Category: প্রচ্ছদ

  • পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন অভিযোগ গুজব ভিত্তিহীন, অসাধু মহলের ষড়যন্ত্র ব্যর্থ

    পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন অভিযোগ গুজব ভিত্তিহীন, অসাধু মহলের ষড়যন্ত্র ব্যর্থ

    পীরগঞ্জ প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম সততা, সময়নিষ্ঠা ও আপসহীন মানসিকতায় দায়িত্ব পালন করে জনআস্থা অর্জন করেছেন।

    তিনি বর্তমানে একসাথে চারটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিদিন শতাধিক ফাইল ও নথি নিষ্পত্তি করার পাশাপাশি নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে মাঠপর্যায়ে সরাসরি কাজ করছেন তিনি।

    সম্প্রতি পীরগঞ্জ পৌরসভার শূন্য পদে ১২ জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, আবেদন যাচাই-বাছাই শেষে গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ বাণিজ্যের অভিযোগ ছড়ালেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন পৌর প্রশাসক।

    তিনি স্পষ্ট করে জানিয়েছেন— “যদি এ ধরনের অনিয়মে উপজেলা প্রশাসন বা পৌর প্রশাসনের কেউ জড়িত থাকে, তবে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।” তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। উল্লেখ্য, ইউএনও খাদিজা বেগমের নেতৃত্বে ২০২৪-২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে পীরগঞ্জ উপজেলা রংপুর বিভাগে দ্বিতীয় এবং সারাদেশে পঞ্চম স্থান অর্জন করেছে। এছাড়া ২০১৭ সালের নিয়োগ বিজ্ঞপ্তির পুনঃবিজ্ঞপ্তি দিয়ে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ৩৫০ জন প্রার্থীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জনবল সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।

  • উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

    উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা বটতলা আর এম এস জিবি টাওয়ার, মার্কেটের চতুর্থ তালায় রানাভোলা রোডে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্লাটফর্ম ‘নেক্সান ড্রিম’-এর নতুন অফিস। শনিবার (০৬ সেপ্টেম্বর) উত্তরা থানা এলাকার বটতলা আর এম এস জিবি টাওয়ার, মার্কেটের চতুর্থ তালায় নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জেলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা ডাইনামিক টিমের পরিচালক এন. আলম , এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ডেমরা ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামিমা মিস্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অফিস পরিচালক মোঃ ফয়সাল শেখ, ডাইনামিক টিমের মন্জুরুল।এছাড়া উত্তরার বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আঃ রউফ প্রমুখ। ডেমরা অফিস ফরচুন টিমের পরিচালক মোঃ মকিম উদ্দিন তিনি বলেন, নেক্সান একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা অ্যাপস ডাউনলোড ও বিজ্ঞাপন শেয়ার ভিত্তিক অনলাইন প্লাটফর্ম।

    যে প্লাটফর্মে কাজ করে বেকারত্ব দূর হবে। নেক্সান ড্রিম দেশের বেকার যুবসমাজের মাঝে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। ডিজিটাল এ প্লাটফর্মটি আর্থিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য কার্যকরী উদ্যোগ হিসেবে কাজ করবে।

    অনুষ্ঠানে বিভিন্ন বক্তা জানান, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সান ড্রিম’ মূলত প্রমোশনাল মার্কেটিং ও রেফারেল ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম। ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড, বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যদের যুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের খাবার বিতরণ করা হয় ও দুআ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

    পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

    অনলাইন ডেস্ক:     জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের অক্টোবরে ইশিবা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই নিজ দলের নেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।

    দলীয় চাপের মুখে সাতদিন আগেও ইশিবার পদত্যাগের গুঞ্জন উঠেছিল। তবে তখন তিনি এমন খবর নাকচ করে দেন। ঠিক সপ্তাহখানিক পর তিনি পদত্যাগের সিদ্ধান্তে পৌঁছালেন।

    জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় মুদ্রাস্ফীতি মোকাবিলার পাশাপাশি নিজের দল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইশিবা। কিন্তু এর কয়েক মাসের মাথায় সংসদের নিম্নকক্ষে এলডিপি ও তাদের জোট কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। আর জুলাইয়ে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা হারায় উচ্চকক্ষে।

    আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব বাছাইয়ের কথা আছে। এর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইশিবা। আল জাজিরা জানিয়েছে, দলের ভেতর সম্ভাব্য বিভক্তি এড়াতেই ইশিবার পদত্যাগের এমন সিদ্ধান্ত।

  • বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    অনলাইন ডেস্ক:   লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও বামপন্থি রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেয়া বদরুদ্দীন উমর ছিলেন আমাদের মুক্তবুদ্ধি ও প্রগতির সংগ্রামের এক উজ্জ্বল বাতিঘর। ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা, গবেষণা, ঔপনিবেশিক মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং সমাজতান্ত্রিক দর্শনের প্রতি তার অবিচল নিষ্ঠা আমাদের বুদ্ধিবৃত্তিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

    তিনি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারের পরিবর্তনের জন্য গোড়া থেকেই গণঅভ্যুত্থানের কথা বলেছেন এবং জুলাই আন্দোলনকে উপমহাদেশের একটি অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের স্বীকৃতি দিয়েছেন।

    প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর শুধু একজন তাত্ত্বিক ছিলেন না, ছিলেন একজন সংগ্রামী, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে সরকার।

    বদরুদ্দীন উমরের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাশীল মানুষদের জন্য তার লেখনী ও জীবনদর্শন এক অনন্য পথনির্দেশ হিসেবে কাজ করবে। শোকবার্তায় বদরউদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

  • মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো

    মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো

    খেলাধুলা ডেস্ক:   জোড়া গোলে লিওনেল মেসির আরেকটি রেকর্ড ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনলদো। এলএম টেন’কে টপকে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন সিআর সেভেন।

    শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক আর্মেনিয়াকে ৫-০ গোলে হারায় পর্তুগাল। এই ম্যাচে দুইটি গোল করেন রোনালদো।

    এর মাধ্যমে বিশ্বকাপ বাছাই পর্বে ৪৮ ম্যাচে ৩৮ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করলেন তিনি। অন্যদিকে, ৭২ ম্যাচ খেলে ৩৬ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন মেসি।

    এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে ৪৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩৯ গোলের মালিক কার্লোস রুইজ। তাকে পেছনে ফেলতে সিআর সেভেনের মাত্র ১টি গোলের প্রয়োজন।

    উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে হাঙ্গেরির মোকাবিলা করবে বর্তমান ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল।

  • প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

    প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:     ১৬ বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ের দেড়শো শিক্ষাপ্রতিষ্ঠানে সেপ্টেম্বরের থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে মিড-ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

    রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    বিধান রঞ্জন বলেন, বছরে মাত্র ১৮০ দিন প্রাথমিকে ক্লাস হয়। শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখা হয়। এর ফলে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ সময় শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমানো হবে বলেও জানান তিনি।

    গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশের ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর। যারা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পরেছে।

    শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, মামলার জন্য অনেক শিক্ষকে পদন্নোতি দেয়া যাচ্ছে না। ৩২ হাজার শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নোতি পাওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছে। তাহলে অনেক নতুন পদ সৃষ্টি হবে।