Category: প্রচ্ছদ

  • আফগানিস্তানে তিনটা হাইপারফরম্যান্স সেন্টার !

    আফগানিস্তানে তিনটা হাইপারফরম্যান্স সেন্টার !

    খেলাধুলা ডেস্ক:  আফগানিস্তানে তিনটা হাইপারফরম্যান্স সেন্টার আছে। কাবুল, কান্দাহার আর জালালাবাদে। আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যানটা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

    বাংলাদেশে হাইপারফরম্যান্স সেন্টার? একটাও নাই। বিসিবি একাডেমি নামে পরিচিত একটা হোস্টেল আছে বৈকি!

    আফগানিস্তানে বছরে ৭টা ওয়ানডের ঘরোয়া টুর্নামেন্ট হয়। হ্যাঁ, ভুল শোনেন নাই, ৭ টা। ৬টা সিনিয়র পর্যায়ে, একটা অনূর্ধ্ব ১৯। আমাদের হয় শুধু ঢাকা প্রিমিয়ার লিগ।

    এখানে একটা মজার ব্যাপার আছে। আমাদের ক্রিকেট ঢাকার ক্লাবকেন্দ্রিক। আফগানিস্তানের ক্রিকেট ৩২টা প্রদেশকেন্দ্রিক। যেই ৩২টা প্রদেশ মূলত ৫টা অঞ্চলে বিভক্ত। ২০২৩ সালে আরও দুটো অঞ্চল বাড়ানো হয়েছে। আর ক্লাব ক্রিকেটের কথা বলবো? তাদের ক্লাব ক্রিকেটে ৫৩৮টা ক্লাব ও ৮০০০ ক্রিকেটার নিবন্ধন করেছিল শুধু ২০২২ সালে। ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটা অংশ মাত্র।

    আফগানিস্তানে ৩২টা প্রদেশে ৩২টা খেলার মাঠ আছে পিচ এবং আউটফিল্ড সম্বলিত। সেই সাথে আছে ৭টা অঞ্চলে ৭টা স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো তৈরি করে দিয়েছে ভারত, ইউএসএআইডি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি।

    বিষয়টা স্টেডিয়ামে না; বিষয়টা ওই ৩২টা ক্রিকেট মাঠে। তারা ৩২টা স্টেডিয়াম বানায়নি, বানিয়েছে ৩২টা মাঠ। যেখানে ভালো পিচ আর আউটফিল্ড থাকবে। আমাদের দেশে আমরা বানাতে চাই স্টেডিয়াম, যাতে বরাদ্দকৃত দোকানের ব্যবসা জমে। এতে স্টেডিয়াম তৈরিতে সময় লাগে ৩-৪ বছর। ওরা এটা করেনি। ৭টা জোনে ৭টা স্টেডিয়াম করেছে। কিন্তু প্রদেশে-প্রদেশে করেছে মাঠ। এই মাঠগুলোতে প্রতিটা প্রদেশের ৩ ফরম্যাটের আলাদা লিগ চলে। প্রতি প্রদেশের জয়ী ২ দল উঠে যায় জোনাল কম্পিটিশনে। এভাবে ৭টা ওয়ানডে, ২টা টেস্ট, ৩টা টি-২০ কম্পিটিশন হয় বছরে।

    যদি ভেবে থাকেন রশিদ খান, নবীরাই শুধু এগুলোর অংশীদার, তাহলে ভুল। রশিদ খানরা আফগানিস্তানে থাকেনই না। তাদের রাখা হয় দুবাইতে। টপ টায়ারের ২৪ ক্রিকেটারকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে দুবাইতে আবাসনের ব্যবস্থা করে দেয়া আছে। এতো আয়োজনের কথা বললাম সেগুলো রশিদ খানদের জন্য নয়। একদম তৃণমূলের ক্রিকেটারদের জন্য। একারণেই তাদের ৩য় জেনারেশনে গাজানফার, নুরদের মতো ক্রিকেটার উঠে আসছে। সামনে আরও আসবে।

    ওদের বেতনের সিস্টেম বলি। ওদের বেতন পেতে গেলে ১০০ পয়েন্ট পেতে হয়। সেই ১০০ পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশনসহ কিছু পেরিমিটার সেট করা।

    আফগানদের হাইপারফরম্যান্স সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের আমিনুল ইসলাম বুলবুল ভাই-এর করা। হ্যাঁ, আমাদের বুলবুল ভাই-এর। এই আইডিয়াগুলো কি তার কাছ থেকে আমরা কখনও সম্মানের সাথে জানতে চেয়েছি?

    সূত্র: যমুনা টিভি

  • সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

    সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয় দুই নেতার এ বৈঠক। এ সময়, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয় তাদের।

    এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) পেন্টাগন পরিদর্শনে যান সৌদির প্রতিরক্ষামন্ত্রী। বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে। কথা হয় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে।

    সম্প্রতি, সৌদির মধ্যস্ততায় রিয়াদে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। এরপরই যুক্তরাষ্ট্র সফরে গেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

  • মানুষের বদলে ব্যাংকিংয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

    মানুষের বদলে ব্যাংকিংয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)

    আন্তর্জাতিক ডেস্ক: মানুষের বদলে ব্যাংকিংয়ের কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর সেকারণে চাকরি হারাতে হচ্ছে ৪ হাজার কর্মীকে। সিঙ্গাপুরের সবচেয়ে বড় ব্যাংক ডিবিএস নিয়েছে এমন পদক্ষেপ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটির দাবি, মানুষের চেয়ে দ্রুত ও নির্ভুল কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেকারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আগামী ৩ বছরের মধ্যেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য ব্যাংকটির। তবে এতে স্থায়ী কর্মীরা ক্ষতিগ্রস্ত হবে না বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।

    এক কর্মকর্তা জানান, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের পরিবর্তে এআই ব্যবহার করবে তারা। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে এমন প্রায় ১৭ হাজার কর্মী রয়েছে। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া এআই ভিত্তিক নতুন এক হাজার পদ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে ডিবিএস ব্যাংকের।

  • আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ

    আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ

    খেলাধুলা:  আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের দল। এরপর কেটে গেছে দীর্ঘ দুই যুগ। আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে অর্ধডজন ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। সেই হারের বৃত্ত থেকে কি বের হতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা?

    প্রথম দুই ম্যাচে হেরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শেষ লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে যে দলটাও বিদায়ের পথে সঙ্গী হয়েছে বাংলাদেশের। তাই, দুই দলের জন্যই ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতার। যদিও পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে জয় নিয়েই বিদায় নেয়ার লক্ষ্য থাকবে দুই দলের।

    ওয়ানডেতে দুই দলের সবশেষ দেখা ২০২৩ বিশ্বকাপে। যেখানে পাকিস্তানের কাছে ৭ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ দলটা। এর আগে ২০১৯ বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিলো টাইগারদের। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। এই দুই বিশ্বকাপের মাঝে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। সেটিও ২০২৩ এশিয়া কাপে; যেখানে লাহোরে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।

    এখন পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৯ বার। যেখানে পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে মাত্র ৫ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্মৃতিমধুর জয়টা ১৯৯৯ বিশ্বকাপে। যেখানে চমক দেখিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নিয়ে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পায় টাইগাররা। পরের জয়টা ২০১৮ এশিয়া কাপে। যেখানে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে সেবার ফাইনালে খেলেছিলো লাল-সবুজ দলটা। এছাড়া ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে মিরপুরে পাকিস্তানকে ৩-০ তে ধবলধোলাই করেছিলো টাইগাররা।

    দুই দলের সাম্প্রতিক অবস্থা বেশ শোচনীয়। সবশেষ খেলা ৫ ওয়ানডের মাত্র একটিতে জয় আছে পাকিস্তানের। বিপরীতে শেষ ৫ ওয়ানডেতে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

    পরিসংখ্যানের খাতায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও দুই দলের শক্তিমত্তায় প্রায় সমানে-সমান। যদিও হোম কন্ডিশনে ফেবারিট হিসেবে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এখন প্রশ্ন ব্যর্থতার পাতাটা আড়াল করে, জয়ের গল্প লিখে টুর্নামেন্ট শেষ করতে পারবে কি বাংলাদেশ?

  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম

    নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। এর মাধ্যমে উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।

    বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও উল্লেখ করা হয়।

    এদিকে, নাহিদ ইসলামের রেখে যাওয়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অধীনে রাখা হয়েছে।

    প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। এর ফলে তার দায়িত্বে থাকা দুইটি মন্ত্রণালয় উপদেষ্টা শূন্য হয়ে পড়ে। এবার দফতবিহীন উপদেষ্টা মাহফুজ আলমকে তার স্থলাভিষিক্ত করলো সরকার।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা

    নিউজ ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করা হলো।

    আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়। স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’

    এর আগে, ঘোষিত হতে যাওয়া এই কমিটিতে নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এ সময় ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

    তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয়া ছাত্র সংগঠনে বঞ্চিত করা হচ্ছে। তারা এই কমিটি মানেন না বলেও জানান।

    বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার।

    সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

    নয়া এ ছাত্র সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলমকে সদস্য সচিব, আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব, হাসিব আল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদি মুখপাত্র হয়েছেন।