Category: রাজনীতি
-

বিএনপির প্রচারণায় আসছেন জোবায়দা রহমান: আনন্দবাজার
রাজনীতির মাঠে অভিষেক হতে যাচ্ছে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের। এমনটি জানিয়েছে জিয়া পরিবারের একটি সূত্র।সূত্রটির দাবি, বিএনপি কর্মীদের প্রাণবন্ত করে তুলতে, দলের হাল ধরতে নেতৃত্বে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ। এনিয়ে অনুমোদন দিয়েছেন কারাগারে বন্দী অবস্থায় থাকা খালেদা জিয়া। আর তাতে সম্মতি দিয়েছেন তারেক রহমানও।এদিকে তারেকপত্নী জোবায়দাও রাজনীতির মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছে সূত্রটি।তারেক রহমানের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, জিয়া পরিবারের নেতৃত্ব ছাড়া বিএনপি টিকতে পারে না। এছাড়া দলের নেতৃত্বে তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির কোন গ্রহণযোগ্য মুখ এনে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।সিলেট, ফেনি এবং বগুড়ার একাধিক আসনে প্রার্থী হিসেবে থাকছেন জোবায়দা। এছাড়া জোবায়দাকে দলের ভাইস চেয়ারম্যান করার পরিকল্পনা আছে বলে জানানো হয়।নির্বাচনী প্রচারণায় থাকবেন জোবায়দা। তবে কলকাঠি নড়বে তারেকের নির্দেশ অনুযায়ী।তবে মনোনয়ন পত্রে সই করা এবার হয়তো জুবায়দার পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানানো হয়। কারণ পাসপোর্ট লন্ডনে বাংলাদেশি হাই কমিশনের হাতে থাকায় ঢাকায় ফিরতে সময় লাগবে জোবায়দা রহমানের। সেজন্যপ্রচারেরমঞ্চথেকেতারভিডিও-বক্তৃতাপ্রচারেরকথাওভেবেরেখেছেনবিএনপিনেতৃত্ব। -

খালেদার মুক্তির ব্যাপারে কাদেরকে ফখরুলের ফোন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছে।’ তবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদনের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না। তার চিকিৎসার ব্যাপারটি সরকারের সুনজরে আছে।’
তিনি বলেন, ‘একটা বিষয় হচ্ছে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার বিষয়টা তার দলের লোকেরা যেভাবে বলে, চিকিৎসকরা কিন্তু সেভাবে বলছে না। চিকিৎসকরা তাদের নিজস্ব রিপোর্ট দেবে, না দলের লোকদের কথায় রিপোর্ট দেবে?’
তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো আবেদন এসেছে বলে আমাদের কিছু জানা নেই। তার পরিবারের কাছ থেকে আমরা লিখিত কিছু পাইনি।’
সম্প্রতি মন্ত্রিপরিষদে রদবদলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদের রদবদল-পুনর্বিন্যাস সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাজে গতি আনার জন্য মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন তিনি।’
-

আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির শেষ দিন আজ
শূন্য হওয়া পাঁচ সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির শেষ দিন আজ শুক্রবার। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে পারবেন। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে দলীয় প্রার্থী।
এর আগে গত শনিবার সকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তপসিল হওয়া তিন আসনে (গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট-৪) ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। শূন্য হওয়া অন্য দুটি সংসদীয় আসন (যশোর-৬, বগুড়া-১) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এক দিন পর থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীনরা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ১৭ জন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি আগে বলেছিলেন, দল থেকে ডাক পেলে তিনি মনোনয়ন ফরম কিনবেন। সেই ডাক পেয়েছেন কি না, তা জানা যায়নি। বৃহস্পতিবার মনজুরের পাশাপাশি নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেনও মনোনয়ন ফরম নিয়েছেন। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামও মেয়র প্রার্থী হতে মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেছেন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আ জ ম নাছিরের কাছেই হেরেছিলেন সেই সময়কার বিএনপি নেতা মনজুর। সেবার ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
অন্যদিকে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ৬৬ জন। এর মধ্যে ঢাকা-১০ আসনে মনোনয়ন নিয়েছেন সাত জন। বাগেরহাটের-৪ আসনের আবেদনপত্র সংগ্রহ করেছেন নয় জন। গাইবান্ধা-৩ আসনের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন ২২ জন। বগুড়া-১ আসনে নিয়েছেন ১৬ জন। যশোর-৬ আসনে নিয়েছেন ১২ জন। মেয়র পদে মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার ও কাউন্সিলর পদে ১০ হাজার টাকা রাখা হচ্ছে।
-

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনের নয়: মির্জা ফখরুল
খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনের নয় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে কারাবন্দী রাখা বা মুক্তি দেওয়ার ব্যাপারে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।বিএনপির মহাসচিব বলেন,খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনের নয়। তাকে বেআইনভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে আটক রাখা হয়েছে। সিদ্ধান্তটা রাজনৈতিক। এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, বেগম খালেদা জিয়াকে আটক রাখবে নাকি সুষ্ঠু পরিবেশ ও গণতন্ত্রের জন্য মুক্তি দেবে।মির্জ ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য নিয়মতান্ত্রিকভাবে সব পদ্ধতিতেই চেষ্টা চলছে। এখন জনগণকে সঙ্গে নিয়েই দেশনেত্রীকে মুক্ত করার চেষ্টা করব আমরা। খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, তাতে যে কারও জামিন পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু তা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের বেআইনি কাজ ও অগণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার কৌশল নস্যাৎ করে দিতে জনগণকে সামনে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব সৈয়দ মেয়াজ্জেম হোসেন, খায়রুল কবির, হাবিব–উন–নবী খান প্রমুখ।
-

উপনির্বাচন : আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ
শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলের মনোনয়ন পেতে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টায় আছেন তারা। আলোচনায় আগের মনোনয়ন পাওয়া নেতাদের পরিবারের এক বা একাধিক ব্যক্তির নাম রয়েছে।
এছাড়া গত নির্বাচনে মনোনয়নবঞ্চিত ত্যাগী কয়েকজন নেতার পাশাপাশি বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা কয়েকজন তারকা ব্যক্তির নামও রয়েছে আলোচনায়। আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মনোনয়ন প্রত্যশীদের সাক্ষাত্কার নিয়ে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। জানা গেছে, কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন, তা নিয়ে নানা হিসাব করছেন আওয়ামী লীগের হাইকমান্ড। এক্ষেত্রে জনমত জরিপে এগিয়ে থাকা নেতারা প্রাধান্য পাবেন।
সম্প্রতি চার জন সংসদ সদস্য মারা যাওয়ায় চার সংসদীয় আসন শূন্য হয়। সেগুলো হলো বগুড়া-১, যশোর-৬, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এদিকে জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ সোমবার থেকে শুরু হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হচ্ছে। আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মনোনয়নের জন্য দলীয় আবেদনপত্র সংগ্রহ করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। গতকাল মঙ্গলবার বিকালে শফিউল ইসলামের পক্ষে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নেত্রী মনোনয়ন দিলে আমরা জয় লাভ করে মুজিববর্ষের প্রথম উপহার দিতে চাই। তিনি আরো বলেন, শফিউল ইসলাম মহিউদ্দিন ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করতেন। কিন্তু কোনো পদপদবি নেননি।
গাইবান্ধা-৩ আসনে সবচেয়ে বেশি আট জন মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন—উম্মে কুলসুম স্মৃতি, ইয়াকুবুল আজাদ, মাহমুদুল হক, এ কে এম মোকছেদ চৌধুরী, মফিজুল হক সরকার, ফজলুল করিম, ওমর ফারুক ও আজিজার রহমান। বাগেরহাট-৪ আসনে আবেদনপত্র সংগ্রহ করেছেন চার জন। তারা হলেন—এইচ এম মিজানুর রহমান জনি, আব্দুর রহিম খান, প্রবীর রঞ্জন হালদার ও মো. আমিরুল আলম মিলন। যশোর-৬ আসনে শেখ আব্দুর রফিক ও বগুড়া-১ আসনে মুজাহিদুল ইসলাম বিপ্লব।
স্বামীর পক্ষে গণসংযোগে চিত্রনায়িকা শাবানা : ২০ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর যশোর-৬ আসনটি শূন্য হয়। এই আসনে এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবানা তার স্বামী ওয়াহিদ সাদিকের পক্ষে গণসংযোগে আসায় কেশবপুরে রাজনৈতিক মহলে নানা সমীকরণের সৃষ্টি হয়েছে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মেয়ে নওরীন সাদেকও গণসংযোগ করছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষেও প্রতিদিন সমর্থকরা মিছিল ও পথসভা করছে। পাশাপাশি সাবেক কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জীবন বীমা করপোরেশনের পরিচালক শেখ রফিক মনোনয়ন প্রত্যাশী।
আমাদের কেশবপুর (যশোর) সংবাদদাতা জানান, চিত্রনায়িকা শাবানা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে স্বামী চিত্র প্রযোজক এ কে এস ওয়াহিদ সাদিকের পক্ষে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। সোমবার সকালে সাগরদাঁড়ির মধুমঞ্চের পাশে আয়োজিত জনসমাবেশে আওয়ামী লীগ নেতা মনিরুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মনোনয়ন প্রত্যাশী এ কে এস ওয়াহিদ সাদিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চিত্র নায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা পার্থ সারথি রায় লেবু প্রমুখ।
চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা: চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন তা নিয়ে জোর আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমেছেন। তবে রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে কে পাচ্ছেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন। বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির পুনরায় দলীয় মনোনয়ন পাবেন—এমনটি মনে করছেন তার সমর্থকরা। অপরদিকে শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম কোতোয়ালি আসনের এমপি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মেয়র প্রার্থী হিসেবে পেতে চাচ্ছেন দলের উল্লেযোগ্য একটি অংশ। নওফেল এরই মধ্যে বলেছেন দলীয় প্রধান শেখ হাসিনা যদি নির্দেশ দেন তবে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। নওফেল সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন আ জ ম নাছির উদ্দীন। চসিক মেয়র আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, মনোনয়নের বিষয়টি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তার সিদ্ধান্তই চূড়ান্ত এবং শিরোধার্য। এছাড়া মেয়র পদে তিন জন আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস. রেজাউল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম সুজন প্রমুখ। আর দলের সমর্থনের জন্য ৯৪ জন কাউন্সিলর প্রার্থী আবেদনপত্র ক্রয় করেছেন।
-

গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে
হঠাৎ অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতলে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তার পুত্রবধূ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী জানান, ঢাকা সিটি করপোরশেন নির্বাচনের প্রচারণার সময় অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। সেসময়ও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।