Category: রাজনীতি

  • খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির পোলিং এজেন্ট

    খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির পোলিং এজেন্ট

    চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলেছেনে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ইশরাক ইশরাক হোসেন। কিন্তু দুই সিটির বেশ কিছু কেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই উপস্থিত নেই বিএনপির পোলিং এজেন্টরা।

    ইশরাক প্রায় ১৪ কেন্দ্রে নিজ এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ করলেও নিজ কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে জানান। একইভাবে অভিযোগ করেছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। যদিও নিজ ভোট কেন্দ্র নিয়ে কোন অভিযোগ করেননি তিনি।

    ঢাকা দক্ষিণের বেশ কিছু কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদের উপস্থিতি না দেখে প্রিজাইডিং অফিসারদের কাছে জানতে চাইলে তারা বলেন, সকাল থেকেই বিএনপির পোলিং এজেন্টরা আসেননি। তাদেরকে বের করে দেয়ার কোন অভিযোগও পাইনি আমরা। একই অবস্থা ঢাকা উত্তরের কেন্দ্রগুলোতে।

    এদিকে ভোট দেয়ার পর বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের মায়ের কাছে জানতে চাওয়া হয়, কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট নেই কেনো? তার উত্তরে ইশরাকের মা ইসমত আরা বলেন, এজেন্ট কেন নেই, কিছুই বলতে পারছি না। তবে ইশরাকের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

    সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বিএনপির বিভিন্ন অভিযোগ শুনে জানান, পোলিং এজেন্টদের একজন এসে চলে যেতে বললেই তারা চলে যাচ্ছে, তাহলে কিভাবে হবে! তাদের কেই চলে যেতে বললে তারা যেতে অস্বীকৃতি জানাবে। এরপর জোর করলে স্থানীয় প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাবে। তারপরও না হলে আমাদের ম্যাজিস্ট্রেটদের বলবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

  • কোন কিছু আমাদের আটকাতে পারবে না: ইশরাক

    কোন কিছু আমাদের আটকাতে পারবে না: ইশরাক

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, কোন কিছু আমাদের আটকাতে পারবে না। সবকিছু মোকাবিলার জন্য প্রস্তুত আছি। ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবো। ইভিএমে ত্রুটিপূর্ণ প্রোগ্রামিং থাকতে পারে ফলে জালিয়াতির আশঙ্কা রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠিদের মধ্যে ইভিএমে নিয়ে অভ্যস্ততা তৈরি হয়নি। আজকে পরীক্ষার দিন-জয়ের ব্যাপারে আশাবাদী।

    তিনি রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে এসব কথা বলেন।

    তিনি ভোটারদের কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা উস্কানি দিচ্ছে। কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না। সবরকমের অনিয়ম ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

  • ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল : কনক কান্তি বড়ুয়া

    ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল : কনক কান্তি বড়ুয়া

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সাংবাদিকদের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া। শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

    এর আগে ওবায়দুল কাদের শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত হয়ে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

    এর আগে গতবছরের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

  • এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয়: বিএনপি

    এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয়: বিএনপি

    বিদেশী পর্যবেক্ষক নিয়ে এইচটি ইমামের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের বক্তব্য প্রমাণ করে যে, তারা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে সব কাজগুলো করছেন এবং কোনো পর্যবেক্ষক তারা রাখতে চাচ্ছেন না-এটা তারই একটা নিদর্শন।

    বৃহস্পতিবার গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে ফখরুল একথা বলেন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনেই তারা এটা করেছিলেন, তারা অবজারভারদের আসতে দেননি, সরকার তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলেন। তাদের মূল যে একটা পরিকল্পনা তারা ফলস্ ইলেকশন করবে, কারচুপি করবে, ফলাফল তাদের পক্ষে নেবে । পুরো প্রশাসনকে ব্যবহার করে তারা এটা করেছিলো। এবার তারা সেই উদ্দেশ্যেই এইসব কথাগুলো বলছে।

    স্থায়ী কমিটির বৈঠকের পর নির্বাচনে কমিশনের গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এই মন্তব্য করেন। ফখরুল বলেন, গতবারও যে দেশ থেকে পর্যবেক্ষক এসেছিলো, তারা বলেছি যে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ঠিক একইভাবে তারা যখন নির্বাচন অবজারভ করতে চান সেখানে তারা(সরকার) বাধা দিচ্ছেন। এটাতে প্রমাণিত হচ্ছে তাদের উদ্দেশ্যটা একই আছে, তারা নির্বাচনটা নিয়ন্ত্রণ করতে চান । নির্বাচনটা তাদের পক্ষে নিয়ে আসতে চান।

    তিনি বলেন, আমরা মনে করি যে, দেশের নির্বাচন ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে ফেলেছে । নির্বাচন কমিশন এতো অযোগ্যতার প্রমাণ দিয়েছেন যে, তাদের যে স্বাধীনতাকে প্রয়োগ করতে পারছেন না । সংবিধান সম্মত যে অধিকারগুলো রয়েছে তা প্রয়োগ করতে পারছেন না।

    স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়। বৈঠকে মির্জা ফখরুল ছাড়া খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

  • বিজয়ী হতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি: তাবিথ

    বিজয়ী হতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি: তাবিথ

    ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ঢাকা সিটি নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না । নির্বাচনে বিজয়ী হতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

    বুধবার দুপুরে রাজধানীর শাহাজাদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন তিনি।

    তাবিথ আউয়াল বলেন, যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছি, তাতে করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি, প্লানিং ও স্ট্র্যাটেজি আমরা নিয়েছি।

    ভোটের পরিবেশ ইসিকেই নিশ্চিত করতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা ভোটকেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্ট যাবে এবং প্রার্থীরা যাবে। তবে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।

     

    তিনি বলেন, ভোটারদের আমি আহ্বান জানাচ্ছি, আমরা যেকোনো পরিবেশে আমাদের গণসংযোগ যেমন অব্যাহত রেখেছি, সেভাবে আপনারাও ১ ফেব্রুয়ারি কেন্দ্র গিয়ে ভোট দিন। এটি আপনারা দায়িত্ব হিসেবে নেন।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা-মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করুন– হামলা মামলা করে সরকার আমাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে কেন?

    নির্বাচনী গণসংযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন এ্যানি, কেন্দ্রীয় নেতা আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মহানগর যুবদল নেতা এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • হঠাৎ দেখায় হাস্যরসে মেতে উঠলেন ফখরুল-আতিক

    হঠাৎ দেখায় হাস্যরসে মেতে উঠলেন ফখরুল-আতিক

    জিবন খান:হঠাৎ করেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা হয়ে গেল ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের। এসময় তারা একে অপরকে কাছে পেয়ে শুভেচ্ছা বিনিময় এবং হাসিতে মেতে উঠেন।

    মঙ্গলবার দুপরে জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় তাদের এক সঙ্গে দেখা হয়। এর আগে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান যোগ দেন মির্জা ফখরুল।

    অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

    ঠিক সে সময়ে লাউঞ্জে এসে বিএনপি মহাসচিবকে দেখে তার কাছে ছুটে যান আতিকুল ইসলাম। ফখরুলের সঙ্গে হাত মেলান। মির্জা ফখরুলও হাসিমুখে তাকে শুভেচ্ছা জানান। একে অপরে কুশলাদি বিনিময় করেন। এসময় দুজনে হাসিতে মেতে উঠেন। কথাবার্তা বলেন।

     

    আতিক বলেন, ‘ফখরুল ভাইকে আজ পেয়েছি। কেমন আছেন ভাই? আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।’

    উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি তো ঢাকায় ভোটার না। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।’