Category: প্রচ্ছদ

  • বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামায়তের দুই গ্রুপের সংঘর্ষে আহত মিজানুর রহমান (৩৯) মারা গেছেন

    বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামায়তের দুই গ্রুপের সংঘর্ষে আহত মিজানুর রহমান (৩৯) মারা গেছেন

    নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামায়তের দুই গ্রুপের সংঘর্ষে আহত মিজানুর রহমান (৩৯) মারা গেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতের দিকে ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্য কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

    নিহত মিজানুর রহমানের চাচাতো ভাই রিপন জানান, গত ১৬ ডিসেম্বর তাবলীগের জোড় ইজতেমায় অংশ নিতে কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে ঢাকায় আসে। পরদিন আমার বাসায় তার কথা থাকলেও তাবলীগের মাঠে যায়। ১৮ ডিসেম্বর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরদিন আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজি করে ঢাকা মেডিকেলে এসে অজ্ঞাত পরিচয় ভর্তি হওয়া মিজানুর রহমানকে শনাক্ত করি। টানা ৪২ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোরের দিকে সে মারা যায়।

    তিনি বলেন, মিজানুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তিনি শুধু তাবলীগ জামায়াত করতেন তবে মাওলানা জুবায়ের কিংবা মাওলানা সাদ কোনো পক্ষেই ছিলেন না।

    মাওলানা সাদপন্থীর সাথী গোলাম মোস্তফা বলেন, এখান থেকে মিজানুর রহমানের মরদেহ টঙ্গীর একটি মারকাজে নেয়া হবে। এরপর তার গ্রামে দাফন করা হবে।

    শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ব্যবস্থা করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার

    নিউজ ডেস্ক: সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

    ব্রিফিংয়ে যুগ্ম সচিব বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

    সরকারের এমন সিদ্ধান্তের পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। এ ছাড়াও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের ১ তারিখ থেকে আবার কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

    এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

  • পিন্টু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

    পিন্টু হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

    জেলা প্রদিনিধি:চাঞ্চল্যকর পিন্টু হত্যা মামলার ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াছির আরাফাত। তার সঙ্গে উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আসাদুজ্জামান।

    পরিদর্শনকালে জনাব ইয়াছির আরাফাত মামলার বাদী, সাক্ষী এবং উপস্থিত জনসাধারণের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন। তিনি তাদের অভিযোগ ও তথ্য মনোযোগ সহকারে শুনে ঘটনার বিষয়ে বিস্তারিত ধারণা নেন।

    তিনি বলেন, “পিন্টু হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

    তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সহায়তায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি জনগণকে আহ্বান জানান, কেউ যদি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো তথ্য জানেন, তা যেন দ্রুত পুলিশকে জানান।

    অত্র এলাকায় পুলিশের এই কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার বোধ সৃষ্টি করেছে। উপস্থিত জনগণ পুলিশের তৎপরতা ও আশ্বাসের প্রশংসা করেন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

  • জংগল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    জংগল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জংগল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন গতকাল ২৭শে জানুয়ারী সোমবার বিকালে জংগল হাই স্কুল ময়দানে অনুঠিত হয়েছে।

    কর্মী সম্মেলনে জংগল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হান্নান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোঃ মশিউল আজম চুন্নু, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোঃ রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক মীর মনিরুজ্জাম বাবু, মোহাম্মদ নিজাম উদ্দিন মল্লিক, আয়ুব আলী প্রমুখ।

  • মহানগরীর আইন শৃংখলা নিয়ে আরএমপির পর্যালোচনা সভা

    মহানগরীর আইন শৃংখলা নিয়ে আরএমপির পর্যালোচনা সভা

     

    বিশেষ প্রতিনিধি :আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।সোমবার সকাল১০টায় অনুষ্ঠিত উক্ত সভায় মহানগরীর গেল মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি,কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা কার্যকরীতা বিষয়ক, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতির বিষয় নিয়ে মতামত ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স)বিভূতি ভূষণ বানার্জী, বিশেষ পুলিশ সুপার খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন।

    এছাড়াও সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর বিভিন্ন পর্যায়ের পুলিশ ইউনিট প্রধান ও নগীরর কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • গাইবান্ধায় সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত

    গাইবান্ধায় সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত

    জেলা প্রতিনিধি:গাইবান্ধায় সাঁওতাল নারী ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার অনুষ্ঠানে উচ্চারিত কন্ঠে
    ‌এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় সাঁওতাল নারী ফুটবল ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।

    নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাইবান্ধার জেলা পরিষদের সহযোগিতায় আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও জনউদ্যোগ এর আয়োজনে সোমবার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের তালতলা মাঠে তারম্নণ্যের উৎসব উদযাপিত হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।
    আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহবায়ক ওয়াজিউর রহমান রাফেল, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, ফুটবল কোচ রফিকুল ইসলাম লুলু, ব্যবসায়ী সরোয়ার হোসেন, ইউপি সদস্য সাদেক আলী, পূজা উদযাপন পরিষদের গৌড় চন্দ্র পাহাড়ী প্রমুখ।

    বক্তারা বলেন, সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠী খেলাধুলা, সংস্কৃতি বিকাশে সরকারসহ বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে। অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় সাঁওতাল নারীরা আরো প্রান্তিক অবস্থানে রয়েছে। মূলস্রোতধারায় ফিরিয়ে নিয়ে আসতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় অবদান রাখবে বলে আশা করেন।

    সাঁওতাল নারীদের ফুটবল খেলায় মাদার তেরেসা প্রমীলা ফুটবল একাডেমি ও পাল্লো কিশোরী ক্লাব অংশ নেয়। খেলায় মাদার তেরেসা প্রমীলা ফুটবল একাডেমি ২-০ গোলে জয় লাভ করে। খেলা পরিচালনায় ছিলেন এম.এ.এইচ মানিক এবং ধারাভাষ্য দেন রফিকুল ইসলাম। সাংস্কৃতিক উৎসবে সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ ও গান দর্শক শ্রোতাদের বিমোহিত করে।