Category: প্রচ্ছদ

  • গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা

    গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা

    নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

    এ সময় গাজীপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, আমাদের প্রথম পর্বের ইজতেমা শেষে এখন দ্বিতীয় পর্বের ইজতেমা মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের কাছে হস্তান্তর করা হলো। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন তারা।

    ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা সাদের অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন, ইঞ্জি. শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

  • বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান

    বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান

    নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলাসহ নাশকতার মামলায় গ্রেফতার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর হামলা’সহ নাশকতার ঘটনায় সাবেক তিন এমপি’সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় আবুল হাসনাত খানকে।

    মামলার আসামিদের মধ্যে রয়েছেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সায়হান নাসের তন্ময়সহ তিন এমপি। বাকিরাও আওয়ামী লীগ, যুবলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

    শনিবার রাতে, রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

  • রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

    রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক। তবে এটি দু’পক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে।’ ট্রাম্প আরও বলেন, তিনি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন। সেই সাথে তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও বলেন, ‘আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই।’

    উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।

  • ঢাকার সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের

    ঢাকার সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের

    নিউজ ডেস্ক: ঢাকার সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ হন আহত হয়েছেন। তাদের মধ্যে মাহিম আহমেদ সনূ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

    রোববার (৯ ফেব্রুয়ারি) সোয়া ৪টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে আঘাত করে ঢাকা সিটি কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল।

    ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

  • দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

    দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

    নিউজ ডেস্ক: দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ আজ সন্ধ্যা ৬টা থেকেই কাজ শুরু করবে। কমান্ড সেন্টার সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

    শফিকুল আলম বলেন, ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে অর্থনীতির ১০ শতাংশ উন্নতি হয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করেন তিনি। মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হবে।

    তিনি বলেন, বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করা হয়েছে। গ্রাহক পর্যায়ে বিদুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছরে প্রায় ১১ হাজার ৪শ’ ৪৪ কোটি টাকা অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় হ্রাস করা সম্ভব হবে। গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে তা বৃদ্ধি করে ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় ব্যাংকের অটোনমি নিশ্চিত করতে বলেছেন। যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলম গ্রুপের সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।

  • কুমিল্লায় ডাকাতি করা কালে পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, স্বর্ণ ও ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

    কুমিল্লায় ডাকাতি করা কালে পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, স্বর্ণ ও ডাকাত দলের সক্রিয় সদস্য আটক

    স্টাফ রিপোর্ট : হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেল ও মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    এ বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় ১টি ডাকাতি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।