Category: Uncategorized

  • পলাশবাড়িতে কিশামত চেরেঙ্গা বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম ॥ জনতার প্রতিবাদ কানে তোলেনি ঠিকাদার

    পলাশবাড়িতে কিশামত চেরেঙ্গা বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম ॥ জনতার প্রতিবাদ কানে তোলেনি ঠিকাদার

    রবিন সেন, গাইবান্ধা প্রতিনিধি

    গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নে কিশামত চেরেঙ্গা বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয় জনতা মানববন্ধন করে সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি জানালেও তা কানে তোলেনি সংশ্লিষ্ট ঠিকাদার। ঠিকাদার তার ইচ্ছেমতো ব্যাপক অনিয়মের মধ্যে কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
    হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, কিশামত চেরেঙ্গা বাঁধ সংস্কারের জন্য সরকার পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৩কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ করে। কাজের দায়িত্ব পাওয়ার পর থেকে ঠিকাদার সিডিউল বহির্ভূতভাবে কাজ করতে থাকেন। দূর থেকে বালি ও মাটি এনে তা দিয়ে বাঁধ ভরাট করার কথা। কিন্তু বাঁধের কাছের জমি থেকেই বালি তুলে তা বাঁধে দেয়া হচ্ছে। এর ফলে বাঁধটি আসন্ন বর্ষাকালে ধসে যেতে পারে। আর এতে ওই বাঁধ সংস্কারে সরকারি বরাদ্দের সিংহ ভাগ টাকাই গচ্চা যাওয়ার আশংকা রয়েছে।
    তিনি আরও বলেন, বাঁধটি যেভাবে মেরামত করার কথা, তা না করে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের যোগসাজসে সিডিউলের নকশা বহির্ভূতভাবে মেরামত করা হচ্ছে। এর জন্য জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ ব্যাপারে গণস্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। তিনি জমির মালিকদের পক্ষে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিন্তু ঠিকাদার কোনো ব্যবস্থা না নিয়ে বাঁধ সংস্কার কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন চেয়ারম্যান টিটু।
    এদিকে, স্থানীয় জনগণ সম্প্রতি মানববন্ধন করে সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ করার দাবি জানান। কিন্তু ঠিকাদার তা উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো বাঁধ সংস্কার কাজ অব্যাহত রেখেছেন।
    এ ব্যাপারে বাঁধ সংস্কার কাজে তদারকির দায়িত্বপ্রাপ্ত গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেন জানান, এসব অভিযোগ সত্য নয়, নিয়ম মাফিকই কাজ হচ্ছে।

  • ঝালকাঠিতে সেই নির্বাচন কর্মকর্তা ও ইউপি চেয়ম্যানসহ সহ চারজনের নামে মামলা।

    ঝালকাঠিতে সেই নির্বাচন কর্মকর্তা ও ইউপি চেয়ম্যানসহ সহ চারজনের নামে মামলা।

    নিজেস্ব প্রতিবেদকঃ

    ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসারসহ চারজনের বিরুদ্ধে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
    বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়ন্তী রানী চক্রবর্তী, ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল জমাদ্দার, এমএলএসএস মজিবর রহমান ও কাঁঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৫ জুলাই তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
    এর আগে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
    মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত তারিখ ছিল ১০ মে থেকে ১২ মে। উপজেলায় স্মার্ট কাড তৈরি হয়েছে ৭৫ হাজার ৩২১ জনের। বিতরণ করা হয়েছে ৫৯ হাজার।
    যারা নতুন কার্ড নিতে এসেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ২৩০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া যাদের পুরোনো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের কাছ থেকে ৩৪৫ টাকা করে আদায় করা হলেও অনেককে কার্ড দেয়া হয়নি। এভাবে স্মার্ট কার্ড বিতরণের নামে উপজেলাবাসীর কাছ থেকে উল্লিখিত চারজন প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

  • আইফোনকে হারিয়ে দিল শাওমি

    আইফোনকে হারিয়ে দিল শাওমি

    গত বৃস্পতিবার চীনের বাজারে নতুন ফোন অবমুক্ত করেছে শাওমি। মি এইট মডেলের এই ফোনটি শাওমির সর্বশেষ ফ্লাগশিপ ফোন। জনপ্রিয় ক্যামেরা রেটিং ওয়েবসাইট ডিএক্সওমার্ক এই ফোনটির ক্যামেরা রেটিং দিয়েছে। ফোনটির ক্যামেরা টেস্ট করে সেই ক্যামেরার রেজাল্ট নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে ডিক্সওমার্ক। আর এই টেস্টে মি এইট পেয়েছে ৯৯ নম্বর। আশ্চর্যভাবে আইফোন এক্স থেকে ২ নম্বর মি এইট।

    ছবি তোলার জন্য ডিক্সওমার্ক টিমের কাছ থেকে মি এইট ১০৫ নম্বর পেয়েছে। ভিডিও তোলার জন্য পেয়েছে ৮৮। আপাতত মোবাইলের দুনিয়ায় ডিক্সওমার্ক এ সেরা নম্বর পেয়েছে হুয়াওয়ে পি ২০ প্রো। ছবি তোলার জন্য এই ফোন পেয়েছে ১১৪ নম্বর, আন্যদিকে ভিডিও তোলার জন্য হুয়াওয়ে পি ২০ প্রো পেয়েছে ৯৮ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে এইচটিসি ইউ১২ প্লাস। ছবি তোলার জন্য এইচটিসি ইউ ১২ প্লাস পেয়েছে ১০৬ নম্বর। আর ভিডিও তুলে ফোনটি পেয়েছে ৯৫ মার্ক।

    তিন নম্বরে রয়েছে হুয়াওয়ে পি ২০ প্রো। ছবি ও ভিডিও তোলার জন্য এই ফোনটি যথাক্রমে ১০৪ ও ৯১ নম্বর পেয়েছে। আর এই লিস্টেই ৪ নম্বরে গ্যালাক্সি এস নাইন প্লাসের সঙ্গে জায়গা করে নিয়েছে নতুন শাওমি মি এইট।

    ডিক্সওমার্ক-এর রেটিং লিস্টে ৫ নম্বরে আছে গুগল পিক্সেল টু। ছবি তোলার জন্য গুগল পিক্সেল টু পেয়েছে ৯৯ নম্বর। আর ভিডিও তুলে পেয়েছে ৯৬ নম্বর। ক্যামেরার জন্য বিখ্যাত আইফোনের লেটেস্ট মডেল আইফোন এক্স এই লিস্টে ৬ নম্বর স্থান দখল করেছে। ছবি তোলার জন্য আইফোন এক্স পেয়েছে ১০১,  আর ভিডিওতে পেয়েছে ৮৯।

  • বিশ্বকাপে খেলার আশা করছেন সালাহ

    বিশ্বকাপে খেলার আশা করছেন সালাহ

    শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে  কাঁধের ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করলেও আসন্ন বিশ্বকাপের আগে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহামেদ সালাহ।

    কিয়েভে অনুষ্ঠিত ম্যাচে মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সাথে চ্যালেঞ্জে বাম কাঁধে আঘাত পেয়ে ৩০ মিনিটে মাঠ ত্যাগ করেন সালাহ। ম্যাচে লিভারপুল ৩-১ গোলে পরাজিত হয়। রেডস ম্যানেজার জার্গেন ক্লপ ম্যাচ শেষে গণমাধ্যমের কাছে বিশ^কাপে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট বিজয়ী সালাহর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কিন্তু মিশরীয় ফুটবল এসোসিয়েশন টুইটারে দেয়া এক বার্তায় অন্য কথা জানিয়েছে। তাদের মতে লিভারপুলের মেডিকেল দলের কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে তার ফলশ্রুতিতে সালাহ সময়মতই  সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

    রোববার সারা দিনই সালাহর ইনজুরি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এ ব্যাপারে বার্তাও এসেছে ভিন্ন ভিন্ন। সৌদি আরব স্পোর্টস অথরিটির চেয়ারম্যান ও ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সভাপতি টার্কি আল-শেখ দাবী জানিয়েছেন ইনজুরির কারনে দুই মাস সালাহকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সালাহ নিজে বিষয়টি নিয়ে টুইটারে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার করেছেন। একইসাথে তিনি সকলের কাছে দোয়াও প্রার্থনা করেছেন। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘এটা সত্যিকার অর্থেই বেশ কঠিন একটি রাত ছিল। কিন্তু আমি একজন লড়াকু। সব কিছুকে পিছনে ফেলে রাশিয়ায় খেলার ব্যপারে আমি আত্মবিশ্বাসী। আমি মিশরকে গর্বিত করতে চাই। তবে এই মুহূর্তে সকলের সমর্থন জরুরী, যা আমাকে শক্তি যোগাবে।’

    গত বছর জুলাইয়ে রোমা থেকে ৩৬.৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন সালাহ। কিন্তু সাবেক এই চেলসি ফরোয়ার্ড পুনরায় প্রিমিয়ার লিগে ফিরেই এবারের মৌসুমে নিজেকে দুর্দান্তভাবে প্রমান করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করে পেশাদার ফুটবলার্স এসোসিয়েশন ও ফুটবলার্স রাইটার্স এসোসিয়েশনের বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।

  • মাদক সম্রাটতো সংসদেই: এরশাদ

    মাদক সম্রাটতো সংসদেই: এরশাদ

    সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির দিকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাটতো সংসদেই আছে। তাদেরকে বিচারের মাধ্যমে আগে ফাঁসিতে ঝুলান।’ তিনি বলেন, ‘এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে।’

    বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

    চলতি মাস থেকেই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে ৩০ জনের বেশি মাদক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে। জঙ্গি দমনের পর এবার দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মাদকের বিস্তারের জন্য কক্সবাজারের সংসদ সদস্য আবদুর রহমান বদির দিকে আঙুল তুলেছে বিএনপিসহ বিভিন্ন মহল।

    ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে টেকনাফ আসন থেকে জয়ী বদির বিরুদ্ধে নানা সময় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ এসেছে মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে। ২০১৪ সালের শেষ দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় বদির নাম ১ নম্বরে ছিল বলেও ২০১৫ সালের মাঝামাঝি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আসে। এ ছাড়া একই বছরের ডিসেম্বরে পুলিশ সদরদপ্তরের নির্দেশে আরেকটি তদন্তে বদির আট আত্মীয়কে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করা হয়।

    বদি অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছেন। বলেছেন, গণমাধ্যম যাচাই-বাছাই না করেই প্রতিবেদন প্রকাশ করছে।

    মাদক নির্মূলে সরকার নিক্রিয় অভিযোগ তুলে জাপা প্রধান তার বিভিন্ন অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে আসছিলেন। তবে বর্তমানে মাদক নির্মূলে সরকারের সচেতনতাকে স্বাগত জানালেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি।

    এরশাদ বলেন, ‘সারাদেশ থেকে মাদক নির্মূল করতে হলে মাদকের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আগামী সংসদেই আইন পাস করতে হবে। প্রয়োজনে মাদক ব্যবসায়ী, মাদকের জড়িতদের বিচারে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করেন।’

    ‘মাদকের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করুন। সংসদে বিল আনুন, আমরা পাস করিয়ে দেব। এভাবে বিচার ছাড়া হত্যা করা উচিয় নয়। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না।’

    অনুষ্ঠানে যানজট নিয়েও কথা বলেন এরশাদ। রাজধানীতে যানজট প্রকট আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। আর এর থেকে পরিত্রাণ পেতে হলে প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েমের বিকল্প দেখছেন না সাবেক এই স্বৈরশাসক।

    এরশাদ বলেন, ‘মাত্র ১৫ মিনিটের রাস্তায় দুই ঘণ্টা সময় লাগে। এটা রাজধানী শহর হতে পারে না। যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ কর্মঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছ দেশ।’

  • প্রসূতির নগ্ন ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

    প্রসূতির নগ্ন ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

    রংপুরে নর্থস্টার নামে একটি প্রাইভেট  হাসপাতালে এক প্রসূতির নগ্ন ভিডিু ধারণ করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমিনুল ইসলাম মামুন। তিনি ওই হাসপাতালের ওটি ইনচার্জ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা করেছেন রোগীর স্বজনরা।

    পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব শিমূলবাড়ীর এক  গৃহবধূ প্রসব পরবর্তী ইনফেকশন নিয়ে ১৫ই মে নগরীর ধাপ এলাকার নর্থস্টার হাসপাতালে ভর্তি হন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিংয়ের সময় প্রসূতিকে নগ্ন করে মোবাইলফোনে ভিডিও ধারণ করেন আমিনুল ইসলাম মামুন। বিষয়টি বুঝতে পেরে রোগী তাৎক্ষণিক তার স্বামীকে জানান। পরে তার স্বজনরা মামলা করলে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।

    রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবুল মিয়া বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।