Category: প্রচ্ছদ

  • তিন বোনের ‘বিয়ে-তালাক’ পরকিয়া প্রতারনার খেলায় বগুড়ায় তোলপাড় সৃষ্টি

    তিন বোনের ‘বিয়ে-তালাক’ পরকিয়া প্রতারনার খেলায় বগুড়ায় তোলপাড় সৃষ্টি

    স্টাফ রিপোর্ট: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের তিন বোনের অনৈতিক কাজে তোলপাড় শুরু হয়েছে। তিন বোন হলেন যথাক্রমে- এলমা খাতুন (৩০), নিলুফা ইয়াসমিন (২৬) এবং রওফা খাতুন ওরফে নুপুর (২৪) তাদের পিতার নাম মো. রেজাউল করিম ও মাতা আলতাফুন্নেসা।

    জানা যায়, বড় বোন এলমা খাতুন বিয়ে করেছেন তিনটি। ১ম স্বামী মোয়াজ্জেমকে ০৪ বছর বয়সী মনিকা নামে এক কন্যা সন্তান রেখে তালাক দিয়েছেন। মনিকা মাত্র ১৩ বছর বয়সে নানা-নানীর বাড়িতে থাকা অবস্থায় এলাকার এক মাদক কারবারীর সাথে পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে এলমা খাতুন দ্বিতীয় বিয়ে করেন নাসির খানকে। তাকেও তালাক দিয়ে বর্তমানে তৃতীয় বিয়ে করে ফারুক হোসেনের সাথে বসবাস করছেন। প্রথম ও দ্বিতীয় স্বামীর অভিযোগ, তালাকের আগে তাদের টাকা ও সম্পদ হাতিয়ে নিয়েছে।

    এ বিষয়ে মোয়াজ্জেম বলেন, আমাকে তালাক দিয়েছে আমি নিজেই জানি না, বাবা-মার বাসায় বেড়াতে গিয়ে আর আসেনি পড়ে খবর নিয়ে শুনি নাসির খান নামে একজনের সাথে বিবাহ করছে। তারপর থেকে আমার সাথে আর কোন যোগাযোগ নাই।
    এ বিষয়ে নাসির খান বলেন, রেজাউল এর তিন মেয়ে চরিত্রহীন, আমাকে ব্লাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছিল আবার টাকার লোভে এখন ফারুক নামের একজনের সাথে সংসার করছে। উল্লেখ্য এলমা মানব পাচার মামলায় হাজতবাস করেছে বর্তমান তার মামলা চলমান।

    মেজবোন নিলুফা ইয়াসমিন ইতিমধ্যে ২টি বিয়ে করেছেন। প্রথম স্বামী জাকারিয়া হোসেন ছিলেন প্রবাসী। তাদের জাকিয়া নামে এক কন্যা রয়েছে। জাকিয়া মাত্র ১৪ বছর বয়সে নানা- নানীর বাড়িতে থাকা অবস্থায় পাশের গ্রামের এক ছেলের সাথে পালিয়ে বিয়ে করে। নিলুফা ইয়াসমিন স্বামী বিদেশ থাকার কারণে একাধিক ছেলের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে। জাকারিয়ার মতে তালাকের আগে তার অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। বর্তমানে নিলুফা দ্বিতীয় বিয়ে করে আবু রায়হানকে। বর্তমানে বাবা-মার সাথে অবস্থান করছে।

    এ বিষয়ে জাকারিয়া বলেন আমার জীবন নষ্ট করে দিয়ে মোবাইলে সম্পর্ক করে আরেকজনের সংসার করছে।

    তৃতীয় মেয়ে রওফা খাতুন ওরফে নুপুর ১টি বিয়ে করেছেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। বর্তমানে স্বামীর বাড়ি ছেড়ে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।

    অভিযোগ রয়েছে এলমা, নিলুফা ও রওফা ওরফে নুপুর তিন বোনই বাবা-মায়ের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন ছেলের সাথে মোবাইলে প্রেম করে বিপুল অংকের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। রওফা ওরফে নুপুর এর পরকীয়ার বিষয়টি স্বামীর কাছে দুইবার ধরাও পড়ে।

    জানা গেছে, রওফা খাতুন তার প্রথম স্বামীকে সম্প্রতি তালাক দিয়েছেন। এর আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বাবা-মায়ের সহযোগিতায় বার বার সে এরকম অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। স্বামীর আদেশ অমান্য করে বাবা-মার বাড়িতে গিয়ে বাবা-মার প্রত্যক্ষ সহযোগিতায় গভীর রাতে বাড়িতে পরপুরুষ নিয়ে রাত কাটায়। স্বামী এসব জেনে যাওয়ার কারণে জোরপূর্বক স্বামীকে তালাক দিয়ে দুই সন্তানকে আটকে রেখেছে। জানা গেছে, খায়ের নামে বিবাহিত এক ছেলের সাথে প্রেমের অভিনয় করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। একই কায়দায় মিনহাজ নামের এক ছেলের নিকট থেকে হাতিয়ে নিয়েছে দুই লক্ষাধিক টাকা। মিনহাজ ইতিপূর্বে দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী হত্যার দায়ে জেল খেটেছেন এবং রওফা ওরফে নুপুরকে বিয়ে করার জন্য দ্বিতীয় স্ত্রীকে দুই সন্তানসহ তালাক দিয়েছেন। রওফা খাতুন ওরফে নুপুর ও তার স্বামীকে তালাক দিয়েছে।

    জানা গেছে এদিকে তালাক দেওয়ার আগে রওফা গত ২৫-১২-২০২৪ ইং ঢাকা থেকে বগুড়ায় প্রথম স্বামীর বড়বোন এর বাসায় বেড়াতে গিয়ে সেখানে তিনদিন অবস্থান করে এবং তার বাবা-মার বাসায় বেড়াতে যাবার সময় শাশুড়ীর প্রায় সাতভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ৮ লক্ষ ৬৮ হাজার টাকা।
    উল্লেখিত বিষয়ে প্রথম স্বামীর বড়বোন গত ১৪-০১-২০২৫ ইং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন যা তদন্তাধীন।

    এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, রেজাউল আর আলতাফুনেছা অতিরিক্ত লোভী মানুষ। তাদের জন্য কোন মেয়ের এক স্বামীর সাথে সংসার হয়নি।

    এ বিষয়ে প্রথম স্বামী, বলেন আমাকে ১১-০১-২০২৫ ইং তারিখে ডির্ভোস দিয়েছে আমি কিছুই জানি না ঐদিন রাতেও আমি ওদের বাসায় ওর সাথেই রাতে ঘুমিয়েছি ১২-০১-২০২৫ দুপুর পর্যন্ত একসাথে থেকে ঢাকায় চলে আসি ১৪-০১-২০২৫ ইং চিঠির মাধ্যমে জানতে পারি ১১-০১-২০২৫ ইং আমাকে ডির্ভোস দিয়েছে এবিষয়ে রওফা ওরফে নুপুর কে জিজ্ঞেস করলে বলে হুম দিয়েছি তুমি আমার বাবা-মাকে সন্মান কর না তারজন্য। এরপর তাদের সাথে আমার আর কোন যোগাযোগ হয়নি। ফোন দিলে রিসিভ করেনা আমার মেয়েদের সাথে কথা বলতে দেয়না।

    এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, এদের বিষয়ে অনেক বিচার করা হয়েছে, এরা খুব খারাপ এবং লোভী।

    এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান বলেন, আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

    রেজাউল-আলতাফুন্নেসা দম্পতির মেয়েদের এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে ইতিপূর্বে সমাজপতিরা তাদরকে একঘরে করেছিলেন।

    সচেতন মহলের মতে, এলাকার যুব সমাজ তিন বোনের কারণে তাদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয়ে মুখে। স্থানীয় প্রশাসন তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দৃষ্টি দেওয়া একান্ত জরুরি নতুবা তাদের দেখাদেখি উল্লেখিত এলাকার সামাজিক পরিবেশ হুমকির মুখে পড়বে।

  • ঠাকুরগাঁওয়ে ২ অসহায় হতদরিদ্র পরিবারের শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছেন র‍্যাব- ১৩

    ঠাকুরগাঁওয়ে ২ অসহায় হতদরিদ্র পরিবারের শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছেন র‍্যাব- ১৩

    জেলা প্রতিনিধি:শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সবাই দারিদ্রতার কাছে হার মানবে না আলোর পথের অদম্য যাত্রার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব- ১৩ । ঠাকুরগাঁও সদর উপজেলায় ২ অসহায় হত পরিবারের শিক্ষার্থী মাসুমা আক্তার হিরা ও শ্রাবণী রায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তাদের ফুলের শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩। রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এই ২ শিক্ষার্থীকে পড়ালেখার জন্য আর্থিক অনুদান ও ২টি পরিবারকে ১টি করে দুধের গাভী প্রদান করেন, র‍্যাবের রংপুর রেঞ্জের – পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পক্ষে দিনাজপুর র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মহিদুল ইসলাম।

    সেখানে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব-১৩) এর কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম পিপিএম বলেন, আমাদের মানবিক কাজের অংশ হিসেবে ২ কৃতি শিক্ষার্থীকে আমাদের সিইও স্যারের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছি। তারা দারিদ্র্যতা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এদের সঙ্গে উপস্থিত ছিলেন ১২ নং – সালন্দর ইউপির চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট ।

  • সমাধীনগর আর্য সংর্ঘ বিদ্যা মন্দির স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

    সমাধীনগর আর্য সংর্ঘ বিদ্যা মন্দির স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

    রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সমাধীনগর আর্য সংঘ বিদ্যা মন্দির মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব‍্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    ২ ফেব্রুয়ারি (রবিবার) দিনব‍্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেলে স্কুলের নিজস্ব মাঠ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে গত ১ ফেব্রুয়ারি শনিবার সকালে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও ক্রীড়া শপথ বাক‍্য পাঠের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

    সমাধীনগর আর্য সংঘ মন্দির মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়’র সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারদ কুমার বাছাড়।

    সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাব, চৌধুরী মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পারমিস সুলতানা।

    এসময় অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জনাব
    মোঃ জাহিদুর রহিম মোল্লা সহঃ প্রধান শিক্ষক জনাব সুখময় রায়, সিনিয়র শিক্ষক রুপালি রানী বালা, সিনিয়র শিক্ষক মিসেস উত্তরা সরকার, সিনিয়র শিক্ষক, মিসেস মাধুরী সরকার ও প্রধান মৌলানা মোঃ রুকুনুজ্জামান মিঃ বসম্ত কুমার কর্মকার মিঃ সমরেন সরকার মিঃ বলাই চন্দ্র মন্ডল প্রমুখসহ অন‍্যান‍্য শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও কোমলমতী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

    ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ।

    জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ২ ফেব্রুয়ারি রোববার বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের হরিপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, টুর্নামেন্টের উদ্বোধোক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য মির্জা ফয়সল আমীন।

    অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়ড় আরাফাত রনি, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আকতার জামিল, জেলা-উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, যুবদল, ছাত্রদল, সহযোগী অংগ সংগঠনের নেতৃবন্দ এবং অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু।

    উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

  • কৃষি খাতকে বিনষ্ট করে পলাশবোনা কালোহনের বিলে মাটি খেকোদের রামরাজত্ব

    কৃষি খাতকে বিনষ্ট করে পলাশবোনা কালোহনের বিলে মাটি খেকোদের রামরাজত্ব

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া ইউনিয়নের কালোহড় বিলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ধানি জমি নষ্ট করে চলছে অবাধে পুকুর খনন, যার গড়ে ঔ মাটি প্রতিদিনের আয় লাখের ওপর ভাগবাটোয়ারা নিয়ে মাটি খেকো ও ভূমিধস্যদের প্রতিযোগিতার পাল্লা।

  • জামালপুরে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত

    জামালপুরে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত

    জেলা প্রতিনিধি: খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে।

    আজ দুপুরে দিবসটি উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, মেডিকেল অফিসার মুবাশি^রা হক, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নি¤œমানের উপাদান ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরি করে থাকেন।

    গ্রাহকদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে স্বাস্থকর খাবার বিক্রির পাশাপাশি মানহীন খাদ্যাসমগ্রী বিক্রি বন্ধে প্রশাসনকে অভিযান পরিচালনার আহবান জানান বক্তারা।