Category: প্রচ্ছদ

  • উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন

    উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন

    নিজস্ব প্রতিনিধি : ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার পর সচিবালয়ে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে, বেলা ১১টার পর হাইকোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

    তৃতীয় জানাজায় অংশ নেন উপদেষ্টার ছেলে, প্রধান বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ আরও অনেকে। আগামী সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

    এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।

  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত

    ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বৃদ্ধ নিহত

    ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আনসার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ৭ নং —আমজানখোর ইউনিয়নের বৈউরঝারী (মুমিন টলা) গ্রামে এ সংঘর্ষ হয়। এতে আহত আনসার আলী কে দুপুরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আনসার (৫৫ ) ঐ ইউনিয়নের বৈউরঝারী (মুমিন টলা) গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে স‌ইফুল বলেন, আমার বাবার কাছে চাচাতো ভাই আনছার ইসলাম বাড়ির পাশে কয়েক শতক জমি নিয়ে ডন্ড চলছিল । আনছার ইসলাম আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী জানান, জমি-জমা নিয়ে সংঘর্ষের কথা শুনেছি। দুপুরে শুনলাম চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে বালিয়াডাঙ্গী থানায় জানাই।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ‌ওকত আলী সরকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২০ ডিসেম্বর ) বিকেল ৫টায় পাটকেলঘাটা বাজারে প্রেসক্লাবের সদস্যরা এই কর্মসূচি আয়োজন করেন।

    মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা উল্লেখ করেন, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান এবং আতাউর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। এই হামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে।

    আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। এ সময় হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

    মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ জহুরুল হক, সহ-সভাপতি খাঁন নাজমুল হক, প্রভাষক নাজমুল খাঁন, প্রভাষক ফিরোজ কবির, সাবেক সাধারন সম্পদক আব্দুল মতিন, যুগ্ম সাধারন সম্পদক শাহিন আলম, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, শেখ নাজমুল ইসলাম (মিঠু), শাহীন বিশ্বাস, এম এম জামান মনি, আবু হোসেন, মাখফুর রহমান ঝান্টু, খায়রুল আলম সবুজ, নব কুমারদে, রিপন হোসেন, এম এম মজনু,শেখ মিজানুর রহমান প্রমুখ।

  • গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক

    গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক

    পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

    আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

    বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

    গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, “এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। “

  • সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

    সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

    নিজস্ব প্রতিনিধি: গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে।

    আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় এই প্রতিবেদন জমা দেবে।

    আজকে ট্রাইব্যুনালে যাঁদের আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এই ১৬ জনসহ এ মামলার আসামি মোট ৪৫ জন।

    গত ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এক মাস সময় দিয়েছিলেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

  • চেয়ারম্যান সেন্টুর পক্ষে কুতুবপুরে জনতার বর্ণাঢ্য বিজয় র‍্যালি

    চেয়ারম্যান সেন্টুর পক্ষে কুতুবপুরে জনতার বর্ণাঢ্য বিজয় র‍্যালি

    নিজস্ব প্রতিবেদক: মিহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে চারবারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল আলম সেন্টুর পক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুতুবপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালিটি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে নয়ামাটি, চিতাশাল হয়ে দেলপাড়া টেম্পুষ্ট্যান্ডে গিয়ে
    সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    চোখধাঁধানো জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ডসহ বাদ্যযন্ত্র বাজিয়ে স্থানীয় ছাত্র-যুবকসহ নানা শ্রেণি পেশার বিভিন্ন বয়সের জনসাধারণ অংশনেন বর্ণাঢ্য এই বিজয় র‍্যালিতে।

    এসময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাবেক জেলা ছাত্র নেতা নাঈমুর রওনক, ইউনিয়ন কৃষক দলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সোহান, ছাত্র নেতা পরশ রনি, ৮নং ওয়ার্ড বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ জুয়েল ও ইউনিয়ন যুবদল নেতা মাকসুদুল ইসলাম লিখনের নেতৃত্বে কুতুবপুরের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, সুশীল সমাজের হাজার হাজার মানুষ বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করে।

    বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুতুবপুরের চেয়ারম্যান আলহাজ মো. মনিরুল আলম সেন্টুর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, চেয়ারম্যান সেন্টু কেবল একজন জনপ্রতিনিধি নয় তিনি গোটা কুতুবপুরের অভিভাবক। এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে চেয়ারম্যান সেন্টুর বিকল্প নেই। তিনি অসহায়ের সহায় আর অপরাধীদের জন্য মূর্তমান আতঙ্ক।

    বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী গডফাদার শামীম ওসমানের দোসররা বলতো সেন্টু চেয়ারম্যান বিএনপি নেতা আর এখনকার হাইব্রিড বিএনপি নেতারা বলছেন তিনি নৌকার লোক। আমরা কুতুবপুরবাসী স্পষ্ট করে বলে দিচ্ছি তিনি জনতার লোক। তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করবে না কুতুবপুরের সাধারণ মানুষ।

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সাবেক ছাত্র নেতা ফেরদৌস রাজু, থানা যুবদল ও ইউনিয়ন বিএনপি নেতা সাকিল মৃধা, ছাত্র নেতা জুবায়ের জাবেদ ও ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয় প্রমুখ।