ক: ভারত জুড়ে সাড়া ফেলার সাথে সাথে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’। কিছুদিন আগেই ভিকি’র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তথ্য বিকৃতির অভিযোগে ১শ’ কোটি রুপি মামলার হুমকি দেয়া হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত, সিনেমায় দেখানো একটি দৃশ্য নিয়ে। মূলত, ওই দৃশ্যে দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধররাই ‘ছাভা’র ওপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন।

    সিনেমায় দেখানো হয়েছে, গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে আওরঙ্গজেবের কাছে সম্ভাজিকে পরাজিত হতে হয়।

    যড়যন্ত্র করে মোঘল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এ কাহিনি ব্যাপক প্রচারিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে জ্বলে উঠলেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম।

    তাদের অভিযোগ, সিনেমায় এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শিগগির পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং টিম ‘ছাভা’র বিরুদ্ধে।

  • ’হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

    ’হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

    নিউজ ডেস্ক:  হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, হজ পালন সহজ করার জন্য আমরা একটা সুযোগ পেয়েছি। এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করবো। একজন হজযাত্রীও যেন কোনো ভোগান্তির শিকার না হন, সেই প্রচেষ্টা থাকতে হবে।

    তিনি আরও বলেন, দেশেই একটি হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করতে হবে। যাতে বাংলাদেশ বসেই সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সেবা নিশ্চিত করা যায়। কল সেন্টারে আসা অভিযোগগুলো যেন সঙ্গে সঙ্গে মনিটরিং করা যায়। এছাড়া একটি ওয়েবসাইটও করতে হবে। ওয়েবসাইটে হজযাত্রীরা সবাই যুক্ত থাকবে। ওয়েবসাইটে অভিযোগ জানানো ও হারিয়া যাওয়া ব্যক্তির লোকেশন লোকেশন খুঁজে পাওয়া যাবে।

    এ সময় ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করতে কলসেন্টারে কী ধরনের অভিযোগ আসছে তা মনিটরিং করার নির্দেশও দেন তিনি। ড. ইউনূস বলেন, অভিযোগগুলো লিপিবদ্ধ করতে হবে। এর মধ্যে কতগুলো সমাধান হলো তার তথ্যও থাকতে হবে। একই অভিযোগ যাতে পরের বছর না আসে সেজন্য আলোচনা করে সঠিক পদক্ষেপ নিতে হবে।

    এদিকে দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সির সংখ্যা ১২৭৫টি। এর মধ্যে হজ কার্যক্রমের জন্য যোগ্য এজেন্সি ৯৪১টি, হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সি ৭৫৩টি এবং লিড এজেন্সি ৭০টি। এই এজেন্সিগুলোর দায়িত্ব কী হবে তা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে কোনো এজেন্সি দায়িত্ব পালন না করলে তার লাইসেন্স বাতিলেরও নির্দেশ দেন তিনি।

    এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীদের অভিজ্ঞতা থেকে এজেন্সিগুলো রিভিউ করতে হবে। এজেন্সির প্রশিক্ষণ আছে কি না তা মনিটরিং করতে হবে। কর্মীদের প্রশিক্ষণের ভিত্তিতে এজেন্সিগুলোতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি করে ফেলতে হবে। এই ক্যাটাগরির মান পূরণে যে এজেন্সিগুলো ব্যর্থ হবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। পুরো হজ প্রক্রিয়াকে সহজ ও স্পষ্ট হতে হবে। সরকারের ও এজেন্সির দায়িত্ব সুস্পষ্টভাবে লিখিত থাকতে হবে।’ কেউ হারিয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে, লাগেজ হারিয়ে গেলে বা অন্য কোনো ধরনের সমস্যায় করণীয় সম্পর্কে সুস্পষ্ট গাইডলাইন তৈরিরও নির্দেশ দেবন তিনি। পাশাপাশি নারী ও শিশুদের ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়ার কথাও বলেন তিনি।

    হজযাত্রীরাদের জন্য বিষয়ভিত্তিক ভিডিও তৈরির নির্দেশনা দিয়ে তিনি বলেন, সমস্যা সমাধানের ভিডিও থাকতে হবে। অসুস্থ হয়ে পড়লে, হারিয়ে গেলে, কোরবানি দিতে গিয়ে কোনো সমস্যা হলে করণীয় কী এমন ভিডিও যাত্রীদের দেখিয়ে দিলে তারা মনোবল পাবেন। প্রস্তুত থাকতে পারবেন। এছাড়া, পরের বছর থেকে হজ ক্রেডিট কার্ড চালু ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ট্যাগ কপি করে তালিকা করে রাখার পরামর্শও দেন তিনি।

    প্রসঙ্গত, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজের জন্য নিবন্ধন করেছেন। এবছর সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এই সভায় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    নিউজ ডেস্ক:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

    পরে এক বিবৃতিতে জানানো হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দলের আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

    উল্লেখ্য, শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ডাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না

    ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না

    নিউজ ডেস্ক: ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

    মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

    পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে পলাতক জেমিকে গ্রেফতার করতে হবে। পালানোর ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে হবে।

    এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত জেমি আদৌ কী ৬ তারিখে পালিয়েছে নাকি পরে পালিয়েছে, কারা জড়িত? সে বিষয়টি সরকারের পক্ষ থেকে জবাবদিহি করতে হবে।