স্টাফ রিপোর্টার : গত ১৪-০৯-২০১৮ইং তারিখে পত্রিকা অফিসের জরুরী কাজ শেষে ভোর সাড়ে ৪টার দিকে ধোলাইপার মসজিদে ফজরের নামাজ শেষে বাসায় যাওয়ার পথে ধোলাইপার কবরস্থানপাড় ৪৪৮ নূরজাহান ভিলা, দনিয়া’র সামনে পৌঁছলে হঠাৎ হোন্ডাযোগে দুই ছিনতাইকারী রিক্সা থামিয়ে বুকে চাপাতি ধরে হত্যার হুমকি দিয়ে যা আছে দিয়ে দিতে বলে। পরে ঐ ছিনতাইকারীরা পকেটে হাত দিয়ে পকেটে থাকা নগদ ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা এবং একটি ঐটঅডঊওণ-৩ মডেলের একটি মোবাইল সেট (যার আনুমানিক মূল্য= ৬,৪৯০/-) যার মধ্যে দুটি নিবন্ধিত সিম ছিল যার নম্বর ০১৯৩৯৩০০৬২১ এবং ০১৬২৯১৩৩৯৮২। বিষয়টি পড়ে ৪.৫০মিনিটে অর্থাৎ ঘটনার ৫মিনিট পড়ে যাত্রাবাড়ী থানার ওসি’কে জানালে ওসি দ্রæতগতিতে এএসআই রবিউলকে ঘটনাস্থলে পাঠান। ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এএসআই রবিউল ইসলাম নূরজাহান ভিলার সিসি ক্যামেরায় ধারণকৃত ছিনতাই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় ৩৯২ পিনালকোর্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-৬৮, তারিখ: ১৫-০৯-২০১৮ইং। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি কাজ ওয়াজেদ আলী জানান, ছিনতাইকারীদের দ্রæত গ্রেফতার করে ছিনতাইকৃত মালামাল উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অতি দ্রæতই এ মামলার অজ্ঞাতনামা আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এদিকে এ বিষয়ে ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির যুগ্ম মহাসচিব মিলন মল্লিক। এক বিবৃতিতে মিলন মল্লিক বলেন, ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। এ বিষয়ে আরো ক্ষোভ জানিয়েছেন দৈনিক রূপবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহম্মেদ, প্রতিদিন খবর পত্রিকার সম্পাদক সরকার জামাল, দৈনিক হক ইনসাফের প্রধান সম্পাদক এটিএম মমতাজুল করিমসহ অনেকে।
Category: Uncategorized
-

কদমতলীর জুরাইনে জমজমাট ভাসমান জুয়া বানিজ্য
নিজেস্ব প্রতিবেদক: জুরাইন রেল গেট থেকে ৩০০ গজ দূরত্বে র্ফানিচার মার্কেটের সামনে চলছে জমজমাট জুয়া বানিজ্য । জুয়ারী সোহেল সহ এখানে একাধিক জুয়ারীরা সেন্ডিকেট করে এই জুয়া বানিজ্য চালাচ্ছে এ বিষয়ে মাদক ব্যাবসায়ী ও জুয়ারী সোহেল জানান, আমরা এই বানিজ্য চালাচ্ছি এটা সবাই জানে সাংবাদিক,পুলিশ,মানবঅধিকার কর্মী ও স্থানীয় পাতিনেতা সহ সবাইকে যে যত বড় তাকে ঐ পরিমান টাকা চাদা দি ।সরেজমিনে গিয়ে দেখা যায়,কদমতলী থানার ওসি (তদন্ত) আনুমানিক বিকাল ৪.৩০ মিনিটের সময় গাড়ি নিয়ে হাজির হন এবং জুয়াবোর্ডের জুয়ারীরা তাকে ম্যানেজ করে পাঠিয়ে দেন। পরবর্তীতে আবার শুরু হয় রমরমা জুয়া বানিজ্য । এ বিষয়ে জুয়ারী সোহেল আহংকার করে বলেন, পুলিশ এখানে আসছে আবার চলে গেছে । এ বিষয়ে ওসি তদন্তের মোবাইলে বারবার ফোন করেও ফোনে পাওয়া যায়নি।
-

বই পড়তে ভুলে গেছি আমরা!
বই মানুষের পরম বন্ধু। বই মানুষকে বিনয়ী করে, ভালো-মন্দের শিক্ষা দেয়, জ্ঞান বৃদ্ধি করে, আত্মপ্রত্যয়ী করে, সামাজিকতা শেখায়, অপরাধ থেকে দূরে রাখে, হিংসা-বিদ্বেষ-কলুষতা থেকে মুক্তির পথ দেখায়। তদুপরি বই মানুষকে একজন পরিপূর্ণ মানুষ করে গড়ে তোলে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজ আমরা বই পড়তে ভুলে গেছি! একটা সময় ছিল যখন মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে বই ছিল অপরিহার্য। কিন্তু কালের বিবর্তনে তা আস্তে আস্তে মুছে যাচ্ছে। উদ্ভাবিত হয়েছে নানা বিনোদন প্রযুক্তি। টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোনসহ আরও অনেক কিছু। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং স্মার্টনেস বাড়াতে সবাই ঝুঁকে পড়ছে আধুনিক প্রযুক্তির ওপর। ইন্টারনেটনির্ভর হয়ে পড়ছে শিশু, যুবক, বৃদ্ধ সবাই।প্রযুক্তির সর্বশেষ ও সহজলভ্য আবিষ্কার হল স্মার্টফোন। বর্তমানে যে কোনো বয়সের মানুষের হাতে থাকে এটি। পথেঘাটে, হাটে-মাঠে, অফিসে, গাড়িতে, কাজের ফাঁকে যে যখনই সুযোগ পায়- শুরু করে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইমো বা ইউটিউবের ব্যবহার। বিনোদনের মাধ্যম হিসেবে যেন এটিই একমাত্র অবলম্বন। বেঁধে দেয়া হাতেগোনা কিছু পাঠ্যপুস্তক ছাড়া আর কোনো বই সচরাচর পড়তে দেখা যায় না শিক্ষার্থীদের। আগে মানুষের ভ্রমণসঙ্গী ছিল বই। কোথাও যাওয়ার আগে ট্রাভেল ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে স্থান পেত দুয়েকটি গল্প-উপন্যাসের বই। স্মার্টফোন যেন সেসব আমাদের ভুলিয়েই দিয়েছে।প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। কিন্তু প্রযুক্তির অপব্যবহার বা অবাধ ব্যবহারে আমাদের মস্তিষ্ক বিকৃত হচ্ছে। আমরা হয়ে যাচ্ছি সংকীর্ণমনা। ফোন বা কম্পিউটারের বাইরে আমরা তেমন কিছু নিয়ে ভাবার সময় পাই না। আমাদের সব চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ফোন বা কম্পিউটার। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেসব বই বেঁধে দেয়া হয় সেগুলো অপাঠ্যপুস্তক। আর যেসব বই আমরা কিনে পড়ি অর্থাৎ বাইরের বই সেগুলোই পাঠ্যপুস্তক। এ কথা বলার উদ্দেশ্য হল, যেসব বই শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেয়া হয় অথবা পড়তে বাধ্য করা হয়, সেসব বই তারা পড়ে ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষা বা জানার আগ্রহ নিয়ে পড়ে না। শুধু পরীক্ষায় পাস করা অথবা ভালো ফলাফলের জন্য পড়ে। বেশিরভাগই মুখস্থবিদ্যা, যার স্থায়িত্ব মস্তিষ্কে খুবই কম। কিন্তু যে বই কিনে পড়া হয় তা অবশ্যই জানা ও শেখার জন্য অতি আগ্রহের সঙ্গে পড়া হয়। তাই বাইরের বই অবশ্যই বেশি পড়া উচিত।জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রয়াণের মাস কয়েক আগে একটি বেসরকারি টেলিভিশন তার সাক্ষাৎকার নেয়ার একপর্যায়ে জিজ্ঞেস করেছিল, বর্তমানে যে ই-বুক বের হয়েছে এ ব্যাপারে আপনি কী বলবেন? উত্তরে তিনি বলেছিলেন, যতই ই-বুক বা আধুনিক প্রযুক্তি বের হোক না কেন, কাগজে ছাপা বইয়ের যে একটা গন্ধ বা পড়ার যে আনন্দ এটা কিন্তু ই-বুক থেকে কখনই পাওয়া সম্ভব নয়।প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা আধুনিক হব এটাই স্বাভাবিক। তবে তা যেন আমাদের বই পড়তে না ভুলিয়ে দেয় সে বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। বইয়ের বাজারে আবার সুদিন ফিরে আসবে, মানুষ বই পড়বে, বইকে সঙ্গী বানাবে, কবি-লেখকরা সাহিত্যচর্চার সুযোগ পাবেন, প্রকাশকরা বই ছাপিয়ে স্বস্তি পাবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।
-

রাজধানীতে সড়কে দাঁড়িয়ে থাকা যুবককে গুলি
রাজধানীর রামপুরায় সড়কে দাঁড়িয়ে থাকা মোস্তফা হাওলাদার (৪০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে ওয়াপদা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মোস্তফা হাওলাদার ওয়াপদা রোড এলাকায় থাকেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, মোস্তফা হাওলাদার ওয়াপদা জাহাজ বিল্ডিংয়ের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। এ সময় কে বা কারা তাকে গুলি করে চলে যায়। তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।
-

ফিলিস্তিনিদের জালে জব্দ ইসরাইলি ড্রোন
গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে দাঙ্গা ড্রোন দিয়ে কাঁদানে গ্যাস ছুড়ছিল ইসরাইল। কিন্তু শুক্রবারে নিরস্ত্র বিক্ষোভকারীদের ছোড়া জালে আটকা পড়ল ইহুদিদের সেই টিয়ারগ্যাসের ক্যানিস্টার ভর্তি ড্রোন।
নিজেদের বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে ফিলিস্তিনিদের বিক্ষোভকে নানাভাবে নাস্তানুবাদ করতে চাচ্ছে ইহুদিরাষ্ট্রটি।
একদিকে স্নাইপারদের গুলিতে নিহত হচ্ছেন নিরস্ত্র বিক্ষোভকারীরা, অন্যদিকে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি গুলিতে এ পর্যন্ত ১৭৪ জন নিহত হয়েছেন।
কিন্তু দমে যাননি ফিলিস্তিনিরা। প্রতি শুক্রবার ইসরাইলি সীমান্ত বরাবর তার নিজেদের অধিকার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। হাতে কোনো অস্ত্র না থাকলেও মাছ ধরার জাল দিয়ে ইহুদিদের ড্রোন জব্দ করেন।
আবার বেলুন ও ঘুড়ির সঙ্গে দাহ্য পদার্থ যুক্ত করে সীমান্তের ওপাড়ে উড়িয়ে দিয়ে ইসরাইলি ফসলের ক্ষেত ভস্মীভূত করে দেন।
জালে আটকা পড়ে এভাবেই পড়ে যায় ড্রোনটি। ছবি: এএফপি১৯৪৮ সালে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের বাব-দাদার বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। তারা এখন পার্শ্ববর্তী আরব দেশ, গাজা ও পশ্চিমতীরে শরণার্থীর জীবন যাপন করছেন।
ইসরাইলি গুলিতে শুক্রবার এক ফিলিস্তিনি কিশোর নিহত ও আহত একজনের মৃত্যু হয়েছে।
-

ঢাকার রূপনগর ২২ একর লেক দখল
- রূপনগর আবাসিক প্রকল্পের ২২ একর আয়তনের লেক পুরো ভরাট করে দখল করেছেন ক্ষমতাসীন দলের নেতারা।
- জলাবদ্ধতার ঝুঁকিতে পুরো এলাকা।
- দখলের নেতৃত্বে রূপনগর থানা আ. লীগের সভাপতি রজ্জব হোসেন ও জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন
- দখলের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি কাজী আবদুল হাই
- দখলের নেতৃত্বে রজ্জব হোসেন সাংসদ ইলিয়াস মোল্লাহ্ এবং আবদুল হাই সাংসদ আসলামুল হকের অনুসারী।
মিরপুরে রূপনগর আবাসিক প্রকল্পের ২২ একরের একটি লেক পুরো ভরাট করে দখল করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। দখলের নেতৃত্বে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতি মো. রজ্জব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই হারুন ও রূপনগর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন ওরফে টেনু।
রজ্জব হোসেন ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এবং আবদুল হাই হারুন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের অনুসারী।
লেকটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। ১০ বছর ধরে এটি দখল হলেও দুবার অভিযান চালানো ছাড়া কিছুই করেননি।
রূপনগর এলাকার ভূ-উপরিভাগের পানি ধরে রাখা এবং জলাবদ্ধতা যাতে না হয়, সে জন্য প্রকল্পে বিশাল এই লেকটি রাখা হয়। নগর বিশেষজ্ঞরা বলছেন, লেকটি মিরপুর এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারত। নগর-নিসর্গের ক্ষেত্রেও তা যুক্ত করতে পারত ভিন্ন মাত্রা।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে কমবেশি দখল হলেও ২০০৯ সালের পর লেক দখল উৎসবে রূপ নেয়। গৃহায়ণ কর্তৃপক্ষের একশ্রেণির অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া পুরো লেক দখল কোনোভাবেই সম্ভব হতো না বলে মনে করেন তাঁরা।
১০১ একর জমির ওপর গড়ে ওঠা রূপনগর আবাসিক প্রকল্পে ১ হাজার ২০০টি প্লট আছে। শিয়ালবাড়ী মোড় থেকে রূপনগর প্রধান সড়ক ধরে সামনে আধা কিলোমিটার এগিয়ে হাতের ডান পাশে লেকটির অবস্থান। দেখা যায়, লেকে গড়ে তোলা হয়েছে হাজার হাজার বস্তিঘর। আছে অন্যান্য স্থাপনাও।
প্রায় এক সপ্তাহের সরেজমিন পরিদর্শনের সময় বস্তিবাসী, এলাকার বাসিন্দা, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীসহ অন্তত ৮০ জনের সঙ্গে কথা হয়। স্থানীয় এসব ব্যক্তি জানান, ২০১২ সালে আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু শিশু উদ্যানের নামে লেকের উত্তর-পূর্ব অংশ ভরাট করা শুরু হয়। সাংসদ ইলিয়াস মোল্লাহ্ এর উদ্বোধনও করেন। পরে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ওই কাজ বন্ধ করে দেয়। তারা লেক দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও তা আর হয়নি।
এসব কথার সূত্র ধরে উত্তর-পূর্ব কোণে আরামবাগ অংশে গিয়ে দেখা যায়, লেকের বিস্তীর্ণ অংশ ভরাট করে সেখানে একটি ঈদগাহ বানানো হচ্ছে। ঈদগাহ জামে মসজিদের নামফলকে লেখা, ‘১১ মে, ২০১৭। উদ্বোধন করেন সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’। মসজিদ থেকে ভরাট করা অংশ পেরিয়ে লেকের ভেতরের অংশে গিয়ে দেখা যায়, ভরাট হতে বাকি আছে এমন অল্প কিছু জায়গায় বাঁশ ও বেড়া দিয়ে ঘর তোলার কাজ করছেন পাঁচ-ছয়জন। এই এলাকা পড়েছে ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডে। বাসিন্দাদের অভিযোগ, লেকের এই অংশ দখলে নেতৃত্ব দিচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রজ্জব হোসেন। সঙ্গে আছেন রূপনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ওরফে রবিন। তাঁরা লেকের ওপর গড়ে তোলা প্রায় ২ হাজার ঘর থেকে প্রতি মাসে ন্যূনতম ৩ হাজার টাকা করে ভাড়া আদায় করেন। সে হিসাবে প্রতি মাসে ৬০ লাখ টাকা ভাড়া ওঠে।
এ বিষয়ে কথা বলার জন্য কয়েকবার রজ্জব হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হয়। প্রতিবার তা বন্ধ পাওয়া যায়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে রজ্জব হোসেন গা ঢাকা দিয়ে আছেন।
জানতে চাইলে সম্প্রতি মিরপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে বসে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, লেকের যে অংশ ভরাট করে মসজিদ ও ঈদগাহ মাঠ বানানো হয়েছে, তা গৃহায়ণ কর্তৃপক্ষের নয়; হামদর্দ ল্যাবরেটরিজের। তারা যেহেতু এখানে কোনো উন্নয়ন কর্মকাণ্ড করছে না, তাই এলাকার বাসিন্দাদের দাবির মুখে এই মাঠ বানানো হয়েছে।
২০১২ সালে পরিবেশ অধিদপ্তর আরামবাগ ঈদগাহ ময়দান ও বঙ্গবন্ধু শিশু উদ্যানের নামে লেক ভরাটের কাজ বন্ধ করে দিয়েছিল—এই তথ্য জানালে সাংসদ বলেন, ‘তখন লেকের ওপর কিছু বস্তিঘর ছিল। তাতে আগুন লাগার পর এলাকাবাসী আর বস্তি রাখতে চাননি। আমারও তাতে সায় ছিল। সে সময় আরামবাগে একটি রাস্তা উন্নয়নের সময় তোলা মাটি লেকের ভেতরে ফেলা হয়। বাচ্চারা সেখানে খেলতে শুরু করে। পরিবেশ অধিদপ্তর বলল, এখানে কোনো খেলার মাঠ হবে না। কিন্তু আমরা তো আর বাচ্চাদের খেলার ব্যাপারে নিষেধ করতে পারি না।’
প্রধান অভিযুক্ত রজ্জব হোসেনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস মোল্লাহ্ বলেন, ‘এই এলাকায় আমাদের ৭৯ শতাংশ পৈতৃক সম্পত্তি আছে। রজ্জব সেগুলো দেখাশোনা করে। এর বাইরে সে আর কী করে, তা জানি না।’ তিনি বলেন, ‘লেক দখল করে খায় সবাই। নাম হয় হাজি রজ্জবের।’
বস্তিবাসী ও স্থানীয় নেতারা জানান, লেকের পশ্চিম অংশে প্রায় দেড় হাজার ঘরের মালিক রমজান আলী মাতবর ও তাঁর ভাই ছাত্তার আলী মাতবর। এই অংশ নিয়ন্ত্রণ করেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল হাই ওরফে হারুন। এতে ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরীর নীরব সমর্থন আছে। নীরব ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
জানতে চাইলে কাজী আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমি গত কয়েক বছরে পরিবেশ অধিদপ্তর, গৃহায়ণ কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনে অন্তত ৫০টি দরখাস্ত দিয়েছি। সেই আমার বিরুদ্ধেই যদি এমন অভিযোগ ওঠে, তা দুঃখজনক।’ তাঁর দাবি, লোকে আসলে অন্য হারুনের কথা বলেছেন। তাঁদের একজন রূপনগর আবাসিক এলাকার ১৯ নম্বর রোডে বাসিন্দা। আরেকজন থাকেন ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। এঁরা দুজনই লেক দখলে যুক্ত ও আওয়ামী লীগ করেন।
আরেক অভিযুক্ত রূপনগর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জেল হোসেন ওরফে টেনু বলেন, ‘আমি ২৫ বছর ধরে এই এলাকায় আছি। ছোটখাটো ব্যবসা করে খাই। আমার বিরুদ্ধে এই অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি নিজেই নিজের বিচার করব।’
সাংসদ আসলামুল হক দেশের বাইরে থাকায় এই দখলদারদের বিষয়ে তাঁর অবস্থান জানা সম্ভব হয়নি।
বিশাল এই লেকের বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন। তিনি বলেন, ‘একসময় এই লেক বোটানিক্যাল গার্ডেন ও মিরপুর সেনানিবাসের সঙ্গে যুক্ত ছিল। শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখি ভিড় করত।’ তিনি বলেন, ‘লেকটি যে প্রক্রিয়ায় দখল হয়েছে, তাতে এই দায় গৃহায়ণ কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না।’
লেক রক্ষা করতে না পারার বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, অনেক আগেই লেকটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়েছে। কবে ওয়াসার কাছে হস্তান্তর করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা দেখে বলতে হবে।’
তবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান লেক হস্তান্তরের প্রশ্নে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আইনগতভাবেই গৃহায়ণ কর্তৃপক্ষ এটি করতে পারে না। কারণ, জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব কখনোই ওয়াসার না। আমরা রূপনগর খালের দায়িত্ব নিয়েছি। লেকের না।’
এরপর মিরপুর গৃহায়ণ কর্তৃপক্ষের ডিভিশন-১-এর কার্যালয়ে গিয়ে কথা হয় উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘১৯৮৭ সালে করা মাস্টারপ্ল্যান অনুসারে রূপনগর আবাসিক এলাকার এই লেকটির আয়তন ২২ একরের (৬৬ বিঘা) কমবেশি। লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদে এর আগে দুবার অভিযান চালানো হয়। কিন্তু আমরা শেষ পর্যন্ত লেক রক্ষা করতে পারিনি।’ কারণ জানতে চাইলে এই প্রকৌশলী বলেন, ‘যাঁরা এই দখলদারির সঙ্গে যুক্ত, তাঁরা সবাই রাজনৈতিকভাবে খুব শক্তিশালী। কিছুদিন আগে আমাদের এক সার্ভেয়ারকে (জরিপকারক) বস্তির ভেতরে আটকে রেখেছিল কয়েক ব্যক্তি। পরে পুলিশ দিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে হয়েছে।’
সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘লেকটি রক্ষা করতে কেবল গৃহায়ণ কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে এমন নয়। ঢাকার বুকে এমন একটি উন্মুক্ত জলাশয় বাঁচিয়ে রাখতে রাজউকেরও ভূমিকা আছে। রাজউক সেই ভূমিকা পালন করতে পারেনি। এই দুটো সংস্থাই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবার স্পষ্ট হলো, মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই।’
জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লেকটি রক্ষার ব্যাপারে অবশ্যই রাজউকের ভূমিকা রাখা উচিত ছিল। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদের কিছু জানায়নি। আমরা শুনেছি, লেকটি খুবই ছোট করে নিয়ে আসা হয়েছে। ওয়াসাও এটা নিয়ে আপত্তি জানিয়েছিল। বিষয়টি আমি দু-একটা মিটিংয়ে বলারও চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি।’ তিনি বলেন, ‘এবার বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখব। দেখি কী হয়।
