Category: প্রচ্ছদ

  • এনসিপি ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আংশিক অনুমোদিত

    এনসিপি ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আংশিক অনুমোদিত

    নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদিত হয়েছে। গতকাল শনিবার (১ মার্চ) মধ্যরাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন থেকে জনগণ মুক্ত হয়েছে। তবে শহীদ মিনারে ঘোষিত অভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনও বাস্তবায়ন হয়নি। একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এই জনপদের মানুষ ইতিহাসের নানান সময়ে নিজেদের হাজির করেছে। প্রায় ২০০ বছরের উপনিবেশবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে ১৯৪৭ সালে একটি স্বাধীন রাষ্ট্র অর্জিত হয়। কিন্তু পাকিস্তান রাষ্ট্র এই জনপদের মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ ও বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

    এতে আরও বলা হয়, মুক্তির আকাঙ্ক্ষা থেকে এই জনপদের মানুষ ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে প্রণীত মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে নির্মিত বাংলাদেশের রাষ্ট্রকাঠামো অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পথ খুলে দেয়। ফলে এ দেশের নাগরিকরা ইতিহাসের বিভিন্ন পরিক্রমায় বাকশাল, স্বৈরতন্ত্র এবং সর্বশেষ ফ্যাসিবাদের শিকার হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রকাঠামো থেকে ফ্যাসিবাদের সকল উপাদান ও কাঠামোকে বিলোপ এবং জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে হবে। এজন্য একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘোষণা করেছি।

    কমিটি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আহ্বায়ক কমিটি (আংশিক) আগামী ১ বছরের মধ্যে এই রাজনৈতিক দলের গঠনতন্ত্র ও ইশতেহার প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তার কার্যক্রম পরিচালনা করবে।

    কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দীন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক ও হাসান আলী।

    সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. রশিদুল ইসলাম (রিফাত রশিদ), মো. মাহিন সরকার, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসেইন, এস এম সাইফ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত (দপ্তর), আলাউদ্দীন মোহাম্মদ, ফরিদুল হক, মো: ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মো. মঈনুল ইসলাম (তুহিন), মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, মোশফিকুর রহমান জোহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আফসানা ছপা, আহনাফ সাইদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেকুল ইসলাম (তারেক রেজা), মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, গাজী সালাউদ্দীন তানভীর, তামিম আহমেদ, তাহসীন রিয়াজ ও প্রীতম দাশ।

    এছাড়াও কমিটিতে রয়েছেন, মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আলী নাছের খান, সাকিব মাহদী, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, আসাদুল্লাহ আল গালিব, হানিফ খান সজীব, আবু সাঈদ লিয়ন।

    সংগঠক হিসেবে রয়েছেন, রাসেল আহমেদ, ইমরান ইমন, ফরহাদ সোহেল, রফিকুল ইসলাম আইনী, মোস্তাক আহমেদ শিশির, আজাদ খান ভাসানী, প্রীতম সোহাগ, দ্যুতি অরণ্য চৌধুরী, এম এম শোয়াইব, নাহিদ উদ্দিন তারেক, আব্দুল্লাহ আল মনসুর, মিয়াজ মেহরাব তালুকদার, অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী, আবুল বাশার, আব্দুল্লাহ আল মুহিম, নাজমুল হাসান সোহাগ, খায়রুল কবির ও সাঈদ উজ্জ্বল।

    মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), যুগ্ম মুখ্য সংগঠক পদে মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোল্যা রহমাতুল্লাহ্, এস এম শাহরিয়ার, মেজবাহ কামাল মুন্না, জোবাইরুল হাসান আরিফ ও ইমন সৈয়দ রয়েছেন।

    সংগঠক পদে রয়েছেন, আকরাম হোসাইন রাজ, হামযা ইবনে মাহবুব, ওয়াহিদুজ্জামান, আসাদ বিন রনি, মোহাম্মাদ রাকিব, আরমান হোসাইন, মো. রাসেল আহমেদ, অ্যাডভোকেট মনজিলা ঝুমা, শওকত আলী, ডা. আশরাফুল ইসলাম  সুমন, মুনতাসির মাহমুদ, ডা. মিনহাজুল আবেদীন, সাকিব শাহরিয়ার, আজিজুর রহমান রিজভী, আব্দুর রহমান, ফয়সাল আহমেদ, নয়ন আহমেদ, কাউছার হাবিব, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাও. সানাউল্লাহ খান, আরিফুল ইসলাম, নফিউল ইসলাম ও মো. রাকিব হোসেন।

    মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম (যুব), ডা. মো. আব্দুল আহাদ (চিকিৎসা), মাজহারুল ইসলাম ফকির (শ্রমিক), দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুজ জাহের, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মেহেরাব সিফাত, অ্যাডভোকেট সাকিল আহমাদ, আশেকীন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ্র রবিদাস, ভীম্পাল্লী ডেভিড রাজু,  শেখ মোহাম্মদ শাহ মঈনুদ্দিন, খান মুহাম্মদ মুরসালীন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল ফয়সাল, নাভিদ নওরোজ শাহ, তুহিন মাহমুদ, মো. আরিফুর রহমান (তুহিন), সাগর বড়ুয়া, রাফিদ এম ভূঁইয়া ও মাহবুব আলম।

    সদস্য হিসেবে রয়েছেন, সানজিদা খান দীপ্তি (নিহত আনাসের মা), খোকন চন্দ্র বর্মন (আহত), মো. ফাহিম রহমান খান পাঠান, এহসানুল মাহবুব জুবায়ের (সন্দ্বীপ), ঋআজ মোরশেদ, ইমরান নাঈম, মশিউর আমিন শুভ, আল আমিন শুভ, প্লাবন তারিক, ওমর ফারুক, আসাদুল ইসলাম মুকুল, ফিহাদুর রহমান দিবস, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. আব্দুল মুনঈম, রকিব মাসুদ ইনজামুল হক রামিম, সৈয়দা নীলিমা দোলা, এস আই শাহীন, আসাদুজ্জামান হৃদয়, তানহা শান্তা, ডা. মশিউর রহমান, ইমরান শাহরিয়ার, এহসানুল মাহবুব জোবায়ের, আব্দুল্লাহিল মামুন নিলয়, আজাদ আহমেদ পাটওয়ারী, জাহিদুল ইসলাম সৈকত, আরজু নায়েম, ডা. মনিরুজ্জামান, তাওহিদ তানজিম, মোহাম্মদ উসামা, মাহবুব-ই-খোদা, তারিক আদনান মুন, নাহিদা বুশরা, তৌহিদ হোসেন মজুমদার, মারজুক আহমেদ, নীলা আফরোজ, নূরতাজ আরা ঐশী, সাইয়েদ জামিল, শেখ খায়রুল কবির আহমেদ, রফিকুল ইসলাম কনক, মীর হাবীব আল মানজুর, মো. ইমরান হোসেন, মো. আরিফুল দাড়িয়া, মো. ইনজামুল হক, আবু সাঈদ মুসা, ডা. আতাউর রহমান রাজিব, সালমান জাভেদ, ইমামুর রশিদ, সাইফুল ইসলাম, ডা. সাবরিনা মনসুর, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ, আহমেদুর রহমান তনু, দিদার শাহ, রাদিথ বিন জামান, ফারিবা হায়দার, সাইফুল ইসলাম, ইয়াহিয়া জিসান, সোহেল রানা, রিদওয়ান হাসান, হাসিব আর রহমান, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জাওয়াদুল করিম, আল আমিন টুটুল, ইসমাইল হোসেন সিরাজি, ইফতেখারুল ইসলাম, হাফসা জাহান, জায়েদ বিন নাসের, মামুন তুষার, ওমর ফারুক, সালাহউদ্দিন জামিল সৌরভ, মো. হিফজুর রহমান বকুল, আসিফ মোস্তফা জামাল, জোবায়ের আলম, মেজর (অব.) মো. সালাউদ্দিন ও খালেদ সাইফুল্লাহ জুয়েল।

  • রোজায় নিত‍্যপণ‍্যের দামের দিকে নজর রাখবে সরকার: প্রেস সচিব

    রোজায় নিত‍্যপণ‍্যের দামের দিকে নজর রাখবে সরকার: প্রেস সচিব

    অনলাইন ডেস্ক: বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনার এবার সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবে সরকার— এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
    শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
    শফিকুল আলম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ‍্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে। যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে। সয়াবিন তেলের মূল্য নিয়ে ব‍্যাপক তদারকি হচ্ছে। এই মাসে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
    নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের রোডম‍্যাপ দেয়া হয়েছে। বিএনপি হয়তো একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। এ সময় ঐক‍মত‍্য সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ খুব শিগগিরই শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
    পিরোজপুরে বাস রিকুজিশনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। বৈষম‍্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং আহতদের পরিবারের দাবি প্রেক্ষিতে ৫টি বাস রিকুজিশন দেয়া হয় বলে ডিসি জানিয়েছেন। সেখানে ডিসির পক্ষ থেকে কোনো খরচ দেয়া হয়নি।
    এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার পাবনার গণডাকাতি প্রসঙ্গে বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বলা হয়েছে। এটি নিয়ে মিডিয়ায় যেভাবে সংবাদ এসেছে তা অতিরঞ্জিত। একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে ডাকাতি হয়েছে। এ সময় প্রকৃত তথ‍্য দিয়ে গণমাধ‍্যম সহযোগীতা করলে ব‍্যবস্থা নিতে সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি।

  • রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

    রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

    অনলাইন ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
    সেই হিসেবে আজ শনিবার রাতে তারাবির নামাজ পড়বে ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ২৭ মার্চ লাইলাতুল কদর পালিত হবে।
    রমজান মাসে সিয়াম সাধনা ও ইবাদতে কাটান সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান। মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুকম্পার মাস রমজান। তাই এই রমজান মাসে ত্যাগ ও সংযমের চর্চা করে খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন মুসলিম উম্মাহ।
    এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর কোরআন শরীফ নাজিল হয়। রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।
    হাজার বছর ধরে সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে সারা বিশ্বের মুসল্লিরা। চাঁদ দেখা সাপেক্ষে সূচিত হয় রমজান মাস। তারাবির নামাজও পড়া শুরু হয় সেদিন থেকে।

  • ১৪তম সন্তানের বাবা হলেন শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক

    ১৪তম সন্তানের বাবা হলেন শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক

    আন্তর্জাতিক ডেস্ক: ১৪তম সন্তানের বাবা হলেন শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। চতুর্থ বান্ধবী শিভন জিলসের ঘরে জন্ম নিয়েছে ছেলে শিশু। নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে পিঙ্কভিলা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন শিভন জিলিস নিজেই। মাস্ক-জিলস দম্পতির ঘরে রয়েছে আরও তিন সন্তান। এর আগে ২০২১ সালে যমজ সন্তানের জন্ম দেন মাস্কের সহযোগী শিভন জিলস।

    জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তারা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন আধিকারিক।

    ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারিতে তাদের কোল আলো করে জন্ম নেয় তৃতীয় সন্তান। এরা ছাড়াও, প্রথম বান্ধবীর সঙ্গে ৫ সন্তান রয়েছে এই টেক বিলিওনিয়ারের। আরেক বান্ধবি, জনপ্রিয় গায়িকার গর্ভে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ইলন মাস্ক। ইনফ্লুয়েন্সারের ঘরেও এক সন্তান রয়েছে মার্কিন এই ধনকুবেরের।

  • বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান

    বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান

    আন্তর্জাতিক ডেস্ক: আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। অসাধারণ গবেষণা কর্মের জন্য চলতি বছরে এডি সায়েন্টিফিক র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছেন তিনি।

    সম্প্রতি ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ বিশ্বের ৩৩,৫১১ বিজ্ঞানী এইচ-ইনডেক্স ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি র‍্যাঙ্কিং ২০২৫ প্রকাশ করে। তালিকায় সপ্তম স্থানে থাকলেও এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছেন অধ্যাপক সাইদুর।

    এর আগে, ২০২৪ সালের স্কলারজিপিএস অনুসারে সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক সাইদুর রহমান সাসটেনেবল এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে বিশ্বের বিজ্ঞানীর তালিকায় প্রথম স্থান অর্জন করেন। একই বছরে স্ট্যানফোর্ড এলসেভিয়ায়ের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যেও এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেন তিনি।

    ময়মনসিংহ জেলার কৃতি সন্তান সাইদুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

    সাইদুর রহমান গবেষণায় অসামান্য অবদানের জন্য ২০২৪ এবং ২০১৯ সালে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় পুরস্কার পেয়েছেন।

    ওয়েব অব সাইন্স ন্যানোফ্লুয়েড গবেষণায় তিনি বিশ্বের গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বলে জানা গেছে।
    তার অসামান্য অবদানে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীরা আনন্দিত। তারা বলছেন, অধ্যাপক সাইদুর রহমান বিদেশের মাটিতে নিজগুণে দেশকে পরিচিতি করছেন। অধ্যাপক সাইদুর রহমান আমাদের গর্ব।

  • রক্তপাত ও হানাহা‌নি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি মিয়া গোলাম পরওয়ারের

    রক্তপাত ও হানাহা‌নি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি মিয়া গোলাম পরওয়ারের

    স্টাফ রিপোর্ট :রক্তপাত ও হানাহা‌নি বন্ধে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামা‌য়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হা‌সিনাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার, দেশ সংস্কার ও এটিএম আজাহারের মু‌ক্তির দাবিও তোলেন তিনি।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর শহীদ খু‌শি রেলওয়ে ময়দানে জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

    তি‌নি বলেন, জনগণ জামায়াতের হাতে দেশের ক্ষমতা দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো এবং আমরা ব্যক্তি নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। জনপ্রতি‌নি‌ধিদের দায়িত্বে অবহেলার ফলে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগস্থান গোয়ালন্দের দৌলত‌দিয়া-পাটু‌রিয়ায় ৫৩ বছরেও উন্নয়ন হয় নায় বলেও মন্তব্য করেন তিনি।

    তি‌নি আরও বলেন, মারামা‌রি না করে ভোটের মাঠে চলেন। জনগণ য‌দি আপনাদের নৈ‌তিকতা আদর্শ ভালবাসে আপনাদের ভোট দেবে। আর জামায়াতকে ভালবাসলে জামায়াতকে ভোট দে‌বে। ভোটের মা‌ঠে যাওয়ার আগে খ্যাপার কারণে বোঝা যায় আপ‌নারা বিপদে আছেন। এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ভারতে বসে এখনও শেখ হা‌সিনা ষড়যন্ত্র করছে।

    প্রায় ২২ বছর পর রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন সম্মেলন শুরুর আগে সকাল থেকেই আশাপাশসহ জেলার বি‌ভিন্নস্থান থেকে খন্ড খন্ড মি‌ছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন নেতাকর্মীরা।