Category: প্রচ্ছদ

  • চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের আবারও ধস হাবিবুর রহমান

    চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের আবারও ধস হাবিবুর রহমান

     জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের পিচিংয়ের নিচে ব্লক ডাম্পিংয়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদীর পাড়ের মানুষরা। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের, ফকিরেরহাট জকরিটারী এলাকার ডানতীর রক্ষা প্রকল্পের পিচিংয়ের নীচে ডাম্পিং করার স্থানে দুই জায়গায় প্রায় ৪শ মিটার এলাকা ভেঙে গেছে। প্রায় ২সপ্তাহের মাথায় দুই জায়গায় ভাঙনকে ঘিরে ঐ এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। তার পরেও কর্তৃপক্ষের কোন সারা নেই বলে তাদের অভিযোগ। জানাগেছে, ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাস থেকে চিলমারীকে রক্ষার জন্য ডানতীর রক্ষা প্রকল্পের মাধ্যমে, নদের ডানতীর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রন বাঁধ রাস্তাটি ব্লক পিচিং করা হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা থেকে রমনা ইউনিয়নের জোড়গাছহাট বাজার পর্যন্ত কাজ সম্পন্ন করা হয়েছে।

    পরবর্তীতে কয়েক দফা পিচিংয়ে ধস দেখা দিলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে তা মেরামত করা হয়। সম্প্রতি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট ঘাটের দক্ষিণে জকরিটারী এলাকায় ব্লক পিছিংয়ের নিচে প্রায় ৩/৪ মিটার জায়গা নদীতে ভেঙে গেছে। দুই সপ্তাহ আগে তার উত্তরে প্রায় দেড়শ মিটার জায়গা ভাঙাসহ দুই  স্থানে প্রায় ৩শ মিটার জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। অপরদিকে গত একমাস আগে উপজেলার রমনাঘাট (চিলমারী বন্দর) থেকে দক্ষিণে সোনারী পাড়া এলাকার দৌলা মিয়ার বাড়ী হতে টোনগ্রাম জামে মসজিদ যাওয়া পর্যন্ত প্রায় ৪শ মিটার এলাকায় ডানতীর ব্লক পিচিংয়ের নিচে ডাম্পির করা ব্লকের ধস দেখা দিয়েছিল। এক মাসের ব্যবধানে ৩জায়গায় পিচিং ব্লকের ভাঙন দেখা দেয়ায় চরম ভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী ভাঙ্গনের শিকার হওয়া নদীর তীরবর্তী এলাকার মানুষরা। সরেজমিনে শনিবার বিকেলে ফকিরেরহাট জকরিটারী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ২/৩ মিটার জায়গা ব্লকসহ নদীতে ভেঙে গেছে। তার ঠিক ২০০ফুট উত্তরে দুই সপ্তাহ আগে আরও ১/২ মিটার নদীতে ভেঙে যায়। এসময় ওই এলাকার আঃ মজিদ, মফিজক হক, মজির উদ্দিন, গয়ছুদ্দিন ও নাসির মাষ্টারসহ অনেকে জানান, দুই সপ্তাহ আগে একদিন রাত ২টার দিকে নদী ভাঙনের শব্দ শুনে বের হয়ে দেখি ব্লক পিচিংসহ মাটি নদীতে ভেঙে যাচ্ছে। আজ শনিবার দিনের বেলায় একইভাবে পাশ্বে আবার ভাঙন দেখা দেয়। তারা জানান, ভাঙন দেখা দেয়ার ২সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

    এখনই এটি সংস্কারের উদ্যোগ না নিলে চৈত্রী মাসের ঢলে ডানতীর ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসীরা। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন তারা। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল কাদের এর সাথে কথা হলে তিনি বলেন, উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে বিষয়টির খোঁজ নেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, ফকিরেরহাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন এলাকা পরিদর্শন করেছি। ফকিরেরহাট এবং রমনা ঘাট দুই এলাকার ভাঙন সম্পর্কে জেলা সমন্বয় সভায় কথা বলেছি। বিষয়টি জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি ।

  • ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” ফাইনাল

    ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল “বালক-বালিকা” ফাইনাল

    জেলা প্রতিনিধি :লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

    ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিনসহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল।

    বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ১-০ গোলে রাণীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • গিদারী ইউনিয়নে ১নং ওয়ার্ড জমি জমার সংক্রান্ত জের ধরে সন্ত্রাসী হামলাও থানায় অভিযোগ

    গিদারী ইউনিয়নে ১নং ওয়ার্ড জমি জমার সংক্রান্ত জের ধরে সন্ত্রাসী হামলাও থানায় অভিযোগ

    জেলা প্রতিনিধি :গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে ১নংওয়ার্ডে রেজিয়া মার্কেট । প্রধানের বাজার। মোঃ নজরুল ইসলাম (৫০) পিতা মোঃ কাচু মিয়া সাথে ,জমির জমা সংক্রান্ত জের ধরে সন্ত্রাসী হামলা ,,সন্ত্রাসী মোঃ মশিউর রহমান, মোঃ হাবিজার, মোঃ লেলিন, বাবু মিয়া, আব্দুল হাই,প্লাবন ,অভিযোগ সূত্রে জানা যায় ,,বাবু মিয়া একজন ভূমিদস্য হিসেবে পরিচিত এলাকায়।

    সে গায়ের জোরে অন্যভাবে জমি দখলের পাঁয়তারা করেন ঘটনা তারিখ ২৪/০১/২০২৫/ইং আনুমানিক সকাল ১০ঃ৩০ঘটিকার এক পর্যায়ে আসামি মশিউর রহমান ধারালো ছুরি দিয়ে হত্যায় উদ্দেশ্যে মাথার মাঝখানে চোট মারে। এতে গুরুত্বর হাড়কাটা রক্তাক্ত যখন হয়
    মোছাঃ শাহানা আক্তার গুরুতর আহত।পরে স্থানীয়রা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন

    ভূমিদস্য মশিউর রহমান, লেলিন ,বাবু মিয়া ,জমিতে সেই সাথে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে সংকটময় জীবন-যাপন করছি। ভুক্তভোগী মোছাঃ শাহানা আক্তার ও তার পরিবার,তাই প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

  • সীমান্তে গুলি আর মেনে নেয়া হবে না : জোনায়েদ সাকী

    সীমান্তে গুলি আর মেনে নেয়া হবে না : জোনায়েদ সাকী

    নিউজ ডেস্ক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ভারত বাস্তবতা যত দ্রুত মেনে নেবে, তত দ্রুত সম্পর্ক সহজ হবে। তবে সীমান্তে গুলি আর মেনে নেয়া হবে না। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে রাজি। কিন্তু সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিত্যপণ্যের দাম কমাতে হবে। সিন্ডিকেটের চাঁদাবাজি বন্ধ করে ওএমএসের চাল ভর্তুকি মূল্যে দিতে হবে। পাশাপাশি দেশ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার কথাও বলেন তিনি।

    তিনি আরও বলেন, বিদ্যুতের দাম ন্যায় সঙ্গত হয়েছে কি না তা দেখার জন্য কমিটি হয়েছে। কিন্তু কমিটি রিপোর্ট প্রকাশ করছে না। আগের সরকারের মত আবারও বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। এ সময় সংস্কারের কোনো প্রভাব দেশের মানুষ দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

  • শিবগঞ্জে সমন্বয়কদের অবরুদ্ধ করে সাব-রেজিষ্ট্রের সমিতির প্রকাশে চলছে ঘুষ লেনদেন

    শিবগঞ্জে সমন্বয়কদের অবরুদ্ধ করে সাব-রেজিষ্ট্রের সমিতির প্রকাশে চলছে ঘুষ লেনদেন

    জেলা প্রতিনিধি:বৃহস্পতিবার (২৩ জানুয়ারী ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রের অফিসে প্রকাশে ঘুষ লেনদেনের প্রতিবাদ করতে গিয়ে অবৈধভাবে সমন্বয়কদের উল্টো অফিস রুমে বদ্ধ করে রাখেন
    শিবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রারের সমিতির লোকজন।

    উক্ত ঘটনায় সমন্বয়ক মোঃ মোত্তাসিন বিশ্বাস, মুখ্য সংগঠক চাঁপাইনবাবগঞ্জ, রাসেল, যুগ্ন সদস্য সচিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা, জাহিদ হাসান, রাজ্জাক, শাকিল,

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে জমি রেজিস্ট্রারি বাবদ অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সমিতির লোকজন তাদেরকে আটক করে।

    উক্ত ঘটনার সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করেন ও তাদের প্রকৃত পরিচয় জানেন। উল্লেখিত সমন্বয়ক গণ সাব রেজিস্ট্রার অফিস হইতে ছাড়া পেয়ে শিবগঞ্জ থানায় এসে সংবাদ সম্মেলন সমন্বয়ক মোঃ মোত্তাসিন বিশ্বাস, মুখ্য সংগঠন চাঁপাইনবাবগঞ্জ বলেন, আজকে যে ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলা সাব-রিজিস্ট্রের অফিসে যে জমির দলিল গুলো লিখানো হয় সেই গুলো বাবদ প্রতি দলিলে ৬ হাজার টাকা প্রতিদিনে প্রায় ১০০ টি দলিল লিখা হয়, একদিনে প্রায় ৬ লক্ষ টাকা অতিরিক্ত আদায় করা হয় এটার কোন অফিসিয়াল প্রসেসিং নাই। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি মহরিল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জেম আলীর ঘুষ নেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রের অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান স্যারের কাছে গিয়ে এবিষয়ে কথা বললে স্যার বলেন আপনি যে ভিডিও দেখালেন যারা এধরনের টাকা লেনদেন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে ওয়েটিং রুমে বসতে বলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি মহরিল সমিতির সাধারণ সম্পাদক মোঃ জেম আলীসহ সমিতির লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলার চেষ্টা করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

    এমতাবস্থায় শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রির মহরিল সমিতির সিন্ডিকেটে যারা জড়িত প্রতেকের বিচারের আওতায় আনতে হবে এবং যারা ঝামেলা সৃষ্টি করেছে অবরুদ্ধ করেছে তাদেরকে দ্রুর্ত বিচারের আওতায় আনতে হবে।শিবগঞ্জ থানার তদন্ত ওসি মো: শাকিল আহমেদ বলেন ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনা স্থালে যায়। সমন্বয়কদের উদ্ধার করে তিনি আরও বলেন যে সমন্বয়করা কোন প্রকার চাঁদা দাবি করেননি। এই দিকে সাব রেজিস্টার এর সাথে যোগাযোগ করলে তার মুঠো ফোন টি বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • বেলকুচি ৪নং দৌলতপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

    বেলকুচি ৪নং দৌলতপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৪নং দৌলতপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে দলের বিশেষ ভূমিকা রাখে, শ্রমিক মানেই খেটে খাওয়া দিনমজুর নয়, মানুষ জীবনে আমরা সবাই কোননা কোন কর্ম করে খাই, তাই দিন শেষে আমরা সবাই শ্রমিক, তাই দলের মধ্যে শ্রমিক দলের গুরুত্ব অপরিসীম।

    বৃহস্পতিবার বিকেলে ২৩শে জানুয়ারি দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম।

    অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি থানা বিএনপির সদস্য ও সাবেক শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, থানা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, থানা বিএনপির সদস্য সালাম মুন্সি, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাত,দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক পলাশ, দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক বাবুল প্রামানিক ,
    উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিরাজগঞ্জ জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা জাসাস এর সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, থানা শ্রমিক দলের নেতা মনিরুজ্জামান পলাশ, থানা শ্রমিক দলের নেতা আহসান আরজু, শ্রমিক দলের নেতা পানেশ, সাবেক শ্রমিক দলের নেতা গোলাম মোস্তফা, আব্দুল জলিল সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল শ্রমিক দল সেচ্ছাসেবকদল ছাত্র দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।