Category: প্রচ্ছদ

  • চলতি অর্থবছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

    চলতি অর্থবছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

    অর্থনীতি ডেস্ক: চলতি অর্থবছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এজন্য নিলামের আয়োজনের প্রস্তুতি চলছে।

    ঢাকায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্পেকট্রাম বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে এ তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

    তিনি সাংবাদিকদের জানান, এই মুহূর্তে সাতশ মেগাহার্টজ তরঙ্গের ২৫ মেগাহার্টজ তরঙ্গ বারাদ্দ পাবে মোবাইল অপারেটররা। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশাবাদী তিনি।

    তরঙ্গের খরচ কমানো হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, একেক দেশের চাহিদা এবং যোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে। তিন দিনের সিম্পোজিয়ামে আইটিইউ এর গাইডলাইন অনুযায়ী ভবিষ্যত তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফল

    নিউজ ডেস্ক:  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে আগামী ২ মার্চ শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।

    প্রাথমিক শিক্ষা অধিদফতরে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

    এর আগে এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর জারি করা রুলের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত শুনানি নিয়ে ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পাশাপাশি মেধার ভিত্তিতে গত বছরের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে নতুন করে ফলাফল প্রকাশ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

    হাইকোর্টের রায় স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষে গত সপ্তাহে আপিল বিভাগে আবেদন করা হয়।

  • পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল

    পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল

    আন্তর্জাতিক ডেস্ক: পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লি ও বিহারে অনুভূত হয় ৪ মাত্রার কম্পন। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস।

    স্থানীয় সময় ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকা। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। তবে ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আতঙ্কে ঘরবড়ি ছেড়ে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা।

    বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা কম ছিল বলেই কম্পনের মাত্রা ছিল বেশি। দিল্লির আড়াই ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বিহারে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল।

    ভূমিকম্পের পর এক্স বার্তায় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফটার শক নিয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

  • জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নয়া ছাত্রসংগঠন

    জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নয়া ছাত্রসংগঠন

    নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নয়া ছাত্রসংগঠন। শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির।
    জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনও মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে, সেটিই এ সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই, নয়া ছাত্রসংগঠনটি ‘স্বতন্ত্র’ হবে।

    এ সময় আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহারণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল; এখনো আছে। আমরা মনে করছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার ফ্যাস্টিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুইটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একইসাথে এখনকার সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরও সফিস্টিকেটেড ভিশনারী পলিটিকস করতে চায় তারা মূলত এ ছাত্রসংগঠনের উদ্যোগ নিয়েছে।

    এতে জানানো হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কুক্ষিগত ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তে তা বিলোপ করতে চায় আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রসংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আদর্শিক রাজনীতির পরিবেশ তৈরি করার লক্ষ্য তাদের।

    কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে, সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো তারিখ ও নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্রসংগঠনের নাম প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে।

    এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার ‘স্বতন্ত্র’ ছাত্রসংগঠনের ঘোষণা এলো। আবু বাকের মজুমদার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত রশীদসহ অনেকে।

  • মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেফতার !

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেফতার !

    আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।  রোববার (১৬ ফেব্রুয়ারি) একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান  চালিয়ে ৭৭ বাংলাদেশিসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়।

    জোহর রাজ্যের  ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে জানান, রোববার রাত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত বাতু পাহাত, মুয়ার এবং সেগামাত শাখার জেআইএম এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর জেআইএমের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে  ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং সাতজন ইন্দোনেশিয়ান নারী, দুইজন মায়ানমারের পুরুষ, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ মোট ১০৫ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

    পরিচালক আরও জানান, গ্রেফতারকৃত অভিবাসীরা মালয়েশিয়ায় থাকার জন্য কোনও বৈধ পাস বা পারমিট না থাকার কারণে অভিবাসন আইন লঙ্গন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অতিরিক্ত সময় ধরে অবস্থানের জন্য তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

    বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা

    বিনোদন ডেস্ক:  গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা। ফলে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করেছেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    গায়িকা জানান, শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে।

    এদিন শাকিরা এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেট ব্যথার জন্য আমাযকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।