Category: রাজনীতি

  • আজ চমক দেখাবেন কাদের সিদ্দিকী

    আজ চমক দেখাবেন কাদের সিদ্দিকী

    জেলহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।

    শনিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

    সভায় সভাপতিত্ব করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

    আজকের সভায় কাদের সিদ্দিকী স্পষ্ট করবেন কোন জোটে থাকবেন বা কোন রাজনৈতিক জোটের সঙ্গী হবেন। এমনকি তিনি হয়তো কোন চমকও দেখাতে পারেন। এর আগে এক সাংবাদিক সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন।

    ইতোমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকীর বাসায় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে নৈশভোজ শেষে এ তথ্য জানান ড. কামাল হোসেন।

    গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’

    অন্যদিকে, কাদের সিদ্দিকীর বাসায় গত মঙ্গলবার রাতে বৈঠক করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেড় ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর অবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে অনুরোধ জানান।

  • তফসিল নিয়েও মাহবুব তালুকদারের মতামত উপেক্ষিত!

    তফসিল নিয়েও মাহবুব তালুকদারের মতামত উপেক্ষিত!

    নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ কমিশনারের মধ্যে আবারও মতবিরোধ দেখা দিয়েছে। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিরোধিতা করছেন কমিশনার মাহবুব তালুকদার। এর আগে দুইবার নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে কমিশন বৈঠক ছেড়ে উঠে গিয়েছিলেন তিনি।

    গতকাল শুক্রবার ছুটির দিন হলেও সংসদ নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। বৈঠকে চার কমিশনার নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে ভোট করতে চাইলেও কমিশনার মাহবুব তালুকদার এতে ভিন্নমত পোষণ করেন বলে জানা গেছে।

    কমিশনার মাহবুব তালুকদার তফসিলের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পক্ষে মত দেন। সে ক্ষেত্রে ভোট জানুয়ারিতে গেলেও আপত্তি থাকবে না বলে মত দেন তিনি। কমিশনারদের বৈঠক সূত্র এ তথ্য জানা গেছে।

    সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসি প্রস্তুত রয়েছে। তফসিলের দিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেটিও প্রস্তুত করা হচ্ছে। যে কোনো দিন এ তফসিল ঘোষণা করতে পারবে ইসি। কিন্তু সার্চ কমিটির মাধ্যমে কমিশনার হওয়া মাহবুব তালুকদার রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ করে তফসিল ঘোষণার পক্ষে মত দেন। এক পর্যায়ে অনানুষ্ঠানিক বৈঠক শেষ না করেই চলে যান তিনি।

    আজ শনিবারও কমিশন বৈঠক করতে পারে বলে জানা গেছে। এই বৈঠকেও তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সাথে সীমিত আকারে সংলাপের প্রস্তাব দিতে পারেন মাহবুব তালুকদার।

  • গরম বক্তব্য দিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ নষ্ট করবেন না : বিএনপিকে ড. হাছান মাহমুদ

    গরম বক্তব্য দিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশ নষ্ট করবেন না : বিএনপিকে ড. হাছান মাহমুদ

    দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে যে অনন্য নজির ও সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন তা উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নষ্ট না করার জন্য বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।
    শুক্রবার জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘৩রা নভেম্বর জেল হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
    তিনি বলেন, ‘১৫ই আগস্টের হত্যাকাণ্ডের জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা, ১৫ই আগস্ট ভুয়া জন্মদিন পালন ও বারংবার হত্যা করার অপচেষ্টা সমস্ত কিছুকে এক পাশে রেখে জননেত্রী শেখ হাসিনা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর অনুরোধে তড়িৎ সাড়া দিয়ে সংলাপে বসেছেন এবং সৌহার্দপূর্ণ পরিবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ গরম ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দয়া করে সৌহার্দপূর্ণ পরিবেশ নষ্ট করবেন না।’
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘সংবিধানের আলোকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে করণীয় সমস্ত কিছু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্ত করেছেন। সুতরাং দেশের জনগণ আশা করবে সংলাপের মাধ্যমে যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটি কেউ যেন নষ্ট না করে।’
    বিএনপি ও অন্যান্য দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘সভা, সমাবেশের নামে আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে জনগণ প্রতিহত করবে। কারণ অতিতে দেখা গেছে বিএনপি সভা ও সমাবেশের নামে রাস্তা বন্ধ করে জনগণকে অবরুদ্ধ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।’
    বিএনপির উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘আপনারা ঐক্যফ্রন্টকে ব্যবহার করবেন না। অতিথের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন।’
    আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গির অালমসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
  • সংলপে গেলেও নৈশভোজে অংশ নেবেন না ঐক্যফ্রন্ট নেতারা

    সংলপে গেলেও নৈশভোজে অংশ নেবেন না ঐক্যফ্রন্ট নেতারা

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠেয় সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের নৈশভোজে আপ্যায়িত করার লক্ষ্যে ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বিশেষ পছন্দের খাবার চিজ কেকসহ ১৭ ধরনের আইটেমের ব্যবস্থা রাখার প্রস্তুতি ছিল।  এই চিজ কেক আনার কথা পাঁচতারকা হোটেল র‌্যাডিসন থেকে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী-১ (এপিএস-১) এবং প্রটোকলের চৌকস কর্মকর্তারা এসব খাবার প্রস্তুতের তদারকি করবেন বলেও সিদ্ধান্ত ছিল।  এছাড়া পর্যটন করপোরেশন খাবারের ব্যবস্থাপনায় থাকার কথা বলে গণভবন সূত্রে জানা গেছে।
    তবে সংলাপে গেলেও নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।  জানা গেছে, বিনএপি প্রধান বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সরকারের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেওয়া অমানবিক হবে বিবেচনায় প্রথমে এই সিদ্ধান্ত নেন বিএনপি নেতারা।  পরে ফ্রন্টের অন্য নেতারাও বিএনপির এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।
    ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল বুধবার সাংবাদিকদের বলেছেন, দেশের একটি সংকটকালে আলোচনার জন্য আমরা গণভবনে যাচ্ছি, নৈশভোজ গ্রহণের জন্য নয়।  রাতের খাবারের যেন আয়োজন না করে সেজন্য আওয়ামী লীগকে জানানো হয়েছে বলেও দাবি করেন মান্না।
    জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা চাই সংলাপের পুরো সময়টায় জাতির স্বার্থে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হোক।  নৈশভোজে অংশ নিলে সেই আলোচনায় ব্যাঘাত ঘটবে।  এই কারণে  নৈশভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  অন্য কোনো কারণে নয়।
    জানা গেছে, গতকাল রাতে জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নেয় গণভবনে রাতের খাবারে অংশ না নেওয়ার।  এরপর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে এই সিদ্ধান্তের বিষয়টি জানান।  পরে আবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ফোন করেন মন্টুকে, তখনও মন্টু ফ্রন্টের সিদ্ধান্তের কথা জানান।
    এদিকে গণভবন সূত্রে জানা গেছে, ঐক্যফ্রন্ট নেতাদের সৌজন্যে রাতের খাবারের মেন্যুতে পিয়ার সর্দারের মোরগ পোলাও, চিতল মাছের কোপ্তা, রুই মাছের দো-পেঁয়াজা, চিকেন ইরানি কাবাব, বাটার নান, মাটন রেজালা, বিফ শিক কাবাব, মাল্টা, আনারস, জলপাই ও তরমুজের ফ্রেশ জুস, চিংড়ি ছাড়া টক-মিষ্টি স্বাদের কর্ন স্যুপ, চিংড়ি ছাড়া মিক্সড নুডলস, মিক্সড সবজি, সাদা ভাত, টক ও মিষ্টি উভয় ধরনের দই, মিক্সড সালাদ, কোক ক্যান এবং চা ও কফি রাখার প্রস্তুতি নেওয়া হয়েছিল।
  • বাম জোটকেও সংলাপে চায় আওয়ামী লীগ!

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোটকেও আলোচনার টেবিলে পেতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।  সংলাপের জন্য চিঠি পাঠানোর অনুরোধ জানিয়ে গতকাল বুধবার রাত আটটার দিকে বামজোটের সমন্বয়ক সাইফুল হককে ফোন করেছেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল।  জানা গেছে, এ ব্যাপারে বাম গণতান্ত্রিক জোট নেতারা আজ বৃহস্পতিবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন।
    উল্লেখ্য, গত ১৮ জুলাই আটটি বাম দলের সমন্বয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন করে।  দলগুলো হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।
  • আলোচনার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টি-জেপি’র চিঠি

    আলোচনার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে জাতীয় পার্টি-জেপি’র চিঠি

    আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়াবলী নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি-জেপি।
    দলটির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এই চিঠি গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন দলের একজন প্রতিনিধি।
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।