Category: রাজনীতি

  • ঢাকা মহানগর দক্ষিণের ২০ থানায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

    ঢাকা মহানগর দক্ষিণের ২০ থানায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

    অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর দক্ষিণ এলাকার ২০টি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কমিটিগুলো অনুমোদন করেন।

    অনুমোদিত কমিটিগুলো হলো: মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, শাহবাগ, রমনা, সুত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতয়ালী, বংশাল, হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান, কামরাঙ্গীরচর, কদমতলী, শ্যামপুর থানা।

  • ‘সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর’

    ‘সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর’

    অনলাইন ডেস্ক: সব জাতিগোষ্ঠী নিয়ে অর্ন্তভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর এমনটাই জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে এ কথা জানান তিনি। বলেন, পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপিতে সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

    বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর। সকল জাতিগোষ্ঠী নিয়ে অন্তবর্তীমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সকল কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

    তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে।

    তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। পাহাড়ি – সমতলের উন্নয়নে ৩১ দফা রূপরেখা দেয়া হয়েছে।

  • জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর, চিকিৎসায় মেডিকেল বোর্ড

    জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নুর, চিকিৎসায় মেডিকেল বোর্ড

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান।

    শনিবার (৩০ আগস্ট) দুপুরে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

    এদিকে, নুরের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজই বোর্ডের সদস্যরা নুরের চিকিৎসা নিয়ে বৈঠক করবেন। তবে কারা এই বোর্ডে আছেন, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

    নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। তিনি আরও বলেন, “যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

    অন্যদিকে, গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করতে হবে।

  • নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

    নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ দলটির অনেক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি সকলের শান্তিপূর্ণ  রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।’

    বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ভিপি নুরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মির্জা ফখরুল।

  • হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

    হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম

    অনলাইন ডেস্ক: বিএসসি প্রকৌশলীদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

    কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে ‘কোটা’ শব্দটি ব্যবহার করেন। অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর অযৌক্তিক দাবিকে ন্যায়সংগত বলে আখ্যা দিয়েছেন। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

    এতে আরো বলা হয়, উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড, এটি কোনো কোটা নয়। এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে।

    হাসনাত ও সারজিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে।’

  • নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানায় বিএনপি: আমীর খসরু

    নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানায় বিএনপি: আমীর খসরু

    অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। এমনটা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    আমীর খসরু বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।

    তিনি আরও বলেন, জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে ১ কোটি মানুষকে চাকরি দেয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

    এর আগে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে আমীর খসরু বলেন, রাজনীতিতে সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যে দল জনআকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।