Category: Uncategorized

  • হাজীগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

    হাজীগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

    চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।

    রোববার দুপুরে উপজেলার ৫নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ফুফাতো ভাইবোন।

    মৃত শিশুরা হল- উপজেলার পাটোয়ারী বাড়ির কামরুল পাটোয়ারীর ছেলে আসিফ পাটোয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামের দিদার হোসেনের মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা আক্তার ও আসিফ নিখোঁজ হয়। পরে পুকুরঘাটে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে। তাৎক্ষণিক তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে ফুফাতো ভাইবোন।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর গ্রামে দুই চাচাতো ভাই পানিতে ডুবে মারা যায়।

  • হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “ঢেঁকি”

    হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “ঢেঁকি”

    মোহাম্মদ বেলাল উদ্দিন,বাঁশখালী:

    ঢেঁকি আমাদের গ্রাম বাংলার প্রাচীন গ্রামীণ ঐতিহ্যের একটি সামগ্রী।গ্রামীণ অর্থনীতির বিকাশেও এর একটা বিশেষ গুরুত্ব ছিল।গ্রামীণ নারীরা চালের গুঁড়া দিয়ে চিতল পিঠা,রুটি পিঠা,তালের পিঠাসহ হরেক রকমের পিঠা তৈরী করতেন।এসব তৈরী হতো ঢেঁকি ছাঁটা চালের গুঁড়া দিয়ে।কালের বিবর্তনে এসব পিঠা তৈরীতে ঢেঁকি ছাঁটা চালের গুঁড়া তেমন ব্যবহার হয়না বললেই চলে।এক সময় গ্রাম-গঞ্জ সহ সর্বত্র ধান ভাঙ্গা,চাল তৈরী,গুঁড়া কোটা,চিড়া তৈরী,মশলাপাতি ভাঙ্গানো সহ বিভিন্ন কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতো চিরচেনা ঐতিহ্যবাহী ঢেঁকি।ঢেঁকিতে চিড়া কোটা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ জুড়েই আছে।ঢেঁকি ছাঁটা চালের কদর ছিল খুব বেশি।তাই ঢেঁকি ছাঁটা চালের চাহিদা আজও কমেনি। এক সময় গ্রামের গৃহস্থ বাড়িতে ঢেঁকি থাকাটা বনেদি সমৃদ্ধ গৃহস্থ পরিবারের পরিচয় বহন করত।এখন কালের পরিক্রমায় আমাদের ঐতিহ্যের ঢেঁকি বিলুপ্ত।গ্রাম বাংলার গৃহস্থ বাড়িতে শোনা যায় না ঢেঁকির ছন্দময় শব্দ।ঢেঁকি একদা আমাদের কৃষিকাজে নির্ভর গ্রামীণ জনপদে খুব দরকারী সামগ্রী ছিল।বর্তমানে গ্রামে-গঞ্জে ঐতিহ্যবাহী ঢেঁকি খুঁজে পাওয়া কঠিন।কালের বিবর্তনে বর্তমানে আমাদের অতীত ইতিহাস-ঐতিহ্য,সমাজ-সংস্কৃতির অংশ ঢেঁকির ব্যবহার হারিয়ে যাচ্ছে।আর এর ব্যবহার হারিয়ে গিয়ে ঢেঁকি এখন বিলুপ্ত। বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের প্রান্তিক চাষী আব্বাছ উদ্দিন বলেন,”আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ফলে এখন ঢেঁকিশিল্প বিলুপ্ত।ব্যবহার না থাকায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ঢেঁকি।আমাদের ছেলেমেয়েরা ঢেঁকি চিনেনা।নতুন প্রজন্ম এই প্রাচীন ঐতিহ্য সম্পর্কে তেমন জানেনা।তৎকালীন সময়ে আমরা জমি থেকে পাকা ধান কেটে এনে ঢেঁকিতে মাড়াই করতাম।এখন এই কাজটা মেশিনে সেরে নেই।মূলত ঢেঁকির ব্যবহার কমে যাওয়ার কারণে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে।

  • নাটোরে ঋণের চাপে দিনমজুরের আত্মহত্যা

    নাটোরে ঋণের চাপে দিনমজুরের আত্মহত্যা

    বড়াইগ্রামে ঋণের চাপে সাইদুল ইসলাম (৪০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত সাইদুল ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

    নিহতের স্বজনরা জানান, সাংসারিক প্রয়োজনে সাইদুল এনজিও থেকে ৩৫ হাজার ও মহাজনদের কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু সময় মতো পরিশোধ করতে না পারায় এনজিও কর্মী ও মহাজনের চাপে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। এ অবস্থায় মা খতেজান বিবি তার নিজ নামের পাঁচ কাঠা জমি বেঁচে তাকে ঋণ পরিশোধের জন্য জমিটির দলিল দিলে অন্য ভাইয়েরা তাতে বাধা দেয়।

    এতে মনের কষ্টে সাইদুল রোববার দুপুরে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে দলিলটি ছিঁড়ে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

    বড়াইগ্রাম থানার এসআই হাবীব জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • নৌকা-বৈঠা তৈরি করে জীবন চলে ২০ গ্রামের দেড় হাজার লোক

    নৌকা-বৈঠা তৈরি করে জীবন চলে ২০ গ্রামের দেড় হাজার লোক

    খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

    বর্ষা মৌসুম। অঝোড়ে ঝড়ছে শ্রাবণ ধারা। সেই সাথে বাড়ছে নদী-খালের পানিও। সর্বত্রই থৈ থৈ করছে পানি। আর এ মৌসুম এলেই ঝালকাঠি সদর উপজেলার ৩ ইউনিয়নের বাসিন্দাদের জিবীকা অর্জনের অন্যতম বাহন নৌকা। তবে সে নৌকা নয় বড় কোন মালবাহী নৌকা, সেটি হচ্ছে ডিঙি নৌকা। একদিকে নৌকা বানিয়ে বিক্রি। অপরদিকে যাতায়াত ও উৎপাদিত পণ্য বিক্রির জন্য ব্যবহার করা হয় এই নৌকা। ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা, নবগ্রাম ও গাভারামচন্দ্রপুর ইউনিয়নের চিত্র এটি।
    তবে ঝালকাঠি-স্বরূপকাঠির সীমান্ত আটঘর-কুড়িয়ানা এলাকা পরিণত হয়েছে যেন এক নৌ সা¤্রাজ্যে। চলছে জমজমাট নৌকার ব্যবসা। যুগ যুগ ধরে চলে আসা এ ব্যবসা এলাকার মানুষের কাছে একটি অন্যতম ঐতিহ্য। চোখে নাদেখলে মনেই হবে না জলে-ডাঙায় এক সঙ্গে এত নৌকার সমারোহ ঘটতে পারে। তবে কমবেশি ভ্রমন পিপাশুদের নজর করে এই নয়নাভিরাম নৌকার ভাসমান হাট। প্রতিনিয়ত এখানে আসছে তারা নৌহাট উপভোগ করতে। পিরোজপুরের সুন্দরী কাঠ সমৃদ্ধ এলাকা স্বরূপকাঠি উপজেলা এবং ঝালকাঠি সদর উপজেলার ২০ গ্রামের দেড় হাজারের বেশি পরিবার কয়েক যুগ ধরে নৌকা-বৈঠা তৈরি ও বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছেন।
    জানা যায়, এ অঞ্চলের কৃষিজীবী মানুষের জীবন-জীবিকার প্রধান বাহনই হচ্ছে নৌকা। আর তাই নৌকা বেচা-কেনাকে কেন্দ্র করে সন্ধ্যা নদীর শাখা খালে যুগের পর যুগ বসছে নৌকার হাট। প্রতি শুক্র এবং রোববার বসে এ হাট।
    স্বরূপকাঠির আটঘর, আদমকাঠি, জিন্দাকাঠি, বাস্তকাঠি, বেংগুলী, দলহার, আতাপাড়া, ইন্দুরকানী, কুড়িয়ানা, ঝালকাঠির ভিমরুলী, শেখেরহাট, শতদশকাঠি, কাপুড়কাঠি, কৃর্ত্তিপাশা, জগদিশপুর, পোষন্ডা, শাখাকাচি, কাচাবালিয়া ও গাগর এলাকাজুড়ে গড়ে উঠেছে এ নৌ সা¤্রাজ্য।
    কুড়িয়ানা হাটের ইজারাদার মোস্তফা কামাল জানান, ২ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত নৌকা বিক্রি হয় এ হাটে। জেলার বাইরে থেকে বড় বড় ট্রলার এসে পাইকাররা একসঙ্গে ১৮ থেকে ২০টি নৌকা কিনে তারা অন্য জেলায় নিয়ে বিক্রি করেন।
    এ অঞ্চলের ব্যবসায়ীরা যেহেতু নৌকায় করে খালের মধ্যে ব্যবসা-বাণিজ্য করেন, সে কারণেই ডিঙি নৌকার চাহিদা বেশি। জ্যৈষ্ঠ থেকে কার্তিক এ ছয় মাস আটঘর খালে প্রতি শুক্র এবং রোববার ক্রেতা-বিক্রেতার নৌকা ও বৈঠা বেচা-কেনা চলে। প্রতি হাটে ১০ থেকে ১২ লাখ টাকার নৌকা বিক্রি হয়। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে ৩ থেকে সাড়ে তিন কোটি টাকারও বেশি নৌকা বিক্রি হয় এই হাটে।
    নৌকা বিক্রেতা নাদিম মিস্ত্রি জানান, প্রতিবছর জ্যৈষ্ঠ মাস থেকে নৌকা তৈরির কাজ শুরু করেন যা চলে আশ্বিন মাসের শেষ পর্যন্ত। কিন্তু কাঠ সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও গ্রামাঞ্চলে নৌকা ব্যবহার কমে যাওয়ার কারণে নৌকা কারিগররা আগের মতো নৌকা তৈরিতে ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছেন।
    কুড়িয়ানা বাজারে ঘরের সামনে বসেই নৌকা তৈরি করছেন ষাটোর্ধ্ব মো. আজিজুল হক। তাকে সাহায্য করছেন তারই পুত্র মো. মাহবুব হক মৃধা (৩০)। তারা জানান, নৌকা তৈরির জন্য কাঠ সংকট। স্বমিলে গাছ কাটাতে গেলে সবসময় বিদ্যুৎ না পাওয়ায় অনেক সময় ধরে অলসভাবে বসে থাকতে হয়। গাছের সিএফটি প্রতি ১০/১২ টাকা বেড়েছে। কেবি প্রতি গাছে গত বছরের চেয়ে ৫ থেকে ৭ টাকা করে বেশি দিতে হচ্ছে। এসব কারণে নৌকা তৈরি করে বিক্রি করতে গেলে চাহিদা অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না।
    আরেক নৌকা ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম জানান, বৈশাখ মাসের দিকে নৌকা তৈরির মিস্ত্রিদের ঋণ হিসেবে টাকা (দাদন) দেয়া হয়। মিস্ত্রিদের কাছ থেকে নৌকা নেয়ার সময় বাজার মূল্য থেকে ৪ থেকে ৬০০ টাকা কম দেয়া হয়।
    বিনয়কাঠি থেকে নৌকা কিনতে আসা মো. আইউব আলী তালুকদার জানান, ২ হাজার ৮০০ টাকা দিয়ে একটি ডিঙি নৌকা কিনেছি। তিনি জানায় তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে পানির জন্য সমস্যা পরেন। তাই নৌকায় করে ঘাস কেটতে সুবিদা হবে, এতে করে আমার গরুকে তাজা ঘাস এনে খাওয়ানো যাবে।
    অন্যদিকে ইজারাদারদের অত্যাচারের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যবসার সম্পূর্ণ মুনাফা ভোগ করতে পারছেন না ছোট বড় কারিগর ও বিক্রেতারা।
    এদিকে তাদের যুগ যুগ ধরে চলে আসা ঐতিহ্যবাহী নৌহাট সমৃদ্ধ করার লক্ষ্যে নেয়া হোক সরকারি-বেসরকারি নানা উদ্যোগ নেয়ার দাবি জানান এ অঞ্চলের নৌকা ব্যবসায়ীরা।
    এব্যাপারে ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক জালিছ মাহমুদ বলেন, ঝালকাঠি জেলার আওতায় নৌকা তৈরীর কাজে সংশ্লিষ্ঠ মিস্ত্রীরা ঋণ সহায়তা নিতে এলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

  • বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও ব্যাখ্যা করবেন কারলাইল

    বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও ব্যাখ্যা করবেন কারলাইল

    বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কীভাবে কারাবন্দী করে রাখা হয়েছে, সেই ব্যাখ্যা দিতে দিল্লি আসছেন ব্রিটিশ আইনসভা হাউস অব লর্ডসের সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যালেক্স কারলাইল। ১৩ জুলাই বেলা একটায় তিনি রাজধানী দিল্লির ফরেন করেসপন্ডেটস ক্লাবে (এফসিসি) সাংবাদিকদের মুখোমুখি হবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভারতে আসার কথা বাংলাদেশের কয়েকজন আইনজীবীরও, যাঁরা খালেদা জিয়ার হয়ে মামলা লড়ছেন। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির এই উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

    আলেক্স কারলাইলকে তাঁদের হয়ে মামলা লড়ার জন্য নিযুক্ত করেছেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার বিচারকে তিনি ইতিমধ্যেই ‘রাজনৈতিক দুরভিসন্ধী’ হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, সরকারের ইচ্ছায় কোনো রকম সাক্ষ্য–প্রমাণ ছাড়াই খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের আইনের শাসনের হাল কী রকম—দিল্লি এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লর্ড কারলাইল তা জানাতে চান। স্বাভাবিকভাবেই তাঁর উদ্দেশ্য ভারতে এসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা।

    ভারতে নিযুক্ত বিদেশি সাংবাদিকদের ক্লাব ‘এফসিসি’র সভাপতি এস ভেঙ্কটনারায়ণ আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘লর্ড আলেক্স কারলাইল আমাদের এখানে সংবাদ সম্মেলন করার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্লাবকে পাঠানো বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশে আইনের শাসন নেই। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। জামিন দেওয়া হচ্ছে না। সে দেশের রাজনৈতিক অবস্থা কেমন, তা তিনি ভারতে এসে ব্যাখ্যা করতে আগ্রহী।’ ভেঙ্কটনারায়ণ বলেন, তাঁরা ১৩ জুলাই বেলা একটায় এফসিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

    শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু করেন, সেই সময় বিএনপি-জামায়াতদের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী টোবি ক্যাডম্যানকে নিযুক্ত করা হয়েছিল। তাঁকেও বাংলাদেশে যেতে দেওয়া হয়নি।

    একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন লর্ড কারলাইল। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের পর এক চিঠিতে তিনি মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন

    এফসিসির এক সূত্র বলেন, লর্ড কারলাইল বাংলাদেশে যাওয়ার সুযোগ নেই। এ কারণে তিনি দিল্লি আসতে আগ্রহী।

    বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের আগে বিএনপি অতি সক্রিয়। এক মাস আগে এই বিরোধী দলের তিন গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসেছিলেন। ভারতের সঙ্গে তাঁরা দলীয় স্তরে সুসম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথা জানিয়ে গেছেন। সেই সফরের উদ্যোক্তাও ছিলেন তারেক জিয়া। লর্ড আলেক্স কারলাইলের দিল্লি সফরের উদ্যোক্তাও তিনি। কূটনৈতিক সূত্রের খবর, ভোটের আগে খালেদার জামিনের জন্য বিএনপি মরিয়া। খালেদার জামিন না হলে বিএনপি ভোটে লড়বে কি না, সেই সিদ্ধান্তও দল নিতে পারছে না। বিএনপি তাই আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করতে চাইছে। সে জন্য ভারতীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা যেমন চালাচ্ছে, তেমনই চেষ্টা করছে লর্ড কারলাইলের মতো আইনজীবীদের মাধ্যমে জনমত গঠন করাতে। কারলাইল কিছুদিন আগেই বিদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশের সরকার চায় না খালেদা জিয়া সে দেশের নির্বাচনে প্রচার করুন।

    নির্বাচনের আগে বাংলাদেশে রাজনৈতিক মহলে ভারতকেন্দ্রিক তৎপরতা দেখা যায়। শাসক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ জনের এক প্রতিনিধিদল সম্প্রতি ভারত সফর করে যান। তার আগে কংগ্রেসের প্লেনারিতে এসেছিলেন দীপু মনির নেতৃত্বে এক প্রতিনিধিদল। ভারত ঘুরে গেছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদও। বিএনপির তিন প্রতিনিধিও ভারতে এসে বলে যান, তাঁদের শাসনকালে সরকারের ভারতবিরোধিতার সিদ্ধান্ত ছিল ভুল। চলতি সপ্তাহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এবং দলের শীর্ষ নেতা হোসেন তৌফিক ইমাম। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) উদ্যোগ ও আমন্ত্রণে তাঁর এই ভারত সফর। তিন দিনের ওই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপ্রকৃতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি ভাষণ দেবেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে (ওআরএফ)। এ ছাড়া এইচ টি ইমাম দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে।

    ভারত থেকে বাংলাদেশ সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

  • ঝালকাঠিতে ঘুমন্ত শিশুকে গলাকেটে হত্যা

    ঝালকাঠিতে ঘুমন্ত শিশুকে গলাকেটে হত্যা

    মোছাদ্দেক বিল্লাহ

    ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন গ্রামে হাসান হাওলাদার নামে ৫ বছরের এক শিশুকে নিজঘরে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকের এ ঘটনায় মুরাদ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    মুরাদ মধ্য গুয়াটন গ্রামের মৃত আব্দুস সত্তার হাওলাদারের ছেলে। হাসান ওই গ্রামের মৃত আনোয়ার আলী হাওলাদারের ছেলে।

    শেখেরহাট পুলিশ ফাড়ির এসআই কামরুজ্জমান জানান, গাছ কাটার ঘটনায় মুরাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেন একই বাড়ির ইউসুফ আলী। ওই মামলায় প্রতিবেশী মুরাদের বিরুদ্ধে হাসানের মা সাক্ষী দেয়া এবং হাসানের মা মুরাদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করায় তাদের উপরে ক্ষিপ্ত ছিল। ওই মামলায় সম্প্রতি জামিনে আসে মুরাদ। রাতে হাসানকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে হাসানের মা পাশের এক ঘরে যান। হাসানের মা ঝিয়ের কাজ করে কোন মতে সংসার চালাতেন। এ সুযোগে ঘুমন্ত হাসানকে ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে মুরাদ, এ অভিযোগ করছে ওই শিশুর স্বজনরা। মুরাদ এলাকা চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই কামরুজ্জামান।

    ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, ঘটনা তদন্তে আটক হওয়া মুরাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহত হাসানের মা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় হত্যা মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি