Category: প্রচ্ছদ

  • ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে সামরিক বিমান বিধ্বস্ত

    ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে সামরিক বিমান বিধ্বস্ত

     আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এমনটা জানিয়েছে রয়টার্স।

    ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটেছে।

    হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক এসব তথ্য নিশ্চিত করে বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

    তথ্য সূত্রে জানা গেছে, দুজন পাইলট সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

    উল্লেখ্য, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

  • চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট

    চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট

    নিউজ ডেস্ক: চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট। দিনের বেলা চাপ থাকছে না বললেই চলে। বিকল্প উপায়েও উৎপাদন চালাতে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা। কেননা, কারখানার বিশেষ জেনারেটর চালাতে গ্যাসের চাপ দরকার ১৫ পিএসআই, অথচ মিলছে অর্ধেকেরও কম।

    তাই বাধ্য হয়ে বিকল্প অর্থাৎ ডিজেল কিংবা এলপিজিতে ঝুকছে অনেক প্রতিষ্ঠান। কিন্তু এতে উৎপাদন ব্যয়ের লাগাম ছুটছে। এর মাঝেই গ্যাসের দাম বৃদ্ধির খবর যেন ব্যবসায়ীদের মাথায় বাজ ফেলেছে।

    গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়েছে, প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা দরকার। এর মধ্যে নতুন সংযোগের গ্যাস বিল হবে নতুন দামে। কিছুটা ছাড় পাবেন পুরোনো গ্রাহকেরা। তবে পুরোনো কারখানায় লোড বাড়াতে চাইলে গুণতে হবে নতুন দাম।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের এ রকম মূল্য বৃদ্ধি যখন ঘটবে, তখন তো আমরা শিল্প চালাতে পারবো না। চালাতে না পারলে আমি চাবিটা সরকারের কাছে দিয়ে যেন সেইফ এক্সিট নিতে পারি, তারপরে এমন (গ্যাসের দাম বৃদ্ধি) সিদ্ধান্ত নেয়া উচিত বলে আমি মনে করি।

    অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাশেম বলেন, কয়েক বছর আগে গ্যাসের দাম ৩ গুণ বাড়ানো হয়েছে। এখন যদি আবার বাড়ানো হয়, এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার প্রাইমারি একটা সংকেত।

    এসএমসি ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন খান বলেন, ডলার ৮৬ থেকে ১৩০ টাকায়, ৪০ টাকার চিনি আজকে ১৪০ টাকা। এখন যদি মড়ার উপর খাঁড়ার ঘা আসে, শিল্প বাঁচবে না।

    সবশেষ গ্যাসের দাম সমন্বয় করা হয় গেল বছরের ২৫ ফেব্রুয়ারি। তখন নির্বাহী আদেশে বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটারে দর ৭৫ পয়সা হারে বাড়ানো হয়। তার আগে, ২০২৩ সালেও গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়। সাথে সমন্বয় হয় বিদ্যুতের দামও। বলা হচ্ছে, এর ফলে সরকারের ২০ হাজার কোটি টাকার ভর্তুকি বাঁচবে।

    জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন, ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা হবে। আইনে ভর্তুকি দিতে দেবে না। তাহলে এই যে লুন্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা অর্জন করে যে জ্বালানি অপরাধ ঘটেছে, জ্বালানি অপরাধী হিসেবে যে সমস্ত মানুষ গত ১৫ বছর ধরে দাপিয়ে বেড়িয়েছে, তাদেরকে সরকারের কার্যক্রম বা এই সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে সুরক্ষা দেয়া হচ্ছে।

    উল্লেখ্য, গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসির নির্বাহী ক্ষমতা বাতিল করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    সূত্র যমুনা টিভি

  • ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার

    ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার

    নিউজ ডেস্ক: বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওষুধ শিল্পের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার করেছে।

    এতে বলা হয়, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজ করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বাড়ানো ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের ২ দশমিক ৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের দাম বাড়বে না।

    এর আগে, গত ৯ জানুয়ারি স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করে অধ্যাদেশ জারি করে অন্তবর্তীকালীন সরকার। তখন ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেয় ওষুধ শিল্প সমিতি। এছাড়া তীব্র সমালোচনার মুখে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই খাতে কর প্রত্যাহারের সুপারিশ করেছিলেন।

    বিজ্ঞপ্তিতে জানা গেছে, সব মিলিয়ে আট খাতে নতুন করে আরোপিত কর কমানো হয়েছে। প্রত্যাহার করা হয়েছে মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত করও। এদিন একই বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাগণের খরচ বাড়বে না।

  • পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

    পাবনা জেলা জিয়া সাইবার ফোর্স এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

    জেলা প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সেচ্ছাসেবী সংগঠন, জিয়া সাইবার ফোর্স-জিসাফোর ভারপ্রাপ্ত সভাপতি আলফাজ দেওয়ান ও সাধারণ সম্পাদক রবিউল তালুকদার রবি’ যৌথ সাক্ষরে-পাবনা জেলা শাখায় মোঃ রুবেল শেখ কে সভাপতি ও পিকে সাব্বির কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি আগামী ২বছর মেয়াদে অনুমোদন করেন।

    উক্ত পূর্ণাঙ্গ কমিটি পর্যায়ক্রমে, সিনিঃ সহ-সভাপতি মাহ্ ৃুৃমুদুল ইসলাম শাওন,সহ-সভাপতি (৫জন) জাহিদুল ইসলাম জাহিদ,সোহান আলম,সোহাগ হোসেন,ইব্রাহিম, আরমান আলিফ। সিনি:যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রকিব। যুগ্ম- সাধারণ সম্পাদক সবুজ হোসেন,মামুন শেখ,রিফাত খান। সহ-সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম,রানা আহমেদ দুলু,ইমন হাসান রবিন। সাংগঠনিক সম্পাদক, আলফ হোসেন আমির। সহ-সাংগঠনিক সম্পাদক, সজীব প্রমাণিক,সারাফাত হোসেন রিজভী।
    প্রচার সম্পাদক, ইমরান হোসেন পিয়াস। প্রচার সম্পাদক মামুন হোসেন সম্রাট, জিহাদ আহমেদ অন্তর। দপ্তর সম্পাদক মোহাম্মদ জিসান। সহ দপ্তর সম্পাদক জিল্লাল মোল্লা। সদস্য (৮জন) হিমেল ইসলাম,খালিদ হোসেন মিলু রফিকুল ইসলাম রকি, গোলাম রাব্বি, মোরশেদ আলম, ইরাদ সরকার, নাজিম বিশ্বাস, আবু বকর সিদ্দিক।

    সভাপতি রুবেল শেখ কে জিজ্ঞেস করলে বলেন,জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক, পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক জননেতা জনাব,অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস এর নির্দেশনায়,পাবনায় হাসিনা বিরোধী আন্দোলনে, রাজপথে থেকে আন্দোলন ও প্রচারনায় জেলা জিয়া সাইবার ফোর্স বিএনপি’র সেচ্ছাসেবী সংগঠন হিসেবে পাবনা সহ সারা বাংলাদেশে অনলাইন, অফলাইনে বিএনপি’র সোসাল মিডিয়া সহ রাজপথেও ছিলো অগ্রণী ভূমিকা। সাধারণ সম্পাদক পিকে সাব্বির বিগত দিনের চেয়ে আগামীতেও যেনো ভূমিকা রাখতে পারে সেভাবেই কাজ করে যাবো।

  • গোলাপগঞ্জহাট ইজারাদার মোশারফের বিরুদ্ধে বীরগঞ্জে তৃতীয় লিঙ্গের সাথী আক্তারের সংবাদ সম্মেলন

    গোলাপগঞ্জহাট ইজারাদার মোশারফের বিরুদ্ধে বীরগঞ্জে তৃতীয় লিঙ্গের সাথী আক্তারের সংবাদ সম্মেলন

    জেলা প্রতিনিধি : ২১ জানুয়ারি’২০২৫ বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাবে এসে তৃতীয় লিঙ্গের সাথী আক্তার সঙ্গীও একদল হিজড়া সংবাদ সম্মেলন করেছে।

    সংবাদ সম্মেলনে লিখিত ভাবে জানানো হয় সাথী আক্তারের সাথে গোলাপগঞ্জের ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে ইজারাদার মোশারফ হোসেনের ইসলামী শরীয়ত মতে ইংরেজি ২০১৮ সালে বিবাহ হয় কিন্তু বিবাহের পর থেকে যৌতুক লোভী স্বামী, অন্যের সম্পদ গ্রাসী মোশারফ, তার স্ত্রী সাথীর উপর সীমাহীন অত্যাচারসহ ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

    সাথী আক্তার মাহাতাবপুর মৌজায় নিজ বাড়িতেই বসবাস এবং এলাকায় গুরুমাদের পরামর্শে অন্যান্য হিজরাদের মতই তার জীবন পরিচালনা করেন বলে উপস্থিত বীরগঞ্জের প্রবীন হিজড়া পারুলসহ সকলেই স্বীকার করেন।

    সাথী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনাল, দিনাজপুরে ৭৫৩/২৪ নম্বর মামলা দায়ের করে।

    স্বামী-স্ত্রী বনিবনাত না হওয়া এবং অশান্তির কারনে উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে।

    ইতোপূর্বে সাথী আক্তারও হাজতে ছিল, জামিনে মুক্তি লাভ করেছে।

    বর্তমানে মোশারফ হাজতে বন্দী আছে।

    তথাপি তার সন্ত্রাসী কর্মকান্ড থেমে নেই, সাথী আক্তার উপস্থিত হিজড়াদের সঙ্গে নিয়ে লিখিত বক্তব্যে বলেন ব্রাক্ষ্মনভিটার দেলোয়ার ওরফে রেখা হিজড়া, চিরির বন্দরের শাহিনুর হিজড়া ওরফে কালা সাথী এবং ঠাকুর গায়ের রুবেল হিজরার নেতৃত্বে একদল অজ্ঞাতনামা বহিরাগত হিজড়া বাহিনী লাঠিসোটা, দা, বল্লম সামুরাই নিয়ে গত ১৯ জানুয়ারি’২৫ বেলা দুইটার দিকে ৩/৪টি মাইক্রো যোগে গোলাপগঞ্জ এসে সাথীকে বাড়ী থেকে উচ্ছেদসহ হত্যা করে লাশ গুম করার জন্য যত্রতত্র খুজতে থাকে।

    অগত্যায় সাথী আক্তার ঢাকাস্থ তার গুরুমা দিপালী হিজড়া কে ফোন দেয়, তিনি পঞ্চগড় দেবীগঞ্জের নেতা শিউলী হিজরাকে বিষয়টি দেখার নির্দেশ দেন।

    সে মোতাবেক শিউলী হিজড়া তাৎক্ষণিক ৩০/৩২ জনের একটি দল নিয়ে বসতবাড়িসহ সাথীকে রক্ষা করতে মহাদেবপুর সাথীর বাড়িতে এসে হাজির হয় এবং এখন পর্যন্ত অবস্থান করছে।

    বিশাল উপস্থিতি বুঝতে পেরে দেলোয়ার ওরফে রেখা হিজরার নেতৃত্বে মোশারফের হিজড়া বাহিনী মোবাইলে হুমকি ধামকি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

    সতর্ক অবস্থায় থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে নাই মর্মে সাথীর দাবী।

    মোশারফ একজন ধনাঢ্য প্রভাবশালী, মাস্তান প্রকৃতির পক্ষান্তরে নিরিহ-সহজ-সরল সাথী আকতার ও তার সঙ্গীরা আইন-বিচার, প্রশাসনসহ সর্বস্তরের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

    অভিযুক্ত ইজারাদার মোশারফ হাজতে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত বহিরাগত হিজড়া রেখা, কালা সাথী ও রুবেলের মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায় নি। সাথীর ফোনে হুমকি ধামকি দেয়ার বেশ কয়েকটি ওডিও রেকর্ড সংরক্ষিত আছে, যা সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলকে শোনানো হয়েছে।

    তবে স্থানীয় সচেতন মহল মোশারফের তীব্র সমালোচনা করে উপযুক্ত বিচার দাবী করেছেন।

    লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও নির্যাতিত সাথী আক্তার, সে সময় তার সঙ্গে ছিলেন বীরগঞ্জের প্রবীণ হিজড়া পারুলসহ অন্যান্যরা।

  • দূর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    দূর্গাপুর সাংবাদিক সমাজ ও প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    স্টাফ রিপোর্ট:রাজশাহী দূর্গাপুর উপজেলার সাংবাদিক সমাজ ও প্রেস ক্লাবের আহবায়ক কমিটির উপরে অনাস্থা এনে প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন সাত সদস্য কমিটির ৪ সদস্য গত ১৮ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে এক সাধারন সভা ডেকে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    জানা যায়, গত ৬ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে এক জরুরি বৈঠকে দূর্গাপুরের সকল কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব মোঃ গোলাম রসুল আন্টু নাম প্রস্তাবনার মাধ্যমে মোঃ শাহাজামাল হক কে আহবায়ক ও মোঃ হাসিবুল ইসলাম কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
    উক্ত কমিটিকে এক মাস সময়ের মধ্যে সদস্য ফরম বিতরণ,যাচাই-বাছাই এর মাধ্যমে সদস্য সংগ্রহ, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়।

    কিন্তু দুঃখের বিষয় প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও উক্ত কমিটির আহবায়ক ও সদস্য সচিব তাদের উপর অর্পিত দায়িত্বে গড়িমসি করে কাল ক্ষেপন করে আসছেন। তাই দূর্গাপুরের সকল কর্মরত সাংবাদিক ও আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তিন সদস্য সাবেক আহবায়ক মোঃ শাহাজামাল হক, সদস্য সচিব মোঃ হাসিবুল ইসলাম ও সদস্য মোঃ রাকিবুল ইসলামের উপর অনাস্থা দেখান।

    পরবর্তীতে ২৭ জন সাংবাদিকের উপস্থিতে তারা মোঃ মনোয়ার হোসেন পন্টিকে আহবায়ক এবং মোঃ সোহানুর রহমান সোহানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠিত করেন। গত ১৮ই জানুয়ারি ২০২৫ ইং তারিখে দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের নতুন কমিটির অনুমোদন দেন প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা শারমিন।

    কমিটিতে মোঃ মমিন উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক, সদস্য ১. আলামিন হক বিজয়, সদস্য ২. মোঃ মোফাজ্জল হোসেন মায়া, সদস্য ৩. মোঃ শফিকুল ইসলাম (স্বপন), সদস্য ৪. মোঃ আবুল হোসেন । নতুন কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়।

    নতুন দূর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহবায়ক কমিটি, বিলুপ্ত হওয়া কমিটির আহবায়ক মোঃ শাহাজামাল হক ও সদস্য সচিব মোঃ হাসিবুল ইসলামকে ৭২ ঘন্টার মধ্যে তাদের কাছে থাকা সকল কাগজপত্র ও অর্থনৈতিক হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।