Category: প্রচ্ছদ

  • স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে

    স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে

    নিউজ ডেস্ক: সোমবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্বরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    তিনি পোস্টে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!

    তাই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক ও মুক্ত চিন্তার প্রতিচ্ছবি হিসেবে পরিচিত আবরার ফাহাদকে নিজ ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করে পতিত সরকারের ছাত্র সংগঠনের কিছু সদস্য।

    উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতীক হিসেবে স্মরণ করা হয় তাকে।

  • ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও পিকআপ ড্রাইভারসহ মোট ৩ জন আহত

    ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও পিকআপ ড্রাইভারসহ মোট ৩ জন আহত

    স্টাফ রিপোর্ট : রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই মোটরসাইকেল সড়কের উপর গর্তে পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে একজন নিহত ও আরও একজন আহত হয়। এর আগে, একইদিন সকাল ৮টার দিকে ভাঙ্গাগামী একটি পিকআপ রাস্তার ওপর গর্তে পড়ে ড্রাইভারসহ দুইজন আহত হয়।

    এলাকাবাসীর অভিযোগ, সড়ক ও জনপথের উদাসীনতায় দুর্ঘটনা দুইটি ঘটেছে। এই দুর্ঘটনার দায় তাদের নিতে হবে।

    সড়ক ও জনপথ বিভাগ রাস্তা মেরামত ও রাস্তা সম্প্রসারণে কাজ করছে। ভাঙ্গা থেকে টেকেরহাট পর্যন্ত মহাসড়কের ওপর বড় বড় গর্ত রয়েছে। যে কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী রাস্তার গর্তগুলো দ্রুত মেরামতের জোর দাবিও জানিয়েছে ইতোমধ্যে।

    ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজৈর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল উপজেলার আউড়ামাঠ এলাকায় সড়কের গর্তে পড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহন ২ জনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও একজন আহত হয়। এসময় আরোহীর মরদেহ রাস্তার ওপর টুকরো টুকরো হয়ে পড়ে থাকে।

    উল্লেখ্য, ফায়ারসার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

  • গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ

    গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ

    নিউজ ডেস্ক গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হওয়ায় রোববার এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব এখনও গ্রহণ করেনি হামাস।

    এরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন, স্থানীয় সময় রোববার (২ মার্চ) সকাল থেকেই গাজায় সমস্ত পণ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ থাকবে। হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে, তাহলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

    দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি হলে তা রমজানের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ৩১ মার্চ এবং ইহুদিদের অনুষ্ঠান পাসওভার শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত লড়াই বন্ধ হতো।

    হামাসের মুখপাত্র বলেছেন, গাজায় সহায়তা প্রবেশ বন্ধের এই সিদ্ধান্ত আবারও ইসরায়েলি দখলদারিত্বের কুৎসিত রূপ প্রকাশ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েল সরকারকে আমাদের জনগণকে অনাহারে রাখা বন্ধ করার জন্য চাপ দেয়া।

  • চব্বিশের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণ

    চব্বিশের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণ

    নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ আজ রোববার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

    এই আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

    আদেশে আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

    মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল

    যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে ইসরায়েল। রমজান মাস শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে তেলআবিব।

    রোববার (২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস।

    জানা গেছে, প্রস্তাব অনুযায়ী গাজায় বন্দি অর্ধেক সংখ্যক জিম্মিকে মুক্তি দেয়া হবে। যারমধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবে স্থায়ী যুদ্ধবিরতিতে সমঝোতা হলে।

    /এমএইচ

  • দূষণের ফলে শিশুর স্নায়ুবিক সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ছে

    দূষণের ফলে শিশুর স্নায়ুবিক সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ছে

    নিউজ ডেস্ক: শহর ও গ্রামের বেশিরভাগ এলাকায়ই বায়ু দূষণ বাড়ছে। এর সাথে সাথে বাড়ছে রোগবালাই ও ভোগান্তি। এই দূষণের ফলে শিশুর স্নায়ুবিকাশজনিত সমস্যা অর্থাৎ অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি ব্যাপক হারে বেড়ে যায় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

    সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এক গবেষণায় এসব তথ্য উঠে আসে।

    গবেষণায় দেখা যায়, বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫, পিএম ১০, নাইট্রোজেন অক্সাইড ও ট্রাই অক্সিজেনের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। যা শিশুর অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৮ শতাংশ বাড়িয়ে দেয়। আর জন্মের পর টানা চার বছর দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি চার গুণের বেশি বেড়ে যায়।

    এদিকে, দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বায়ু দূষণে বেশিভাগ সময়ই রাজধানীর অবস্থান বিশ্বের মধ্যে প্রথম তিনের মধ্যে থাকে।

    সহকারী গবেষক রাকিব হোসেন বলেন, দূষিত বায়ু বাচ্চাদের বুদ্ধিভিত্তিক বিকাশের ওপর খারাপ প্রভাব ফেলে। ফলে অটিজম আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

    গবেষক দলের প্রধান সাখাওয়াত হোসেন বলেন, গর্ভকালীন সময়ে ২ দশমিক ৫ পিএম প্রতি ১০ মাইক্রোমিটারে এক্সপোজার বেশি হওয়ার কারণে প্রায় ১৫ শতাংশ অটিজমের ঝুঁকি বেড়ে যায়। এক্ষেত্রে গর্ভবতীদের বাইরে বের হওয়া থেকে যতটাসম্ভব বিরত থাকতে হবে। একান্তই বাইরে বের হতে হলে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া, বায়ুদূষণ থেকে রক্ষা পেতে সবুজ পরিবেশে থাকাসহ বেশ কিছু পরামর্শও দেন তিনি।