Category: প্রচ্ছদ

  • লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে

    লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে

    নিউজ ডেস্ক:   লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার আসন্ন বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    বৃহস্পতিবার (১২ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

    তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতারা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্রে হচ্ছে।

  • ভারতের  বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন

    ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন

    আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। এদের মধ্যে ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। তবে মোট যাত্রীদের মধ্যে বিদেশি রয়েছেন ৬১ জন।

    বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়েতে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

    বিমানের ৬১ জন বিদেশি যাত্রীর মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন। বাকি ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন সেই ফ্লাইটে।

    ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা গেছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

    উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো। এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

  • ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

    ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি

    আন্তর্জাতিক ডেস্ক:    ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। যাত্রী তালিকার নথি অনুসারে, ‘বিজয় রমণীকলাল রূপানি’ ছিলেন তালিকার ১২তম যাত্রী। খবর, ইন্ডিয়া টুডে’র।

    বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের উদ্দেশে রওনা হওয়া বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

    প্রতিবেদনে বলা হয়, বিজয় রূপানির রাজকোটের বাসভবনের বাইরের উত্তেজনাপূর্ণ পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে। উদ্বিগ্ন এবং অশ্রুসিক্ত চোখে প্রতিবেশীরা তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেছেন।

    বিধ্বস্ত হওয়া বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, বিজয় রূপানি ২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের ১৬তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

    ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

    আন্তর্জাতিক ডেস্ক:    ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের মেঘহানি নামক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।

    প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের সরদার ভল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিলো।

    হিন্দুস্তান টাইমস জানায়, বিমানের যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় ও ৬১ জন বিদেশি যাত্রী ছিল। বিদেশিদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ ও একজন কানাডিয়ান ছিলেন। এছাড়া, পাইলট ও ক্রু ছিলেন ১২ জন। তবে এখনও হতাহতের কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

    কর্তৃপক্ষ জানায়, বিমানটি একটি মেডিকেল কলেজের চিকিৎসকদের হোস্টেলে আছড়ে পড়ে। হোস্টেলের একটি ডাইনিং হলের দেয়াল ভেদ করে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বলে দেখা গেছে।

    এতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। বেশকয়েকটি অ্যাম্বুলেন্স এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। ওই এলাকার দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

  • একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম

    একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম

    খেলাধুলা ডেস্ক:  জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর অন্যদিকে পরিবারের সঙ্গে দেখা করে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম দেশ ছেড়েছেন।

    বুধবার (১১ জুন) ভোরবেলায় দুই ফুটবলার একই ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন নিজ নিজ ক্লাবের উদ্দেশে।

    জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুইজনের পথ হবে আলাদা—হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, আর শমিত কানাডার।

    উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-তপু-বর্মনরা। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

  • লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির! রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গণগ্রেফতার

    লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির! রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গণগ্রেফতার

    আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারির পর থেকে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ‘গণগ্রেফতার’ চলছে বলে জানিয়েছে পুলিশ।

    আজ বুধবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

    লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছে, কারফিউ বলবৎ থাকায় ‘এই অভিবাসী দলগুলোকে মোকাবেলা করা হচ্ছে এবং গণগ্রেফতার চলছে।

    এর আগে, ক্যালিফোর্নিয়ায় অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদে শহরের ডাউনটাউনে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়।

    লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, কারফিউ রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এটি প্রায় এক বর্গমাইলজুড়ে ডাউনটাউন এলাকা কভার করবে।  লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।