Category: প্রচ্ছদ

  • রাজবাড়ীতে প্রধান শিক্ষকের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণ দাবীতে মানববন্ধন

    রাজবাড়ীতে প্রধান শিক্ষকের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণ দাবীতে মানববন্ধন

    জেলা প্রতিনিধি:রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্ণীতি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণ দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকাবাসী।

    রবিবার সকালে ঘন্টাব্যাপী বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তৃতা করেন, আব্দুর রব মোল্যা চাঁদু, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, পার্থ বিশ^াস সহ অন্যান্যরা।
    বক্তারা বলেন, অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন শিক্ষার্থীদের ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া, শিক্ষার্থীর ড্রেস খুলে গায়ে কাদা জড়িয়ে ছবি তোলা, রাতে বাড়ীতে যাওয়া, রাতে স্ত্রী সহ বিদ্যালয়ে অবস্থান করা, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্বসাৎ সহ নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দ্রুত অপসারণ দাবী করছি। অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

  • বান্দরবান জেলা লামা উপজেলার কৃষক দলের পক্ষ হইতে মানববন্ধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম।

    বান্দরবান জেলা লামা উপজেলার কৃষক দলের পক্ষ হইতে মানববন্ধন করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম।

    স্টাফ রিপোর্টার:বান্দরবানের লামা উপজেলায় পাতানো ও বহিরাগত অনুপ্রবেশ কারীদের দিয়ে ঘটিত কৃষকদল কমিটি বাতিলের প্রতিবাদে ২৫/১/২০২৫ ইং সকাল সাড়ে ১১ ঘটিকায় লামা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন লামা উপজেলা প্রকৃত কৃষকদলের সভাপতি মোঃ জহিরুল।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,প্রকৃত কৃষক দলের আহবায়ক মোঃ জহিরুল।তিনি বলেন,আমরা লামা উপজেলা কৃষকদলের নেতৃবৃন্। গত ১২/০৮/২০২৩ইং তারিখে আমি মোঃ জহিরুল কে আহ্বায়ক ও মোঃ আইয়ুব আলীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রদান করে জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। সেই থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে লামা উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় সফর করে আহ্বায়ক কমিটি গঠন করে দেই। ঝিমিয়ে পড়া কৃষকদলকে পূর্নাঙ্গ মাত্রায় সচল করে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

    কমিটি প্রদানের পর প্রতিটি আন্দোলন, সংগ্রামে বান্দরবান চট্টগ্রাম ঢাকা সমাবেশ গুলোতে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফায় ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় বিভিন্ন পোগ্রামে স্ব স্ব উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। গত ২৩/০১/২০২৫ ইং বৃহস্পতিবার বান্দরবান জেলার নতুন কৃষকদলের সভাপতি বহিরাগত ইয়াসিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটিকে বান্দরবানের কিছু সুযোগ সন্ধানী অর্থ প্রবণ দেখিয়ে কেন্দ্রীয় লিডার দের সাথে আঁতাত করে জেলা কমিটি নিয়ে আসে। কোন প্রকার পরামর্শ ছাড়াই, তিল,তিল করে গড়া আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সকল উপজেলা ও পৌর কমিটি গুলো ভেঙ্গে দেয়, যা অত্যান্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা লামা উপজেলা কৃষকদের পক্ষ হইতে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।‌

    এরপরেও যদি কখনো যদি লামা উপজেলা কৃষকদলের কমিটি করতে আসে বা জোর পূর্বক কমিটি করতে চায়, এতে কোন ঝামেলা সৃষ্টি হলে এর দায়ভার অনুপ্রবেশকারী ও বহিরাগত বান্দরবান জেলা কৃষকদলকে নিতে হবে। আমরা এই বিষয়ে কেন্দ্রীয় কৃষকদলের নেতৃবৃন্দের স্বু দৃষ্টি কামনা করছি।

  • এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

    এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাটে এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

    রাতে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের মনি নগর নগর এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে এ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মনি নগর নগর এ.কে চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা এবং যুব সমাজের এ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে।

    ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

    মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সাইন্স ও ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ড.মো.লুৎফুর রহমান আল আযহারী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্রগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।

  • বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার

    বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার

    বিশেষ প্রতিনিধি:নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    রবিবার(২৬ জানুয়ারী)দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

    গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিক্সা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিক্সাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন।

    মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

    নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তারা আদালতে ১৬৪ ধারায় অপরাধ
    স্বীকার করেছেন।

  • ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক: চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

    এর আগে, সুইজারল্যান্ড সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    জানা গেছে, এই সফরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা।‌ এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

    এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ৪টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ৪টি, জাতিসংঘ বা এ জাতীয় সংস্থার প্রধান বা শীর্ষ নির্বাহীদের সঙ্গে ১০টি, সিইও বা উচ্চপর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে ১০টি, ডব্লিউইএফ আয়োজিত অনুষ্ঠান ৯টি (যার মধ্যে আনুষ্ঠানিক রাতের খাবার ও মধ্যাহ্নভোজ ৪টি), গণমাধ্যমে অংশগ্রহণ ৮টি ও অন্যান্য ২টি অনুষ্ঠানে অংশ নেন তিনি। পুরো সফরেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূশ বেশ ব্যস্ত সময় কাটান।

    গত সোমবার (২০ জানুয়ারি) রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. ইউনূস। পরদিন মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে তিনি সুইজারল্যান্ডে পৌঁছান।

  • গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    জেলা প্রতিনিধি:বিগত ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন গোবিন্দগঞ্জ আসনের এমপি আবুল কালাম আজাদ এর পরিকল্পনায় ও নেতৃত্বে গোবিন্দগঞ্জ বাগদা ফার্মে তিন সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ,ভাঙচুরে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে গাইবান্ধা জেলা নাট্য সংস্থার সামনে আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেব গঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদের আযোজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, কাজী আব্দুল খালেক,গোলাম রাব্বনী মুসা,জাহাঙ্গীর তনুসহ আরো অনেকে ।

    বক্তারা অবিলম্বে এমপি আবুল কালাম আজাদ ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।