Category: প্রচ্ছদ

  • স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস !

    স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস !

    আন্তর্জাতিক ডেস্ক: স্থায়ী যুদ্ধবিরতি হলে সব জিম্মিকে একসাথে মুক্তি দিতে রাজি হামাস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি।

    এক বিবৃতিতে তারা জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের ধাপে ধাপে মুক্তি না দিয়ে সবাইকে একসাথে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। বিনিময়ে গাজা থেকে স্থায়ীভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। ইসরায়েলি কারাগারে বন্দি সব ফিলিস্তিনিকে মুক্তি দেয়ার শর্তও দেয়া হয়।

    তবে, হামাসের এই প্রস্তাবে ইসরায়েলি কর্তৃপক্ষ রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ইসরায়েলি ডানপন্থি নেতারা যুদ্ধ বন্ধের পক্ষে নন।

    এছাড়াও পুরোপুরিভাবে হামাস নির্মূলের যে অঙ্গীকার বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন, তা থেকে এতো সহজে তার সরে আসার সম্ভাবনা নেই বলেই মত বিশ্লেষকদের।

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল

    নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এসব বিষয়ে সিন্ডিকেটের কোনো সদস্য আনুষ্ঠানিক বক্তব্য জানাননি।

    এছাড়াও সিন্ডিকেটের সভায় আরও বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিত, জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ ইত্যাদি।

    তবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেন তারা।

    শিক্ষার্থীরা জানায়, সিন্ডিকেট সভার পর ৬ দফা দাবির মধ্যে প্রথম ৫ দফা দাবি আংশিকভাবে মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, তবে বাস্তবায়ন করা হয়নি। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করবে। এখন থেকে এই তিন পদে কেউ নেই বলেও জানান তারা।

    এর আগে, ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ ৬ দফা দাবি মেনে নিতে বুধবার বেলা ১টা পর্যন্ত আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখারও ঘোষণা দেন তারা। একপর্যায়ে দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়।

    এদিকে, গতকালের সংঘর্ষের ঘটনায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    প্রসঙ্গত, গতকাল (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিণত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে ‘সাধারণ শিক্ষার্থীরা’। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্রশিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে।

  • বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা !

    বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা !

    নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে ঢাকাও। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) শহরটির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। বিশ্বের ১২৪টি শহরের মধ্যে দুপুর ১২টায় বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে।

    আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।

    অন্যদিকে, এই মুহূর্তে দূষিত বায়ুর শহর হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (২০৫), তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (২০১)। এই দুই শহরের বাতাসই ‘খুব অস্বাস্থ্যকর’। এছাড়াও অস্বাস্থ্যকর বাতাস নিয়ে তালিকার পরের সিরিয়ালে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভিয়েতনামের হো চীন মিং, ভারতের দিল্লি ও ইরাকের বাগদাদ শহর।

    প্রসঙ্গত, ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

  • আবারো রিমান্ডে আনিসুল হক, ইনু, মেনন ও ফারুক খান

    আবারো রিমান্ডে আনিসুল হক, ইনু, মেনন ও ফারুক খান

    নিউজ ডেস্ক: উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন এবং নিউমার্কেট থানার মামলায় পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুরু হয় শুনানি।

    সকাল ১০টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। শুনানি শেষে মতিঝিল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    মিরপুর থানার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন মডেল থানার হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে।

    এদিকে, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিনকে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বেনজির হোসেন নিশিকে কলাবাগান থানার মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

  • ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ

    ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ

    নিউজ ডেস্ক: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে এ পরীক্ষা শুরু হবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

    সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।

    এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশাবলিও দেয়া হয়েছে। সেগুলো হচ্ছে-

    পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।

    ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

    পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

    সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে।

    সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট)। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২.২৫ মিনিট)।

    প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।

    প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।

  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা

    স্টাফ রিপোর্ট :খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের গেইটে পুলিশ মোতায়েন রয়েছে।

    শিক্ষার্থীরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি জানানো হয়। আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা।

    এদিকে, বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবে কুয়েট ছাত্রদল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তার আগে বেলা সাড়ে ১১টায় জরুরি সিন্ডিকেট সভা ডাকে কুয়েট কর্তৃপক্ষ।

    খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) মো. নাজমুল হাসান রাজীব জানান, সংঘর্ষের ঘটনায় গতরাতে ৫ জনকে আটক করা হয়েছিল। তবে এখনও কোনও মামলা হয়নি। ক্যাম্পাসের গেইটে পুলিশ মোতায়েন রয়েছে।

    শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।

    গত মঙ্গলবার রাতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।