Category: আন্তর্জাতিক

  • ‘সৌদি যুবরাজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন’

    ‘সৌদি যুবরাজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন’

    সৌদির একজন নির্বাসিত রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী দাবি করেছেন, গত কয়েক সপ্তাহ ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে না দেখার কারণ হচ্ছে, গত মাসের শেষের দিকে যখন রিয়াদে সৌদির রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে, তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। খবর প্রেস টিভির।

    ইসলামিক রিভাইভাল পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-মাসারি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাবননের আল-মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ২১ এপ্রিলের হামলার ঘটনা মোহাম্মদ বিন সালমান গুলিবিদ্ধ হন।

    তিনি আরো বলেছেন, রাজপরিবার থেকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে টুইটারে যুবরাজের স্বাস্থ্যগত অবস্থা জানানোর আগেই তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি ফাঁস হয়ে যায়।

    আল-মাসারি বলছেন, সৌদি রাজপ্রাসাদের অভুত্থানচেষ্টার ঘটনা মিথ্যা প্রমাণ করার জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন গণমাধ্যমের সামনের আসতে চান।

    ২১ এপ্রিল অনেকগুলো গণমাধ্যমের খবরে বলা হয়, রিয়াদে সৌদি রাজপ্রাসাদে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। স্থানীয় বেশ কটি গণমাধ্যম জানায়, ঘটনার সময় সৌদি বাদশা সালমান প্রাসাদ ছেড়ে কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছিলেন।

    যদি সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পা দাবি করেছিল, একটি খেলনা ড্রোন নামাতে গিয়েই গুলি ছোড়েন নিরাপত্তারক্ষীরা। ড্রোনটি রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলে এসেছিল।

    মোহাম্মদ আল-মাসারি

    সৌদির মানবাধিকার কর্মীরা দাবি করছেন, গোলাগুলির ঘটনার সঙ্গে  ড্রোনের কোনো সম্পর্ক নেই। এই হামলা গাড়ি থেকে চালানো হয়েছে। গাড়ি থেকে ভারি মেশিনগান দিয়ে ব্যাপক গুলি চালানো হয়।

    খবরে বলা হয়েছে, গোলাগুলির সময় যুবরাজ সালমানের নিরাপত্তার জন্য তাকে কাছাকাছি একটি সামরিক বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

    সৌদির নতুন উত্তরাধিকার হিসেবে নিজেকে পরিচিত করতে যখন তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন দেশে সফর শেষে রিয়াদে ফেরেন তখন এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাজপরিবারের সঙ্গে তার একটা বিরোধ তৈরি হয়েছে।

    ওই ঘটনার পর থেকে সৌদি কর্তৃপক্ষ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এপ্রিলের শেষের দিকে যখন সৌদি সফরে যান তখনও যুবরাজকে কোনো ছবিতে দেখা যায়নি। তার দীর্ঘ দিনের অনুপস্থিতিতি যুবরাজের পরিণতি নিয়ে প্রশ্ন উঠেছে।

    ইউরোপ ও যুক্তরাষ্ট্র সফর শেষ করে রিয়াদের আসার পর এক মাসের বেশি সময় ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জনসমক্ষে আর দেখা যাচ্ছে না।

    ১৮ মে যুবরাজের ব্যক্তিগত দপ্তরের পরিচালক বাদের আল-আসাকার টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে যুবরাজ বিন সালমান, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়হান, বাহরাইনের বাদশা বিন ইসা ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে একসঙ্গে দেখা যায়।বাদের আল আসাকার লেখেন, কয়েক দিন আগে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি দুই ভাইয়ের এক বন্ধুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিলেন। তবে সেখানে কোনো তারিখ উল্লেখ নেই।

  • ভূমধ্যসাগর থেকে ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

    ভূমধ্যসাগর থেকে ৫ শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

    নৌকায় করে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে পাঁচ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকর্মীরা।

    স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে সাগরে তল্লাশি চালিয়ে শনিবার নয়টি নৌকা থেকে তিনশ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এরপর রবিবার বিকালে আরও আটটি নৌকা থেকে আড়াইশ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের সাগরে ডুবে গেছে বলেও জানানো হয়।

    এসব অভিবাসন প্রত্যাশীরা উত্তর ও আফ্রিকার সাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক বলে জানানো হয়।

    উন্নত জীবনের আশায় এ বছর অন্তত ৭ হাজার অভিবাসন প্রত্যাশী স্পেনে প্রবেশের চেষ্টা করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এছাড়া গত বছর প্রায় ১৯ হাজার লোক ইউরোপে প্রবেশ করেছে। সূত্র: বিবিসি

  • সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধ জাহাজ, চীনের তীব্র প্রতিক্রিয়া

    সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধ জাহাজ, চীনের তীব্র প্রতিক্রিয়া

    দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমায় বিনা অনুমতিতে দুইটি মার্কিন যুদ্ধ জাহাজ প্রবেশ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই অনুপ্রবেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ দেশটির। একই সঙ্গে এ ঘটনাকে উসকানিমূলক বলেও মন্তব্য করেছে চীন।

    বেইজিং জানায়, রবিবার দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভেতরে পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইউএসএস হিগিনস এবং ক্রুজার অ্যান্টাইট্যাম।

    পাল্টা পদক্ষেপ হিসেবে যুদ্ধ জাহাজ দুটোকে দ্রুত চলে যেতে বলার জন্য এরই মধ্যে সেখানে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। যদিও এটাকে নিয়মিত নজরদারির অংশ বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।

    সম্প্রতি হাওয়াই দ্বীপের একটি যৌথ সামরিক মহড়া থেকে চীনকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।  এরপরই রবিবার দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের তৎপরতার খবর পাওয়া যায়।  চীনের দাবি, প্যারাসেল দ্বীপটি তাদের, যদিও ভিয়েতনাম এবং তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে।

  • আইএসের হামলায় চার রুশ সেনা নিহত

    আইএসের হামলায় চার রুশ সেনা নিহত

    সিরিয়ার দেইর আজ-জোরে সন্ত্রাস বিরোধী অভিযানে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে চার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।

    রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর নির্দেশনায় অভিযান চালানোর সময় দুজন রুশ সামরিক উপদেষ্টা নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের মধ্যে দুজন সেনার মৃত্যু হয়।

    গত নভেম্বরে সিরিয়ার সেনাবাহিনী দেইর আজ-জোর শহর দখল করে নেয়। কিন্তু অঞ্চলটিতে এখনো ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপস্থিতি রয়েছে।

    রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা এই হামলায় ৪৩ জন জঙ্গিকে হত্যা করেছে।

    ২০১৫ সাল থেকে সিরিয়া যুদ্ধে অংশ নিয়ে এখন পর্যন্ত ৯০ জন রুশ সেনা নিহত হয়েছেন।

  • ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন

    ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন

    আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচনী কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন এবং প্রেসিডেন্ট মামনুন হোসেইন ওই  তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

    ধারণা করা হচ্ছে- আসন্ন এ নির্বাচনের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একই দিন শেষ হবে চলমান জাতীয় সংসদের মেয়াদ। মেয়াদ শেষ হলেই পাকিস্তানের ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।

    আসন্ন নির্বাচনে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মুসলিম লীগ ও ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী তেহরিকে ইনসাফ দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এল মনে করা হচ্ছে।

    মুসলিম লীগ নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ হয়ে উঠবে বিরোধী দলগুলোর মূল অস্ত্র; অন্যদিকে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও চীন থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ আনার ইস্যুটি নির্বাচনী প্রচারণার প্রধান উপকরণ করতে পারে মুসলিম লীগ।

  • চাঁদে পা রাখা চতুর্থ নভোচারী অ্যালান আর নেই

    চাঁদে পা রাখা চতুর্থ নভোচারী অ্যালান আর নেই

    চাঁদে পা রাখা চতুর্থ ব্যক্তি সাবেক মার্কিন নভোচারী অ্যালান বিন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইন্ডিয়ানার একটি হাসপাতালে দুই সপ্তাহের মতো চিকিৎসাধীন থাকার পর শনিবার তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার। খবর বিবিসির।

    মৃত্যুকালে অ্যালান বিনের বয়স হয়েছিল ৮৬ বছর। মহাকাশচারী অ্যালান পেশাগত জীবন শেষ করার পর চিত্রকর্মে মনোযোগ দেন। মহাকাশের বিভিন্ন চিত্র এঁকে তিনি খ্যাতি অর্জন করেন।

    যুক্তরাষ্ট্রের মহাকাশ অনুসন্ধানের ৬ষ্ঠ মানুষ্যবাহী মিশন এবং চন্দ্র পৃষ্টে অবতরনকারী দ্বিতীয় মহাশূন্যযান অ্যাপোলো ১২ করে চাঁদে যান অ্যালান বিন। অ্যাপোলো ১১ নভোযান পাঠানোর ৪ মাস পর ১৯৬৯ সালের ১৪ নভেম্বর অ্যাপোলো ১২ চাঁদে পাঠানো হয়। এই মিশনের কমান্ডার ছিলেন পিট কনরাড, আর সহযোগী ছিলেন অ্যালান বিন ও রিচার্ড গর্ডন।

    অ্যালান বিনকে তার দেখা ‘সবচেয়ে অসাধারণ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে মহাকাশচারী মাইক ম্যাসিমিনো বলেন, অ্যালান ছিলেন অনেক কিছুর সংমিশ্রণ। মহাকাশচারী হিসেবে তার প্রযুক্তিগত সাফল্য যেমন শীর্ষে রয়েছে ঠিক তেমনই চিত্রকর হিসেবে তার সাফল্যও চোখে পড়ার মত।

    যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে পাইলট হিসেবে কাজ করেছেন অ্যালান। ১৯৬৩ সালে তিনি নাসায় শিক্ষানবিস হিসেবে কাজ শুরু করেন। তিনি দুইবার মহাকাশে গিয়েছেন। প্রথমবার ১৯৬৯ সালে অ্যাপলো ১২ তে চাঁদে যান। এরপর দ্বিতীয়বারের মত ১৯৭৩ সালে আমেরিকার প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাবের দ্বিতীয় ক্রু ফ্লাইটের কমান্ডার হিসেবে মহাকাশে যান।