Category: প্রচ্ছদ

  • লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

    লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

    অনলাইন ডেস্ক:    লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বাংলাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি, সমাধান সুষ্ঠু নির্বাচনেই: কুগেলম্যান

    বাংলাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি, সমাধান সুষ্ঠু নির্বাচনেই: কুগেলম্যান

     অনলাইন ডেস্ক:     জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে—এমন ধারণা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান। তার মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার গণতন্ত্র বা মানবাধিকার নয়, বরং ব্যবসা-বাণিজ্য। ফলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয় অবস্থান নেই বললেই চলে।

    তিনি বলেন, বিদেশি সাহায্য স্থগিত, ইউএসএইড ভেঙে দেওয়া এবং নেশন বিল্ডিং থেকে সরে আসার কারণে ট্রাম্প প্রশাসনের নীতি বাইডেনের প্রতিশ্রুতির সঙ্গে খাপ খায় না। এ কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ধরণও পাল্টে গেছে।

    কুগেলম্যান সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মভিত্তিক ডানপন্থার উত্থান ঘটেছে। যদি এসব গোষ্ঠী গণতন্ত্রবিরোধী কার্যক্রম বা সহিংসতায় জড়ায়, তবে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তিনি প্রতিশোধমূলক রাজনীতি, চরম মেরুকরণ এবং সন্ত্রাসবাদকে দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন।

    তার মতে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি বেড়েছে। তবে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এ অবস্থায় সহিংসতা এড়াতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনই সবচেয়ে বড় সমাধান বলে মনে করেন তিনি।

    সবশেষে কুগেলম্যান বলেন, নতুন শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে বাংলাদেশের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

  • ঢাকার আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঢাকার আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    অনলাইন ডেস্ক:   আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা রয়েছে। এর সঙ্গে কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।

    এদিকে, বৃষ্টির পাশাপাশি আকাশে কালো মেঘও দেখা গেছে। যা দিনভর বৃষ্টির আভাস দিচ্ছে।

    গতকাল এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়।

  • পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

    পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ

    অনলাইন ডেস্ক:    আজ বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন তাদের জন্য দারুণ সুযোগ এটি।

    আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

    বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর রাত ৮টা ২৮ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয়। এই সময়েই দেখা যাবে ‘ব্লাড মুন’। তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না।

    এদিন বাংলার আকাশে রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে। রাত সাড়ে ১০টায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপরে পড়বে। এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না, বরং লালচে বা তামাটে রঙ ধারণ করবে।

    চন্দ্রগ্রহণটি পুর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ হতে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দু’দিকের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার ৯০ ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না।

    উল্লেখ্য, আকাশপ্রেমী ও সাধারণ মানুষ— সবার জন্য এটি এক অনন্য সুযোগ। শুধু সৌন্দর্য নয়, চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও বিরল সুযোগ মিলবে।

  • সোমবার ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ঢাবি ছাত্রদল

    সোমবার ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালাবে ঢাবি ছাত্রদল

    অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আগামী ৮ সেপ্টেম্বর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে শাখা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনী প্রচারণার লিফলেটসহ অন্যান্য আবর্জনা সরাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

    শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শাখা ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা হতে সারা দিনব্যাপী ঢাবির জাতীয়তাবাদী ছাত্রদল পুরো ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার কর্মসূচি গ্রহণ করেছে। ঢাবি ছাত্রদলের সব হল শাখার নেতাকর্মীরা নিজ নিজ হল প্রাঙ্গণে এবং ক্যাম্পাসের অন্য সব অংশে বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন বলে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং সব নেতাকর্মীকে অত্যন্ত সুশৃঙ্খল ও কার্যকরীভাবে এই কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

  • ডিসেম্বরে ভোট চাওয়া অনেকেই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ

    ডিসেম্বরে ভোট চাওয়া অনেকেই এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ

    অনলাইন ডেস্ক: যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল বা বিভিন্ন সময়ে নির্বাচনের দাবি করেছে, তাদের অনেকেই এখন নির্বাচন চাচ্ছে না কিংবা ভোট পেছানোর নানা ষড়যন্ত্রে লিপ্ত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকরি বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    রাজধানীতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হতে দেয়া যাবে না।

    গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, রাজনৈতিক দল থেকে শুরু করে সিভিল সোসাইটি– সবার সহযোগিতায় এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবার সুষ্ঠু ও সুন্দর আয়োজন নির্বাচন আয়োজন করা যাবে বলেও আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।