Category: প্রচ্ছদ

  • গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ

    গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ

    স্টাফ রিপোর্ট :গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আযান অনুষ্ঠিত হয়। দেড়টায় খুৎবা শুরু হয়। এরপর ১টা ৫০মিনিটে সময় নামাজ শুরু হয়ে ১টা ৫৫মিনিটে শেষ হয়।  জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ।

    ইজতেমার নিজামউদ্দিন অনুসারিদের দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে নামাজ সম্পন্ন হয়। লক্ষাধিক মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন বলে দিনি দাবি করেন।

  • সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

    সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা দেশে ফেরেন।

    সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

    আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমিরাতি ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি প্রদান করেন তিনি।

    বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তিকে কাজে লাগিয়ে দেশটিকে একটি হালাল পণ্য উৎপাদন কেন্দ্রে পরিণত করতে পারে।বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি বলেন, তিনি অদূর ভবিষ্যতে একটি উচ্চপর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।

    দুবাই বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহোল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। পরে এমিরেটস ফ্লাইটে করে দেশে ফেরেন ড. ইউনূস।

    প্রধান উপদেষ্টার এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

  • শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে মাংসের বাজারে

    শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে মাংসের বাজারে

    নিউজ ডেস্ক: শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে মাংসের বাজারে। মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। অন্যদিকে সুযোগ নিচ্ছেন গরু আর খাসীর মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। তবে, যথেষ্ট সরবরাহ থাকায়, বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে ২০ থেকে ৩০ টাকা কেজিতে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

    বাংলাদেশে যেকোনো উৎসবে পণ্যের দাম বৃদ্ধি যেনো নিয়মিত বিষয়। ব্যতিক্রম হয়নি এবারও। শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়, এমন খাদ্য পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি আঁচ লেগেছে মাংসের বাজারে। সব ধরণের মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত। দুইশো টাকা কেজির ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকায়। কেজিতে ৪০ টাকা বেড়ে এক কেজি দেশি মুরগির জন্য গুণতে হচ্ছে, আকারভেদে ৬০০ থেকে ৬৫০ টাকা। সোনালি জাতের মুরগি ৩২০ টাকা কেজির নীচে মিলছে না।

    একজন বিক্রেতা বলেন, বর্তমান বাজারের পণ্যের সংকট সেজন্য দাম বেড়ে গেছে। চাহিদানুযায়ী পণ্য সরবরাহ না থাকায় দাম ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেয়া হচ্ছে।

    বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন গরু আর খাসীর মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছেন ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। বাজারভেদে এক কেজি গরুর মাংসের জন্য দিতে হবে ৮শ’ থেকে ৮২০ টাকা। যা গতকাল পাওয়া গেছে ৭২০ থেকে ৭৫০ টাকা। আর খাসীর মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে ১১শ’ টাকার বেশি।

    একজন ক্রেতা বলেন, অন্যদিন থেকে শবে বরাত উপলক্ষে গরুর মাংসের দাম বেশি নিচ্ছে। কেজিতে ৫০ টাকা করে বেশি দিতে হচ্ছে। তবে স্বস্তি আছে সবজির বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায়, বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে ২০ থেকে ৩০ টাকা কেজিতে। তবে ব্যতিক্রম আছে গ্রীষ্মকালীন সবজির দরে। শসা, করলা, বরবটি সহ কয়েকটি সবজির জন্য গুণতে হবে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

  • শেখ পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি

    শেখ পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি

    নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গেজেট জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়।

    অধ্যাদেশে বলা হয়েছে, যেহেতু একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামকরণের জন্য একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির কাছে এটি সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন।

    নাম পরিবর্তন করা বিশ্ববিদ্যালয়গুলো হলো:

    নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হবে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়’, ‘নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’, মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম ‘মেহেরপুর বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে।

    গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করা হয়েছে।

    নারায়ণগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’, চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ‘মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যরোস্পেস বিশ্ববিদ্যালয় ‘এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ নামে নামকরণ করা হয়েছে।

  • শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ

    শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ

    নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার।

    দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ‍্যাগ্রিমো এখনও পায়নি ঢাকা, আড়াই-তিনমাস সময় লাগা স্বাভাবিক ব‍্যাপার, এমনটা বলছেন রফিকুল আলম।

    আগামী ১৮ ফেব্রিয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।

  • ইসির সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    ইসির সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী

    অনলাইন ডেস্ক : দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে যায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদসহ মোট ছয়জন আছে এই প্রতিনিধি দলে।

    এসয়ম প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

    বৈঠক শুরুর আগে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সাথে কথা বলব। আমাদের বক্তব্য তাদেরকে জানাব। পরে গণমাধ্যমের সাথেও আমরা কথা বলব।

    ২০১৩ সালে নিবন্ধন বাতিলের পর নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রথম কোনো বৈঠক হচ্ছে। এর আগে দলটির নিবন্ধন থাকা অবস্থায় বার্ষিক অডিট রিপোর্ট দিতে ইসি সচিবালয়ে গিয়েছিলেন জামায়াত প্রতিনিধিরা।