Category: প্রচ্ছদ

  • যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

    যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

    নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাজারে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে একটি মশার কয়েল স্ট‍্যান্ড কারখানায় কাজ করতো।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

    কাওসারকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শারমিন জানান, আমি এবং কাউসার একটি কয়েল স্ট্যান্ড ফ্যাক্টরিতে কাজ করি। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দেখি ৩ ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, নিহত কাউসার মাতুয়াইল মৃধাবাড়ী এলাকায় থাকতো। তার পরিবারকে খবর দেয়া হয়েছে তারা ঢাকা মেডিকেলে আসছে।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ি থানা পুলিশকে জানানো হয়েছে।

  • অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়েছে ডিবি

    অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়েছে ডিবি

    নিউজ ডেস্ক: অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি।

    বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

    এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত ১২টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হলো।

  • ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

    ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন তত্ত্ব হাজির করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো উদ্ভট তত্ত্ব দেন তিনি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নতুন এ তত্ত্ব সামনে আনলেন।

    বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি কৃর্তপক্ষ চাইলে সৌদি আরবের ভূমিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করতে পারে। সেখানে প্রচুর খালি জমি পড়ে আছে।

    এদিকে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানায় সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয় বলেও নিশ্চিত করে রিয়াদ।

    এ নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু জানান, তিনি এমন কোনো চুক্তি করবেন না, যা ইসরায়েল রাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে।

    নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেয়ার প্রশ্নই ওঠে না, বিশেষ করে ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে। আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি— হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফরে রয়েছেন। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। ওই সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • সরকারের ছয় মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি

    সরকারের ছয় মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি

    অর্থনীতি ডেস্ক: আয়ের তুলনায় বেড়েই চলেছে ব্যয়। সরকারের ছয় মাসে নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। মানুষের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য কিনতেই এখন শেষ হচ্ছে আয়ের সিংহভাগ অর্থ। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ছয় মাসে মোটা, মাঝারি ও সরু চালের দাম কেজিতে বেড়েছে অন্তত ৫ থেকে ৬ টাকা। তবে বেসরকারি তথ্য এই সময়ে চালের দাম কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।

    কেবল শীতের সবজি ছাড়া অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বি। শুল্ক-কর বৃদ্ধির ফলে সেবা ব্যয়ও বেড়েছে হঠাৎ করে। মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণহীন। এমন সময় টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম সংকুচিত করেছে সরকার।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি বৃদ্ধির হার থেকে মূল্যস্ফীতির হার দ্বিগুণ মাত্রায় বেড়েছে। সুতরাং এইটা সাধারণ মানুষের জীবনমানের যে অবনমন সেটা কিন্তু রোধ করা যায়নি। এটাকে একটু সহনীয় করা যেত যদি আমরা সামাজিক সুরক্ষা কর্মসূচিটাকে আরও শক্তিশালী করতে পারতাম এবং টিসিবির ওপেন মার্কেট সেল এগুলোকে আরও বৃহত্তর পরিসরে নিতে পারতো।

    সরকারের ছয় মাসে ব্যাংক খাত সংস্কারে নেয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে পাহাড়সমান খেলাপি ঋণ এখনও মাথাব্যাথার কারণ। একই সঙ্গে দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ ফেরত দেয়ার উপায় বের করাও সরকারের জন্য এখন দুশ্চিন্তার কারণ।

    অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কিছু কিছু ব্যাংক যেগুলোকে লাইসেন্স দেয়ারই দরকার ছিল না। সেগুলোকে দেয়া হয়েছে। এগুলোকে এখন শক্তিশালী ব্যাংকের সাথে একভূত করা হবে নাকি সেখানে প্রশাসক দেয়া হবে কিংবা আস্তে আস্তে চলে যেতে দেয়া হবে, এসব বিষয় কিন্তু খুবই জটিল। তবে মানুষের প্রত্যাশার চাপ অনেক এবং সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে।

    অর্থনীতির ভীতকে কিছুটা শক্তিশালী করেছে রফতানি ও রেমিট্যান্স আয়। ঠেকানো গেছে রিজার্ভের পতন। দীর্ঘ সময় ধরে দেশ থেকে পাচার হয়েছে বড় অঙ্কের অর্থ। ফিরিয়ে আনতে শুরু হয়েছে উদ্যোগ। কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে সহসায় এই সুফল মেলা কঠিন।

    মোস্তাফিজুর রহমান আরও বলেন, আল্টিমেট বেনিফিশিয়ারি এখান থেকে যেটা নিয়ে গেছে তা প্রতিষ্ঠা করে ওই দেশে মামলা করতে হবে। মামলায় জিততে হবে, ওগুলোকে ফ্রিজ করতে হবে, বিক্রিও করতে হবে। আদালত থেকে বিক্রির একটা অনুমতিও নিতে হবে। এটার প্রক্রিয়া কিন্তু সহজ না, এটা দীর্ঘসূত্রিতা।

    অনিশ্চয়তা না কাটায় থমকে আছে বেসরকারি খাতের উৎপাদন। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে কমেছে ঋণ প্রবাহ। বলা হচ্ছে, এভাবে উৎপাদন কমলে কর্মসংস্থান বাড়বে না।

    ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ১৫ শতাংশ যদি সুদ দিই, তাহলে আর থাকে কত? তার মধ্যে করের বোঝা বাড়ছে। ছয় মাসে সরকার কি একটা আশা পূরণ করতে পেরেছে? হ্যাঁ, তারা দুর্নীতির পেছেনে ছুটছে, বিগত সরকার কী করেছে সেগুলোর পেছনে ছুটছে, সেগুলো করা হোক, ঠিক আছে। তবে চলমান বাণিজ্যের দিকেও তো দেখতে হবে। এখন তো একটা পারসেপশন হয়ে গেছে, ব্যাবসায়ী মানেই দোসর। সব ব্যবসায়ী দোসর? যারা এখনও দেশে আছে, যারা এখনও ট্যাক্স দিচ্ছে, অর্থনীতির চাকা ঘুরাচ্ছে তারাও কি দোসর?

    এদিকে, অভ্যন্তরীণ আয়ে সুখবর নেই। অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যের তুলনায় এনবিআরের আদায়ে ঘাটতি প্রায় ৫৮ হাজার কোটি টাকা।

    সূত্র যমুনা টিভি

  • সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই: মাহফুজ আলম

    সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই: মাহফুজ আলম

    নিউজ ডেস্ক: সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই বলে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

    পোস্টে তিনি লিখেছেন, থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।

    উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।

    তিনি মনে করেন, এটা একটি দীর্ঘমেয়াদী লড়াই। তিনি বলেন, প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সে পথে না যাওয়াই এদেশের জন্য ভালো।

    মাহফুজ আলম বলেন, হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের ওপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।

  • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই আয়নাঘর পরিদর্শনে যাবেন

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুতই আয়নাঘর পরিদর্শনে যাবেন

    নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমসহ তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।

    আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

    উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

    এছাড়া, সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।