Category: প্রচ্ছদ

  • বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

    বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:      সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

    হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া বহুদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন।

  • উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

    উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক:     প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ।

    সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে, এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে।

    এছাড়াও, পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া আজকের সভায় উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, দুই-তিন দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন।

  • ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

    ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

    অনলাইন ডেস্ক:        শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর তাণ্ডবে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন।

    এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে কঠোরভাবে বলা হয়েছে। এছাড়া সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শ্রীলঙ্কায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন।

    দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার তাণ্ডব এখনো চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির বেশ কিছু জায়গায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

  • শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

    শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

    অনলাইন ডেস্ক:     টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৪ জন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্রেস।

    এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও টানা ভূমিধসে দেশটিতে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে পাহাড়ি জেলা বাদুল্লায়। সেখানে পাহাড় ধসে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশের জেলা নুয়ারা এলিয়াতে একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত প্রায় ৪০০ বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। ১৭টি জেলার ৪ হাজারের বেশি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ১০০-এর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সারা দেশে চলমান বার্ষিক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করেছে সরকার।আটটি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট ভূমিধস সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকায় খাঁড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর–পূর্ব মৌসুমি বৃষ্টি চলছে, তবে দ্বীপের পূর্ব দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় বর্ষণ আরও তীব্র হয়েছে।

    আজ দেশব্যাপী ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। উত্তর–পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে বাত্তিকালোয়া জেলায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।গত বছরের জুনের পর এই সপ্তাহে এশিয়ার দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। সে সময় ভারী বর্ষণে ২৬ জন নিহত হয়েছিল। গত ডিসেম্বরেও বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়।জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে বন্যা ও আকস্মিক দুর্যোগের হার বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

  • সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

    সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ

    অনলাইন ডেস্ক:    সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ  বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সদর উপজেলার ঘোষপাড়া থেকে ওষুধ, কাকডাঙ্গা বিওপির পৃথক আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালি থেকে শাড়ি ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সদর উপজেলার ওয়ারী থেকে ওষুধ জব্দ করে।

    এছাড়া, মাদরা বিওপির আভিযানিক দল কলারোয়ার দক্ষিণ কালিবাড়ি, হিজলদী বিওপির আভিযানিক দল হিজলদী বরইবাগান থেকে এবং চান্দুড়িয়া বিওপির আভিযানিক দল আমবাগান থেকে ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

    সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

  • দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

    দেশজুড়ে ভবন ও নির্মাণ কাজ অনুমোদনের জন্য পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক:     অন্তর্বর্তী সরকার আজ উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে রাজধনী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের সব ভবন ও নির্মাণ কাজের অনুমোদনের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেন।

    বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, যাতে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা যায়, যা দেশের সব স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদন দেবে। বর্তমানে রাজউক শুধুমাত্র নিজস্ব এলাকায় অনুমোদন দিতে পারে।

    বৈঠকে প্রধান উপদেষ্টা নিরাপদ নির্মাণ বিধি মানা হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রেস সচিব বলেন, গ্রামাঞ্চলসহ দেশজুড়ে চার থেকে পাঁচ তলা ভবন নির্মাণ হচ্ছে, তবে প্রশ্ন হলো এগুলো জাতীয় ভবন নির্মাণ কোড মেনে তৈরি হচ্ছে কিনা। এছাড়া ভূমিকম্প ও অগ্নি ঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নতুন রাজউক অধ্যাদেশে পুনর্বিকাশ, জমি পুনর্বিন্যাস, খেলার মাঠ, জলাশয় ও প্রাকৃতিক জলাধারের সুরক্ষা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত হয়েছে। শফিকুল আলম বলেন, ‘জমির মালিক ৬০ শতাংশের সম্মতিতে পুনর্বিকাশ প্রকল্প বাস্তবায়ন করা যাবে।’

    প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, নতুন অধ্যাদেশে নির্মাণ, জলাশয় খনন, নিচু জমি ভরাট, প্রাকৃতিক জলপ্রবাহ বাধা, খেলার মাঠ ও উদ্যানের শ্রেণী পরিবর্তন নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে। এছাড়া অনুমোদিত নকশা ব্যতীত নির্মাণ, ঝুঁকিপূর্ণ ও ব্যত্যয়ী স্থাপনা অপসারণের শাস্তি এবং রাজউকের চেয়ারম্যান, সদস্য বা কর্মচারীদের রাজউকের সঙ্গে সংযুক্ত কোনো চুক্তি বা শেয়ারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।