Category: প্রচ্ছদ

  • সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনে আহতরা

    সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনে আহতরা

    নিউজ ডেস্ক: সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশুমেলা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে এই কর্মসূচি শুরু হয়। এরপর দুপুরের দিকে শিশুমেলা মোড় অবরোধ করেন তারা।

    এতে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা আসাদগেট থেকে গাবতলী-মিরপুরগামী যানবাহনগুলোকে মোহাম্মদপুরের ভেতর দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

    বিক্ষোভকারীরা বলেন, ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হলেও এখনও আমাদের তা দেয়া হয়নি। পাশিপাশি পুনর্বাসনের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়ার কথাও বলেন তারা।

    এর আগেও সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনে আহতরা। সবশেষ গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের অবরোধ করেন তারা।

  • রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

    রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি

    নিউজ ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিবৃতি দেয়।

    বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

    বিৃতিতে বলা হয়, ইতোমধ্যে এই কমিটি তিতুমীর কলেজসহ সাতটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে। এই কলেজগুলোর শিক্ষার সুযোগ-সুবিধা ও মানোন্নয়নই বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য এবং এক্ষেত্রে করণীয় সব বিকল্পই সরকারের বিবেচনায় থাকবে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সেজন্য আন্দোলনে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করা হলো। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

    সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি-দাওয়ার বিষয়ে সরকার সব সময় সচেতন ও সহানুভূতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    প্রসঙ্গত, সরকারি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি সরকার মেনে নিলেও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘তিতুমীর বিশ্বদ্যিালয়’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছে।

  • ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই

    ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ জনের কেউ বেঁচে নেই

    আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর এবার ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এয়ার অ্যাম্বুলেন্সে মোট ৬জনের কেউ বেঁচে নেই। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

    এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) ফিলাডেলফিয়ায় আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় একটি ছোট বিমান।স্থানীয় সময় সন্ধ্যায় একটি শপিং মলের কাছাকাছি ভূপাতিত হয় উড়োযানটি।

    পতনের পরপরই হয় বিস্ফোরণ। আগুন ধরে যায় পাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে। লেয়ারজেট ফিফটি ফাইভ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফিলাডেলফিয়া থেকে মিসৌরির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। চার মাইলেরও কম দূরত্ব পাড়ি দেয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।

    জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে যে তাদের বিমানে থাকা চারজন ক্রু সদস্য, একজন শিশু রোগী এবং রোগীর সহকারীর মধ্যে কেউ বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • কেশবপুরে সড়ক দু‘ঘটনায় বিএনপির নেতার মত্যু

    কেশবপুরে সড়ক দু‘ঘটনায় বিএনপির নেতার মত্যু

    কেশবপুর যশোর: যশােরর কেশবপুরে সড়ক দু‘ঘটনায় সাগরদাঁড়ি ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর রশিদ (৪০) নামে এক বিএনির নেতা মারা গেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, শনিবার (১ ফব্রয়ারি ২০২৫) সকাল কেশবপুর উপজেলার গােপসানা গ্রামের মােহোর আলি কারিগরের ছেলে আব্দুর রশিদ (৪০) নিজ বাড়ি থেকে মােটর সাইকেল যােগে পার্শ্ববর্তি বেলতলা টু রাজগঞ্জ যাওয়ার পথে পথিমধ্যে ঘন কুয়াশার কারনে মােটর সাইকেলের নিয়ন্ত্র হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় খেজুর গাছের সাথে আঘাত লেগে ঘটনাস্থলে তার মত্যু হয়।

    এখবর পেয়ে তার পরিবারের লােকজন সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এরপর শনিবার দুপুরে তার যানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

  • ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার !

    ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির হরতাল প্রত্যাহার !

    জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে হরতাল পালন করছেন বিএনপির নেতা-কর্মীরা। সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

    দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে ১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় এ হরতাল প্রত্যাহার করা হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত ৩১ জানুয়ারি শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। এরই জেরে হরতালের ডাক দেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির একাংশ।

    ১ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেন ইউনিয়ন বিএনপি। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন।

  • নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

    নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

    নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে স্পষ্ট করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

    শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেফতার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।

    শেখ মোহাম্মদ সাজ্জাত আলী আরও বলেন, এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি।

    উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসজুড়ে অবরোধ, হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।